উচ্চ মাধ্যমিক ভূগোল (তৃতীয় সেমিস্টার) প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2026 // Class 12 geography chapter 1 question answer 2026 (3rd Semester)

উচ্চ মাধ্যমিক ভূগোল (তৃতীয় সেমিস্টার) প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2026 // Class 12 geography chapter 1 question answer 2026 (3rd Semester)

Class 12 geography chapter 1 question answer

উচ্চ মাধ্যমিক ভূগোল (তৃতীয় সেমিস্টার) প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্রছাত্রী, এই পোষ্টটিতে আমি তোমাদের দেখিয়েছি উচ্চ মাধ্যমিক ভূগোল তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায় শর্ট প্রশ্ন উত্তর । এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নীচে দেওয়া হয়েছে । পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে । যেকোনো ধরনের প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন নীচের প্রশ্ন উত্তরের মধ্যেই 100 % কমন পেয়ে যাবে ।

ভূসংস্থান

১. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন – [HS (Sem 3) ‘26]

(ক) হ্যারি হেস

(খ) পিঁচো

(গ) আলফ্রেড ওয়েগনার

(ঘ) আলফ্রেড ওয়েবার

উত্তর – (গ) আলফ্রেড ওয়েগনার

২. প্যানজিয়া শব্দটির ধারণা দেন –

(ক) পিঁচো

(খ) ম্যাকেঞ্জি

(গ) ওয়েগনার

(ঘ) হ্যারি হেস

উত্তর – (গ) ওয়েগনার

৩. প্যানথালাসা শব্দটি প্রথম ব্যবহার করেন –

(ক) ওয়েগনার

(খ) হ্যারি হেস

(গ) ওয়েবার

(ঘ) আর্থার হোমস

উত্তর – (ক) ওয়েগনার

৪. লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় –

(ক) টেথিস সাগর

(খ) কাস্পিয়ান সাগর

(গ) ভূমধ্যসাগর

(ঘ) লোহিত সাগর

উত্তর – (ক) টেথিস সাগর

৫. অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পরের থেকে দূরে সঞ্চরণের ফলে যে মহসাগরের সৃষ্টি হয়েছে, তা হল –

(ক) প্রশান্ত মহাসাগর

(খ) ভারত মহাসাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) কুমেরু মহাসাগর

উত্তর – (খ) ভারত মহাসাগর

৬. জলবায়ু, ভূপ্রকৃতি, উপকূলরেখার সাদৃশ্য, জীবাশ্মের বণ্টন প্রভৃতি ঘটনা যে মতবাদকে সমর্থন করে, তা হল –

(ক) সমুদ্রবক্ষের বিস্তার

(খ) মহীসঞ্চরণ

(গ) পাত সঞ্চলন

(ঘ) ভূ-গাঠনিক মতবাদ

উত্তর – (খ) মহীসঞ্চরণ

৭. মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী, যে মহাসাগরের উভয় উপকূলে সাদৃশ্য লক্ষ করা যায়, তা হল –

(ক) ভারত মহাসাগর

(খ) প্রশান্ত মহাসাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) সুমেরু মহাসাগর

উত্তর – (গ) আটলান্টিক মহাসাগর

৮. জিগ-স-ফিট যে মতবাদের সঙ্গে যুক্ত, তা হল –

(ক) মহাদেশীয় সঞ্চরণ

(খ) সমুদ্রবক্ষের বিস্তার

(গ) পাত সংস্থান

(ঘ) ভঙ্গিল পর্বতের উত্থান

উত্তর – (ক) মহাদেশীয় সঞ্চরণ

৯. জিগ-স-ফিট ধারণাটি প্রদান করেন –

(ক) ওয়েবার

(খ) ফ্রান্সিস বেকন

(গ) ওয়েগনার

(ঘ) এডওয়ার্ড সুয়েস

উত্তর – (গ) ওয়েগনার

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূ-গাঠনিক প্রক্রিয়া

১. যে-সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন সম্পন্ন হয়, তাকে বলা হল –

(ক) ভূ-গাঠনিক প্রক্রিয়া

(খ) পর্যায়ন

(গ) সমতলীকরণ প্রক্রিয়া

(ঘ) নগ্নীভবন

উত্তর – (ক) ভূ-গাঠনিক প্রক্রিয়া

২. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায়, তাকে বলে-

(ক) অন্তর্জাত প্রক্রিয়া

(খ) বহির্জাত প্রক্রিয়া

(গ) গিরিজনি আলোড়ন

(ঘ) মহীভাবক আলোড়ন

উত্তর – (খ) বহির্জাত প্রক্রিয়া

৩. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল – [HS (Sem 3) 26]

(ক) ক্ষয়ীভবন

(খ) পর্যায়ন

(গ) আবহবিকার

(ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তর – (খ) পর্যায়ন

৪. আবহবিকারগ্রস্ত চূর্ণীকৃত পদার্থসমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির চাল বেয়ে নীচে নেমে এলে, তাকে কী বলা হয় ?

(ক) পুঞ্জ সঞ্চলন / পুঞ্জিত ক্ষয়

(খ) ক্ষুদ্রকণা বিসরণ

(গ) শল্কমোচন

(ঘ) নগ্নীভবন

উত্তর – (ক) পুঞ্জ সঞ্চলন / পুঞ্জিত ক্ষয়

৫. হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে বলে –

(ক) নেভে

(খ) ফির্ন

(গ) বরফ

(ঘ) হিমশৈল

উত্তর – (ক) নেভে

৬. পৃথিবীর সবচেয়ে ধীরগামী হিমবাহটি হল –

(ক) আন্টার্কটিকার মেসার্ভ

(খ) নেপালের খুম্বু

(গ) আলাস্কার হুবার্ড

(ঘ) ভারতের কাফনি

উত্তর – (ক) আন্টার্কটিকার মেসার্ভ

৭. পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হিমবাহটি হল –

(ক) ভারতের সিয়াচেন

(খ) গ্রিনল্যান্ডের জ্যাকোভশান

(গ) আন্টার্কটিকা ল্যাম্বার্ট

(ঘ) আলাস্কার মালাসপিনা।

উত্তর – (খ) গ্রিনল্যান্ডের জ্যাকোভশান

৮. হিমবাহের সম্মুখভাগের আকৃতি জিভের মতো বলে, একে বলা হয়  –

(ক) নব

(খ) স্নাউট

(গ) আগামুক

(ঘ) হামকস

উত্তর – (খ) স্নাউট

৯. বরফাবৃত্ত তলদেশ এবং বরফমুক্ত শিখরবিশিষ্ট পর্বতশৃঙ্গকে বলে –

(ক) ভার্ব

(খ) নুনাটক

(গ) রসে মতানে

(ঘ) রিগেল

উত্তর – (খ) নুনাটক

১০. নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ ? 

(ক) ল্যাম্বার্ট

(খ) হুবার্ড

(গ) মালাসপিনা

(ঘ) খুম্বু

উত্তর – (ক) ল্যাম্বার্ট

১১. হিমালয় পর্বতের হিমবাহগুলির স্থানীয় নাম –

(ক) হিমানি

(খ) হিমদ্রোণি

(গ) হিমাল

(ঘ) হিমগিরি

উত্তর – (গ) হিমাল

১২. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল –

(ক) গ্রিনল্যান্ডের ব্রুকনার

(খ) আন্টার্কটিকার পিডমন্ট

(গ) আলাস্কার কোলাম্বিয়া

(ঘ) আলাস্কার হুবার্ড

উত্তর – (ঘ) আলাস্কার হুবার্ড

১৩. কোন ধরনের হিমবাহে ক্রেভাসের উপস্থিতি বেশি মাত্রায় লক্ষ করা যায় ?

(ক) উপত্যকা হিমবাহ

(খ) মহাদেশীয় হিমবাহ

(গ) পাদদেশীয় হিমবাহ

(ঘ) সবকটি সঠিক

উত্তর – (ক) উপত্যকা হিমবাহ

১৪. পাদদেশীয় অংশে হিমবাহের বক্রাকার সম্মুখভাগকে বলা হয় –

(ক) হিমদ্রোণি

(খ) হিমরেখা

(গ) হিমবাহ লোব

(ঘ) হিমবাহ স্নাউট

উত্তর – (গ) হিমবাহ লোব

১৫. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গভীর ফাটলকে কী বলে ?

(ক) ক্রেভাস

(খ) র‍্যান্ডক্লাষ্ট

(গ) এসকার

(ঘ) বার্গস্রুন্ড

উত্তর – (ঘ) বার্গস্রুন্ড

১৬. হিমবাহ কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে ?

(ক) অপসারণ ও অবঘর্ষ

(খ) উৎপাটন ও দ্রবণ

(গ) উৎপাটন ও অবঘর্ষ

(ঘ) অবঘর্ষ ও লম্ফদান

উত্তর – (গ) উৎপাটন ও অবঘর্ষ

১৭. হাতলযুক্ত চেয়ার বা আরামকেদারা আকৃতির ভূমিরূপটি হল –

(ক) লোব

(খ) এসকার

(গ) র‍্যান্ডক্লাষ্ট

(ঘ) সার্ক

উত্তর – (ঘ) সার্ক

১৮. পৃথিবীর বৃহত্তম সার্ক হল –

(ক) ব্লু লেক সার্ক

(খ) ওয়ালকট সার্ক

(গ) সার্কো ডি গ্রেডোস

(ঘ) গ্রেট গল্ফ সার্ক

উত্তর – (খ) ওয়ালকট সার্ক

১৯. ভারতের একটি উল্লেখযোগ্য করি হ্রদ হল –

(ক) নাক্কি হ্রদ

(খ) উলার হ্রদ

(গ) অষ্টমুদি হ্রদ

(ঘ) চন্দ্রতাল

উত্তর – (ঘ) চন্দ্রতাল

২০. হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয়, তাদের বলে –

(ক) প্রস্তরখাত

(খ) রসে মতানে

(গ) নদীমঞ্চ

(ঘ) হিমসিঁড়ি

উত্তর – (ঘ) হিমসিঁড়ি

২১. প্যাটার্নস্টার হ্রদ দেখা যায় হিমবাহের যে অংশে, তা হল –

(ক) হিমসোপান

(খ) ঝুলন্ত উপত্যকা

(গ) এরিটি

(ঘ) রসে মতানে

উত্তর – (ক) হিমসোপান

২২. নিম্নলিখিত কোন ভূমিরূপটির অপর নাম Sheep Rock ?

(ক) কুঁজ

(খ) সিরাকস

(গ) ড্রামলিন

(ঘ) রসে মতানে

উত্তর – (ঘ) রসে মতানে

২৩. গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, তা হল –

(ক) নদী

(খ) বায়ু

(গ) হিমবাহ

(ঘ) জলধারা ও বায়ুর মিলিত কার্য

উত্তর – (গ) হিমবাহ

২৪. সমুদ্র উপকূলসংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় –

(ক) ফিয়র্ড

(খ) করি

(গ) হিমদ্রোণি

(ঘ) ঝুলন্ত উপত্যকা

উত্তর – (ক) ফিয়র্ড

২৫. পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডটি হল –

(ক) দি গেইরাঞ্জার ফিয়র্ড

(খ) হ্যাডসেলফ ফিয়র্ড

(গ) লর্ড ফিয়র্ড

(ঘ) গ্রিনল্যান্ডের স্কোরশবি

উত্তর – (ঘ) গ্রিনল্যান্ডের স্কোরশবি

২৬. পৃথিবীর গভীরতম ফিয়র্ড হল –

(ক) গ্রিনল্যান্ডের স্কোরশবি।

(খ) গ্রিনল্যান্ডের স্কোরশবি

(গ) আন্টার্কটিকার স্কেলটন ইনলেট

(ঘ) সোজনে ফিয়র্ড

উত্তর – (গ) আন্টার্কটিকার স্কেলটন ইনলেট

২৭. ফিয়র্ডের দেশ’ বা ‘The Land of Fjords’ বলা হয় –

(ক) রাশিয়া

(খ) নরওয়ে

(গ) সুইডেন

(ঘ) ফিনল্যান্ড

উত্তর – (খ) নরওয়ে

২৮. ফিয়ার্ডের দেশ’ বা ‘The Land of Fjords’ বলা হয় –

(ক) সুইডেন

(খ) নরওয়ে

(গ) ফিনল্যান্ড

(ঘ) গ্রিনল্যান্ড

উত্তর – (খ) নরওয়ে

২৯. উচ্চ পার্বত্য অংশে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল –

(ক) আগামুক

(খ) ড্রামলিন

(গ) গ্রাবরেখা

(ঘ) হিমকর্দ

উত্তর – (গ) গ্রাবরেখা

৩০. নিম্নলিখিত কোন গ্রাবরেখাটি হিমবাহ থাকাকালীন দেখা যায় ?

(ক) হিমাবদ্ধ গ্রাবরেখা

(খ) প্রান্ত গ্রাবরেখা

(গ) ইন্টারলোবেট গ্রাবরেখা

(ঘ) মধ্য গ্রাবরেখা

উত্তর – (ক) হিমাবদ্ধ গ্রাবরেখা

৩১. মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি ও বালি থাকে, সেটি যে নামে পরিচিত –

(ক) ড্রামলিন

(খ) বহিঃবিধৌত সমভূমি

(গ) গ্রাবরেখা

(ঘ) এসকার

উত্তর – (ক) ড্রামলিন

৩২. নিম্নলিখিত কোন ভূমিরূপটি Basket of eggs topography নামে পরিচিত ?

(ক) নব

(খ) ড্রামলিন

(গ) বোল্ডার ক্লে

(ঘ) হামকস্

উত্তর – (খ) ড্রামলিন

৩৩. ‘কাস্ট’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

(ক) ভন ভলভাসোর

(খ) জোভান ভিজিক

(গ) ডেভিস

(ঘ) সুইটিং

উত্তর – (ক) ভন ভলভাসোর

৩৪. নিম্নলিখিত কোনটি বিশ্বের বৃহত্তম কার্স্ট অঞ্চল ?

(ক) নিউ মেক্সিকো

(খ) ককপিট অঞ্চল

(গ) ভার্জিনিয়া

(ঘ) ক্রাস মালভূমি

উত্তর – (ঘ) ক্রাস মালভূমি

৩৫. ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল –[HS ’22, 18]

(ক) কাশ্মীর উপত্যকা

(খ) বোরাগুহালু

(গ) ব্লু পার্বত্য অঞ্চল

(ঘ) অজন্তা গুহা

উত্তর – (খ) বোরাগুহালু

৩৬. কার্স্ট অঞ্চলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত কী নামে পরিচিত ?

(ক) সিঙ্কহোল

(খ) সোয়ালো হোল

(গ) পোলজে

(ঘ) পোনর

উত্তর – (ক) সিঙ্কহোল

৩৭. যখন বেশ কয়েকটি সিঙ্কহোল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয়, তখন তাকে বলে –

(ক) ডোলাইন

(খ) পোলজে

(গ) উভালা

(ঘ) সলিউশান প্যান

উত্তর – (ক) ডোলাইন

৩৮. চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলিকে বলা হয় –

(ক) গর্ভপ্রবাহ

(খ) বেল হোল

(গ) ফ্লোস্টোন

(ঘ) রুফ পেনডেন্ট

উত্তর – (খ) বেল হোল

৩৯. ভারতের কোন রাজ্যে কাস্ট গুহা দেখতে পাওয়া যায় ?

(ক) অন্ধ্রপ্রদেশ, লাদাখ

(খ) অন্ধ্রপ্রদেশ, মেঘালয়

(গ) ছত্তিশগড়, গুজরাট

(ঘ) গুজরাট, মেঘালয়

উত্তর – (খ) অন্ধ্রপ্রদেশ, মেঘালয়

৪০. কার্স্ট গুহা সৃষ্টির ‘দ্বিচক্র তত্ত্বে’র প্রবর্তন করেন ?

(ক) ডেভিস ও ব্রেজ

(খ) ডেভিস ও কিং

(গ) ব্লেজ ও সুইটিং

(ঘ) সুইটিং ও ব্রেজ

উত্তর – (ক) ডেভিস ও ব্রেজ

৪১. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে সৃষ্ট ভূমিরূপকে বলে –

(ক) ড্রিপস্টোন

(খ) স্পেলিওথেম

(গ) কেভ ট্র্যাভারটাইন

(ঘ) ডোলাইন

উত্তর – (ক) ড্রিপস্টোন

৪২. ড্রিপস্টোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

(ক) এল সি কিং

(খ) উইলিয়াম মরিস ডেভিস

(গ) থর্নবেরি

(ঘ) সুইটিং

উত্তর – (খ) উইলিয়াম মরিস ডেভিস

৪৩. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে – [HS’ 2000]

(ক) স্তম্ভ

(খ) স্ট্যালাগমাইট

(গ) স্ট্যালাকটাইট

(ঘ) হেলিকটাইট

উত্তর – (গ) স্ট্যালাকটাইট

৪৪. পৃথিবীর সর্ববৃহৎ স্ট্যালাকটাইট কোথায় দেখা যায় ?

(ক) জেইতা গ্রোটো গুহাতে

(খ) তপোকেশ্বর গুহাতে

(গ) মহাকাল গুহাতে

(ঘ) বোরা গুহাতে

উত্তর – (ক) জেইতা গ্রোটো গুহাতে

৪৫. স্ট্যালাকটাইট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

(ক) থর্নবেরি

(খ) ওলে ওর্ম

(গ) ডেভিস

(ঘ) জেনিংস

উত্তর – (খ) ওলে ওর্ম

৪৬. নীচের থেকে স্তম্ভের আকারে উপরের দিকে বাড়তে থাকা ক্যালশিয়াম কার্বনেটের সঞ্চয়কে বলা হয় –

(ক) হেলিকটাইট

(খ) স্ট্যালাকটাইট

(গ) স্ট্যালাগমাইট

(ঘ) ব্রোমাইট

উত্তর – (গ) স্ট্যালাগমাইট

৪৭. পৃথিবীর বৃহত্তম স্ট্যালাগমাইট দেখা যায় –

(ক) শন দুং গুহায়

(খ) গুফ্রে বারজার গুহায়

(গ) স্নেজনায়া গুহায়

(ঘ) মোসমাই গুহায়

উত্তর – (ক) শন দুং গুহায়

৪৮. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে গঠিত হয় –

(ক) হাম্স

(খ) হেলিকটাইট

(গ) স্তম্ভ

(ঘ) ডোলাইন

উত্তর – (গ) স্তম্ভ

৪৯. ভারতের কোথায় গুহা স্তম্ভ দেখতে পাওয়া যায় ?

(ক) কাশ্মীর উপত্যকায়

(খ) তপোকেশ্বরে

(গ) দাক্ষিণাত্য মালভূমিতে

(ঘ) কচ্ছের রণে

উত্তর – (খ) তপোকেশ্বরে

৫০. চুনাপাথর গঠিত গৃহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় –[সংসদ নমুনা প্রশ্ন]

(ক) স্ট্যালাকটাইট

(খ) হেলিকটাইট

(গ) স্ট্যালাগমাইট

(ঘ) স্তম্ভ

উত্তর – (খ) হেলিকটাইট

৫১. কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণকার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত, তা হল  – [HS (Sem 3) ‘26]

(ক) টেরারোসা

(খ) লোহিত মৃত্তিকা

(গ) ল্যাটেরাইট

(ঘ) ল্যাপিস

উত্তর – (ক) টেরারোসা

৫২. দুটি গ্রাইক-এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে –

(ক) ট্রিপকারেন

(খ) পোনর

(গ) গ্রাইক

(ঘ) ক্লিন্ট

উত্তর – (ঘ) ক্লিন্ট

৫৩. কাস্ট অঞ্চলে দ্রবণ গর্ত কী নামে পরিচিত ?

(ক) ল্যাপিস

(খ) ম্যাকাটিয়া

(গ) ক্লিন্ট

(ঘ) টেরারোসা

উত্তর – (খ) ম্যাকাটিয়া

৫৪. চুনাপাথরের গুহার মেঝে থেকে এলোমেলোভাবে বৃদ্ধি পাওয়া চুনের সঞ্চয়কে বলে –

(ক) হেলিকটাইট

(খ) হেলিগমাইট

(গ) স্তম্ভ

(ঘ) স্ট্যালাকটাইট

উত্তর – (খ) হেলিগমাইট

৫৫. চুনাপাথরের গুহায় দ্রবীভূত পদার্থ চাদরের মতো বৃদ্ধি পেলে তাকে বলা হয় –

(ক) স্ট্যালাকটাইট

(খ) স্ট্যালাগমাইট

(গ) ড্রেপ

(ঘ) হেলিকটাইট

উত্তর – (গ) ড্রেপ

আরোও পড়ুন :

The night train at Deoli bengali meaning

The Night Train at Deoli – MCQ

The Bet – MCQ

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ

Strong Roots MCQ

এডুকেশন প্রথম অধ্যায় MCQ

Leave a Comment