The night train at Deoli bengali meaning // Ruskin Bond // Class 12 Semester 3

The night train at Deoli bengali meaning // Ruskin Bond // Class 12 Semester 3

The night train at Deoli bengali meaning

Text and Bengali Meaning
Let us Start :

When I was at college I used to spend my summer vacations in Dehra, at my grandmother’s place. I would leave the plains early in May and return late in July. Deoli was a small station about thirty miles from Dehra; it marked the beginning of the heavy jungles of the Indian Terai.

কলেজে পড়ার সময় গরমের ছুটিটা দেহরাতে ঠাকুমার বাড়িতেই কাটাতাম। মে মাসে পাহাড়ের দিকে পাড়ি দিতাম আর ফিরতাম সেই জুলাইতে। দেহরার মোটামুটি তিরিশ মাইল আগে দেওলি বলে একটা ছোটো স্টেশন পড়ে। ওইখান থেকেই ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু।

The train would reach Deoli at about five in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil-lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. Deoli had only lone platform, an office for the stationmaster and a waiting room.

ট্রেনটা, এই ভোর পাঁচটা নাগাদ দেওলিতে এসে পৌঁছাত। স্টেশন তখন ঢাকা থাকত ইলেকট্রিক বাল্ব আর তেলের বাতির মৃদু আলোয়, আর ভোরের আবছা আলোয় রেললাইনের ওপাশের জঙ্গলটা কেবল একটা আভাস দিয়ে যেত চোখে। দেওলিতে একটাই মাত্র প্ল্যাটফর্ম, একটা স্টেশনমাস্টারের অফিস আর একটা ওয়েটিং রুম ছিল।

The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs; not much else, because the train stopped there for only ten minutes before rushing on into the forests.

প্ল্যাটফর্মটায় থাকত খালি একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা আর কিছু ঘুরঘুর করা নেড়িকুকুর; আর কোথাও কিছু নেই, কারণ ট্রেনটা খালি ওখানে মিনিট দশেক দাঁড়িয়েই আবার জঙ্গলের গভীরে পাড়ি দিত।

Why it stopped at Deoli. I don’t know. Nothing ever happened there. Nobody got off the train and nobody got in. There were never any coolies on the platform. But the train would halt there a full ten minutes, and then a bell would sound, the guard would blow his whistle, and presently Deoli would be left behind and forgotten.

কেন যে আদৌ দেওলিতে দাঁড়াত কে জানে ? কোনোদিন এখানে কিছু হতে দেখিনি। কেউ উঠতও না কেউ নামতও না, কস্মিনকালে প্ল্যাটফর্মে একটা কুলি পর্যন্ত দেখিনি। কিন্তু তাও সেখানে ট্রেন দাঁড়াত সেই মিনিট দশেক ধরেই, তারপরে বেজে উঠত ঘন্টি, গার্ড তার বাঁশিতে ফুঁ লাগাত আর দেওলি বর্তমানে পিছনে পড়ে স্মৃতির অন্ধকারে মিলিয়ে যেত।

I used to wonder what happened in Deoli, behind the station walls. I always felt sorry for that lonely little platform, and for the place that nobody wanted to visit. I decided that one day I would get off the train at Deoli, and spend the day there, just to please the town.

মাঝে মাঝে ভাবতাম ওই স্টেশনের বাইরের দেওলিতে কী যে হয় কে জানে? কেন জানি না ওই ছোট্টা একলা বসে থাকা প্ল্যাটফর্মটা, আর মানুষের পদচিহ্ন না পড়া সেই জায়গাটার কথা ভাবলেই মনে একরাশ দুঃখ ভিড় করত। ভাবলাম একদিন দেওলিতে নেমে দিনটা সেখানে কাটাতে হবে, কেবল জায়গাটাকে একটু খুশি করে দেওয়ার জন্যই বোধহয়।

The night train at Deoli bengali meaning

I was eighteen, visiting my grandmother, and the night train stopped at Deoli. A girl came down the platform, selling baskets.

বয়স তখন ছিল আঠারো, সেই ঠাকুমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, আর রাতের ট্রেনটা থেমে দাঁড়ালো সেই দেওলিতে। একটা মেয়ে বেতের ঝুড়ি বেচতে বেচতে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছিল।

It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. Her feet were bare and her clothes were old, but she was a young girl, walking gracefully and with dignity.

শীতের সকাল ছিল তাই মেয়েটার কাঁধে চড়ানো ছিল একটা শাল। পা কিন্তু খালি আর পরনের পোশাক বেশ জীর্ণ, কিন্তু তার সাবলীল, কমনীয় চলার ভঙ্গি থেকেই মেয়েটির তারুণ্য ফুটে উঠছিল।

When she came to my window, she stopped. She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. She had a pale skin, set off by shiny black hair, and dark, troubled eyes. And then those eyes, searching and eloquent, met mine.

আমার জানলার কাছে এসে মেয়েটি একটু থামল। সে অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিল যে আমি নিবিড় একদৃষ্টিতে তার দিকে চেয়ে বসে আছি, কিন্তু প্রথমে এমন ভাব দেখালো যেন সে তা দেখেইনি। মেয়েটির গায়ের রং ছিল ফর্সা, ঘনকৃষ্ণ কেশদাম আর কালো চঞ্চল চোখের চাহনির বিপরীতে তা যেন আরও ভালোভাবে ফুটে উঠেছে। তারপরে তার সেই ঘন নিবিড় চোখ আমার চোখের সাথে এসে মিলল।

She stood by my window for some time and neither of us said anything. But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door, and stood waiting on the platform, looking the other way. I walked across to the tea stall.

কিছুক্ষণ কেবল যে আমার জানলার পাশেই দাঁড়িয়ে রইলো, আমাদের কারো মুখ থেকেই কোনো কথা বেরোল না। কিন্তু অবশেষে যখন সে এগিয়ে গেল আমিও কেন জানি না কামরার দরজাটার কাছে গেলাম এগিয়ে। প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে, অন্যদিকে তাকিয়ে দিলাম চায়ের দোকানটার দিকে হাঁটা।

A kettle was boiling over on a small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. The girl followed me behind the stall.

ছোট্ট উনুনটির উপর কেটলি ফুটছে, চায়ের দোকানের মালিক কিন্তু তখন ট্রেনের অন্য কোথাও চা দিতে ব্যস্ত। মেয়েটা আমার পিছু পিছু এলো দোকানটার পিছনের দিকে।

‘Do you want to buy a basket?’ she asked. “They are very strong, made of the finest cane…’

“ঝুড়ি নেবে গো? খুব পোক্ত ঝুড়ি, ভালো বেতে বানানো…” সে বলে উঠলো।

‘No,’ I said, ‘I don’t want a basket.’

আমি বললাম “না, লাগবে না আমার ঝুড়ি।

The night train at Deoli bengali meaning

We stood looking at each other for what seemed a very long time, and she said, ‘Are you sure you don’t want a basket ?’

একে অপরের দিকে প্রায় যেন কয়েক যুগ ধরে তাকিয়ে রইলাম আমরা, তারপর তার মুখ থেকে বেরলো, “নেবে না ঝুড়ি তাহলে ?”

‘All right, give me one,’ I said, and I took the one on top and gave her a rupee, hardly daring to touch her fingers.

“আচ্ছা, দাও তাহলে একটা”, আমি বলে উপরের ঝুড়িটা দিয়ে একটা টাকা বার দিলাম, তার আঙুলগুলিও ছুঁতে যেন সাহস হচ্ছিল না।

As she was about to speak, the guard blew his whistle; she said something, butit was lost in the clanging of the bell and the hissing of the engine. I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward.

মেয়েটা যেই কিছু বলতে যাবে অমনি গার্ড বাঁশিতে দিল ফুঁ; তার কথা মিলিয়ে গেল ঘণ্টাধ্বনি আর ইঞ্জিনের ফোঁস ফোঁস আওয়াজে। আমাকে দৌড়ে ফিরে যেতে হল কামরায়। কামরাটা যেন একবার গা ঝাড়া দিয়ে আবার চলতে শুরু করল।

I watched her as the platform slipped away. She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. I watched her until the signal-box came in the way, and then the jungle hid the station, but I could still see her standing there alone.

প্ল্যাটফর্মটা দূরে মিলিয়ে যাচ্ছে আর আমার দৃষ্টি কেবল তার দিকে, একলা স্থিরভাবে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কেবল আমার দিকে চোখ আর মুখে একটা মৃদু হাসি নিয়ে। দৃষ্টিপথে সিগনাল বক্স এসে বাধা না দেওয়া পর্যন্ত আমি কেবল তাকেই দেখছিলাম, তারপরে জঙ্গল এসে লুকিয়ে ফেললো স্টেশনকে, কিন্তু আমার চোখে তখনো ভাসছে তার একলা দাঁড়িয়ে থাকার ভঙ্গি।

I sat up awake for the rest of the journey. I could not rid my mind of the picture of the girl’s face and her dark, smouldering eyes.

বাকি রাস্তাটা জেগেই বসেছিলাম। মন থেকে কিছুতেই যেন ওই মেয়েটির মুখচ্ছবি আর তার ঘন কাজলকালো চোখ মুছতে চাইছে না।

But when I reached Dehra the incident became blurred and distant, for there were other things to occupy my mind. It was only when I was making the return journey, two months later, that I remembered the girl.

কিন্তু যখন অবশেষে দেহরা এসে পৌঁছালাম তখন সেই ঘটনার স্মৃতি যেন মনে একটা ঝাপসা স্বপ্নের মতো হয়ে গেল, অন্য কত জিনিস তখন মনে গিজগিজ করছে। দুইমাস পড়ে ফেরার পথে আবার মনে পড়ল সেই মেয়েটির কথা।

I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. I sprang off the footboard and waved to her.

অবশেষে যখন তাকে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে দেখলাম, কী যে অজানা এক আনন্দ মনের ভিতরে খেলা করে গেল, বলে বোঝাতে পারব না। ট্রেনের পাদানি থেকে লাফিয়ে পড়েই তার দিকে চেয়ে হাত নাড়লাম।

When she saw me, she smiled. She was pleased that I remembered her. I was pleased that, she remembered me. We were both pleased, and it was almost like a meeting of old friends.

আমাকে দেখে তার কি হাসি, আমি যে তাকে মনে রেখেছি এতেই সে যেন একটা মস্ত আনন্দ খুঁজে পেয়েছে। সে আমাকে চিনতে পারায় আমারও কম আনন্দ হয়নি। যেন পুরনো দুই বন্ধুর দেখা হয়েছে, আমাদের মন তেমনই এক খুশিতে ভরে গেল।

She did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall; her dark eyes were suddenly filled with light. We said nothing for some time but we couldn’t have been more eloquent.

সে আর বাকি ট্রেনের পথটায় ঝুড়ি বেচতে গেল না, বরং চায়ের দোকানের দিকে সোজা এগিয়ে এল; কালো চোখদুটোয় হঠাৎ যেন একটা আলো ফুটে উঠেছে। কিছুক্ষণের জন্য আবারও কেউ কিছুই বললাম না, কিন্তু চোখে চোখে যে কত কথা বলা হয়ে গেল তা ঈশ্বরই জানেন।

I felt the impulse to put her on the train there and then, and take her away with me; I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station.

“মনে একটা তাড়না জাগলো যে এখনই একে আমার সাথে ট্রেনে তুলে নিয়ে কেন দিই না পাড়ি; আবার তাকে দেওলি স্টেশনের প্ল্যাটফর্মের অন্ধকারে মিলিয়ে যেতে দেখবো এই কথাটা ভাবতেই কেবল একটা কষ্ট যেন দলা পাকিয়ে এল।

I took the baskets from her hand and put them down on the ground. She put out her hand for one of them, but I caught her hand and held it. ‘I have to go to Delhi,’ I said.

আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মেঝেতে রাখলাম। সে একটা ঝুড়ি তুলতে যাচ্ছিল কিন্তু আমি তার হাতটা ধরে ফেলে সেটা ধরেই বসে রইলাম। বললাম, “আমাকে দিল্লি যেতেই হবে।”

She nodded. ‘I do not have to go anywhere.’

সে মাথা নাড়ল, “আমার কোথাও যাওয়ার তাড়া নেই।”

The night train at Deoli bengali meaning

The guard blew his whistle for the train to leave and how I hated the guard for doing that.

গার্ড আবার বাঁশিতে ফু’ লাগালো, ট্রেন যাওয়ার সময় হয়েছে। আমার লোকটার উপর কহতব্য নয় এমন রাগ হতে লাগলো।

‘I will come again,’ I said. ‘Will you be here ?’

বললাম, “আবার আসবো আমি, তুমি এখানেই থাকবে তো ?’

She nodded again, and, as she nodded, the bell clanged and the train slid forward. I had to wrench my hand away from the girl and run for the moving train.

সে আবার মাথা নাড়াল, সেই দোলানির সাথে সাথেই দুলে উঠলো ট্রেনের বিদায় ঘণ্টি, খানিকটা তার হাত মুচড়েই হাতটা ছাড়িয়ে নিয়ে চলন্ত ট্রেনের দিকে ছুট লাগালাম।

This time I did not forget her. She was with me for the remainder of the journey, and for long after. All that year she was a bright, living thing. And when the college term finished I packed in haste and left for Dehra earlier than usual. My grandmother would be pleased at my eagerness to see her.

এইবার আর তাকে ভুলিনি, বাকি যাত্রাটা জুড়ে স্মৃতিকন্দরে কেবল ছিল সে, আরও অনেকদিন কেটে গেলে, সারাটা বছর জুড়ে তার স্মৃতি এখনও মনে তাজা হয়ে রইল কলেজের পালা ঢুকতেই কোনোক্রমে জিনিসপত্তর গুটিয়ে অন্য বারের থেকে বেশ আগেই দেহরা রওনা দিলাম। ঠাকুমা কদিন আগেই ওনাকে দেখতে এসেছি জানলে খুশিই হবেন বোধহয়।

I was nervous and anxious as the train drew into Deoli, because I was wondering what I should say to the girl and what I should do. I was determined that I wouldn’t stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings.

দেওলিতে ট্রেন ঢোকার একটু আগে থেকেই মনে শঙ্কা কাজ করতে লাগল, মেয়েটাকে যে কী বলব আর নিজেই যে কী করব সেটাই খালি ভাবছিলাম। ঠিকই করে নিয়েছিলাম গেলবারের মতো মনের কথা না বলে কেবল হাঁদার মতো আর তার সামনে দাঁড়িয়ে থাকব না।

The train came to Deoli, and I looked up and down the platform, but I could not see the girl anywhere.

ট্রেন দেওলিতে ঢুকল, প্ল্যাটফর্মের কোনা খামচি অবধি আমার নজর পড়ল ছড়িয়ে, কিন্তু মেয়েটি কোথায়? তাকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না।

I opened the door and stepped off the footboard. I was deeply disappointed, and overcome by a sense of foreboding. I felt I had to do something, and so I ran up to the station-master and said, ‘Do you know the girl who used to sell baskets here ?’

দরজা খুলে পাদানিতে পা দিয়ে নেমে পড়লাম। একটা গভীর হতাশা যেন ঘিরে ধরল, মনে ভয়ংকর ভাবে একটা যেন কুডাক ডেকে যেতে লাগল। খালি ভাবছি কিছু একটা যেন করতেই হবে, তাই ছুট লাগালাম স্টেশনমাস্টারের দিকে, “শুনছেন? এখানে একটা মেয়ে ঝুড়ি বেচত, ওকে আপনি চেনেন ?”

‘No, I don’t,’ said the station-master. ‘And you’d better get on the train if you don’t want to be left behind.’

“না, চিনি না”, স্টেশনমাস্টার বলে উঠলেন, “আর দেখ খোকা, এইবেলা ট্রেন ছুট না হতে চাইলে এখনই উঠে পড় ট্রেনে।”

But I paced up and down the platform, and stared over the railings at the station yard; all I saw was a mango tree and a dusty road leading into the jungle. Where did the road go ? The train was moving out of the station, and I had to run up the platform and jump for the door of my compartment. Then, as the train gathered speed and rushed through the forests, I sat brooding in front of the window.

কিন্তু আমি প্ল্যাটফর্মটা একবার এদিক ওদিক ঘুরে দেখলাম, স্টেশনের ধারের রেলিং ধরেও উঁকি দিয়ে বাইরেটা একবার দেখলাম; একটা খালি আমগাছ আর জঙ্গলে মিলিয়ে যাওয়া ধুলোমাখা পথ ছাড়া কিছু নেই। এই পথ কোথায় গিয়ে মিশেছে? ট্রেন ততক্ষণে স্টেশন ছাড়বো ছাড়বো করছে, কোনওরকমে দৌড়ে প্ল্যাটফর্মে এসে আমার কামরার দরজাটার দিকে লাফ মারলাম। ট্রেন প্রবল গতিতে এগিয়ে যেতে লাগলো আর আমি গম্ভীরমুখে জানলার ধারে বসে রইলাম।

What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me, and about whom I knew nothing – absolutely nothing – but for whom I felt a tenderness and responsibility that I had never felt before ?

জীবনে খালি দুবার যাকে দেখেছি তাকে কীভাবে খুঁজে পাবো, সেভাবে কথাও কিছু হয়নি আর তার ব্যাপারে তো কিছুই জানি না- এক্কেবারে কিছুই না – কিন্তু তার জন্যই মনে জেগে উঠেছে এমন এক দায়িত্ববোধ ও স্নেহশীলতা যে এর আগে কখনো বোধ করিনি।

My grandmother was not pleased with my visit after all, because I didn’t stay at her place more than a couple of weeks. I felt restless and ill-at-ease. So I took the train back to the plains, meaning to ask further questions of the station-master at Deoli.

ঠাকুমা এবার আমার আসায় একটুও খুশি হলেন না, কারণ ওখানে থাকার সপ্তাহ দুয়েক পরেই আমার কেমন অসুস্থ আর অস্থির বোধ হতে লাগল। ঠিক করলাম আবার ফেরার ট্রেনটা ধরে দেওলির স্টেশন মাস্টারকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার।

But at Deoli there was a new station-master. The previous man had been transferred to another post within the past week. The new man didn’t know anything about the girl who sold baskets. I found the owner of the tea stall, a small, shrivelled-up man, wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets.

দেওলিতে এসে দেখি একজন নতুন স্টেশন মাস্টার। আগের স্টেশন মাস্টারের আগের সপ্তাহেই বদলি ঘটেছে। এই নতুন লোকটা ঝুড়ি বেচা মেয়েটার ব্যাপারে কিছু জানে কিনা জিজ্ঞাসা করলাম।

‘Yes, there was such a girl here, I remember quite well,’ he said. ‘But she has stopped coming now.’

“হ্যাঁ, একটা মেয়ে ওরকম ছিল বটে, তা মনে পড়েছে, কিন্তু ও তো আসা বন্ধ করে দিয়েছে।” লোকটা জানালো।

‘Why?’ I asked. ‘What happened to her ?’

“কেন ? কি হয়েছে ওর” আমার কৌতূহল ফুটে উঠলো।

‘How should I know ?’ said the man. ‘She was nothing to me.’

“আমি কী জানি, আমি তো তাকে চিনিও না জানিও না।”

And once again I had to run for the train.

এবারেও আমাকে ট্রেনটা ধরার জন্য ছুটতে হল।

As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes.

দেওলি প্ল্যাটফর্মকে পিছনে ফেলে যেতে যেতে আমি ঠিক করলাম একদিন ওখানে নামতে হবে, একবেলা ওই এলাকায় কাটিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই মেয়েটাকে খুঁজে বার করতেই হবে যে কেবল তার চোখের চাহনি দিয়ে আমার হৃদয়ে সোনার কাঠি ছুঁইয়ে চলে গিয়েছে।

The night train at Deoli bengali meaning

With this thought I consoled myself throughout my last term in college. I went to Dehra again in the summer and when, in the early hours of the morning, the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing, I wouldn’t find her but hoping just the same.

কেবল এই ভাবনাকে মনে সহায় করে কলেজের শেষ টার্মটা জুড়ে মনকে প্রবোধ দিয়ে রাখলাম। আবার গরম পড়তেই দেহরা রওনা দিলাম। ঠিক ভোর হতেই রাতের ট্রেনটা যখন দেওলি স্টেশনে ঢুকল, আবার প্ল্যাটফর্মের চারিদিকে সেই মেয়েটার আশায় আমার নজর ছুটতে লাগলো, জানতাম দেখা পাব না, কিন্তু আশা মরতে মরতেও মরে না।

Somehow, I couldn’t bring myself to break journey at Deoli and spend a day there. (If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing). I think I was afraid to do this. I was afraid of discovering what really happened to the girl. Perhaps she was no longer in Deoli, perhaps she was married, perhaps she had fallen ill…

কেন জানি না স্টেশনে এসে পড়ে আর দেওলিতে নেমে সেখানে দিনটা কাটাতে ইচ্ছা করলো না (ভেবে দেখলাম, এটা যদি গল্প বা সিনেমা হত তাহলে নিশ্চয়ই নেমে গিয়ে সেই রহস্যভেদ করেই ছাড়তাম, আর এই গল্পটা হয়ে উঠত মিলনান্তক।) কিন্তু বাস্তবে কেমন জানি না ভয় করতে লাগলো, মেয়েটার সাথে সত্যিই কী হয়েছে তা জানার ভয়। হয়তো সে আর দেওলিতেই থাকে না, হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো ঘোরতর অসুখে পড়েছে…

In the last few years I have passed through Deoli many times, and I always look out of the carriage window, half expecting to see the same unchanged face smiling up at me. I wonder what happens in Deoli, behind the station walls. But I will never break my journey there. It may spoil my game. I prefer to keep hoping and dreaming, and looking out of the window up and down that lonely platform, waiting for the girl with the baskets.

বিগত কয়েক বছর ধরে বহুবার দেওলির ওখান দিয়ে গেছি, প্রতিবারই কামরার জানলা দিয়ে বাইরেটা দেখি। মনে আশা জাগে, এই তো সে আবার তার না বদলানো হাসিমুখ নিয়ে এসে হাজির হবে ? ওই স্টেশনের বাইরেকার দেওলিতে কী যে হয় তাই ভাবতে থাকি। কিন্তু আমি কোনোদিন ওখানে নামবো না। তাহলে যে আমার খেলাটাই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং ঝুড়ি হাতে মেয়েটার অপেক্ষায় আশা আর স্বপ্নে বুঁদ হয়ে থেকে ওই একলা প্ল্যাটফর্মটায় জানলা দিয়ে চারিদিকে চিরুনি তল্লাশি চালানোই ভালো।

I never break my journey at Deoli, but I pass through as often as I can.

কোনোদিন তাই দেওলিতে নামি না, কিন্তু যতবার পারি সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করি।

আরোও পড়ুন :

The Night Train at Deoli – MCQ

The Bet – MCQ

দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ

Strong Roots MCQ

এডুকেশন প্রথম অধ্যায় MCQ

Leave a Comment