নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
এই পোষ্টটিতে তোমাদের দেখিয়েছি নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর / Class 9 History Chapter 3 Short Question Answer খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর। আশা করি এইগুলি ভালোভাবে অনুসরণ করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ।
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
1. আধুনিক ‘রাষ্ট্র’ শব্দটি প্রথম ব্যবহার করেন –
(A) অ্যারিস্টটল
(B) তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম
(C) মেকিয়াভেলি
(D) প্রিন্স মেটারনিখ
উত্তর – (C) মেকিয়াভেলি
2. বিশ্বের ‘প্রথম আন্তর্জাতিক সম্মেলন’ বলা হয় –
(A) ভিয়েনা সম্মেলনকে
(B) প্যারিস সম্মেলনকে
(C) বেলগ্রেড সম্মেলনকে
(D) লন্ডন সম্মেলনকে
উত্তর – (A) ভিয়েনা সম্মেলনকে
3. ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন –
(A) ক্যাসালরি
(B) মেটারনিখ
(C) ট্যালিরান্ড
(D) হার্ডেনবার্গ
উত্তর – (B) মেটারনিখ
4. ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় –
(A) অরেঞ্জ রাজবংশ
(B) স্যাভয় রাজবংশ
(C) বুরবোঁ রাজবংশ
(D) অর্লিয়েন্স রাজবংশ
উত্তর – (C) বুরবোঁ রাজবংশ
5. ন্যায্য অধিকার নীতি দ্বারা ফ্রান্সের রাজা হন –
(A) অষ্টাদশ লুই
(B) দশম চার্লস
(C) লুই নেপোলিয়ন
(D) লুই ফিলিপ
উত্তর – (A) অষ্টাদশ লুই
6. প্রিন্স মেটারনিখ ছিলেন –
(A) রাশিয়ার প্রধানমন্ত্রী
(B) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
(C) ইটালির প্রধানমন্ত্রী
(D) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
উত্তর – (D) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
7. মেটারনিখ কার্লসবার্ড ডিক্রি জারি করেন –
(A) জাপানে
(B) রাশিয়াতে
(C) চিনে
(D) জার্মানিতে
উত্তর – (D) জার্মানিতে
8. ফ্রান্সের রাজা লুই ফিলিপ ছিলেন –
(A) অর্লিয়েন্স বংশের
(B) হ্যাপসবার্গ বংশের
(C) হোহেনজোলান বংশের
(D) অরেঞ্জ বংশের
উত্তর – (A) অর্লিয়েন্স বংশের
9. ফ্রান্সের ‘রক্ষণশীল বিপ্লব’ বলা হয় –
(A) জুলাই বিপ্লবকে
(B) ফেব্রুয়ারি বিপ্লবকে
(C) ফরাসি বিপ্লবকে
(D) রুশ বিপ্লবকে
উত্তর – (A) জুলাই বিপ্লবকে
10. ফ্রান্সের ‘নাগরিক রাজা’ বলা হয় –
(A) ষোড়শ লুইকে
(B) অষ্টাদশ লুইকে
(C) তৃতীয় নেপোলিয়নকে
(D) লুই ফিলিপকে
উত্তর – (D) লুই ফিলিপকে
11. জুলাই বিপ্লব সংঘটিত হয় –
(A) ১৮৩০ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৫২ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৮ খ্রিস্টাব্দে
উত্তর – (A) ১৮৩০ খ্রিস্টাব্দে
12. ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয় –
(A) ১৮৩০ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৫২ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তর – (B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
13. ফ্রান্সে ‘দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল –
(A) ১৮৩০ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৫২ খ্রিস্টাব্দে
(D) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তর – (B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
14. চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল –
(A) ফ্রান্সে
(B) জার্মানিতে
(C) ইংল্যান্ডে
(D) হাঙ্গেরিতে
উত্তর – (C) ইংল্যান্ডে
15. দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
(A) নেপোলিয়ন বোনাপার্ট
(B) লুই নেপোলিয়ন
(C) প্রিন্স মেটারনিখ
(D) লুই ব্ল্যাংক
উত্তর – (B) লুই নেপোলিয়ন
16. ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল –
(A) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(B) ১৮৫২ খ্রিস্টাব্দে
(C) ১৮৭০ খ্রিস্টাব্দে
(D) ১৮৮২ খ্রিস্টাব্দে
উত্তর – (A) ১৮৪৮ খ্রিস্টাব্দে
17. ‘ইয়ং ইটালি’ নামে যুবসংঘ প্রতিষ্ঠা করেন –
(A) গ্যারিবন্ডি
(B) কাউন্ট ক্যাভুর
(C) ভিক্টর ইমান্যুয়েল
(D) জোসেফ ম্যাৎসিনি
উত্তর – (D) জোসেফ ম্যাৎসিনি
18. ‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হয় –
(A) জোসেফ ম্যাৎসিনিকে
(B) কাউন্ট ক্যাভুরকে
(C) গ্যারিবল্ডিকে
(D) ভিক্টর ইমান্যুয়েলকে
উত্তর – (B) কাউন্ট ক্যাভুরকে
19. ১৮৫৮ খ্রিস্টাব্দে ক্যাভুর ‘প্লমবিয়ার্স চুক্তি’ স্বাক্ষর করেন –
(A) ফ্রান্সের সঙ্গে
(B) রাশিয়ার সঙ্গে
(C) অস্ট্রিয়ার সঙ্গে
(D) জার্মানির সঙ্গে
উত্তর – (A) ফ্রান্সের সঙ্গে
20. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল –
(A) ১৮৫২ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তর – (D) ১৮৫৯ খ্রিস্টাব্দে
21. ইটালিতে ‘লালকোর্তা বাহিনী’ গড়ে তোলেন –
(A) গ্যারিবন্ডি
(B) কাউন্ট ক্যাভুর
(C) জোসেফ ম্যাৎসিনি
(D) অটো ভন বিসমার্ক
উত্তর – (A) গ্যারিবন্ডি
22. কনফেডারেশন অব দ্য রাইন গড়ে তোলেন –
(A) অটো ভন বিসমার্ক
(B) নেপোলিয়ন বোনাপার্ট
(C) ভিক্টর ইমান্যুয়েল
(D) গ্যারিবল্ডি
উত্তর – (B) নেপোলিয়ন বোনাপার্ট
23. জোলভেরাইন নামে শুল্কসংঘ গড়ে উঠেছিল –
(A) জার্মানিতে
(B) হল্যান্ডে
(C) প্রাশিয়াতে
(D) হ্যানোভারে
উত্তর – (A) জার্মানিতে
24. ‘রক্ত ও লৌহ নীতির’ প্রবক্তা ছিলেন –
(A) ম্যাৎসিনি
(B) ক্যাভুর
(C) বিসমার্ক
(D) গ্যারিবন্ডি
উত্তর – (C) বিসমার্ক
25. 1861 খ্রিস্টাব্দে ‘মুক্তির ঘোষণাপত্রে’-র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল –
(A) রাশিয়াতে
(B) ফ্রান্সে
(C) প্রাশিয়াতে
(D) অস্ট্রিয়াতে
উত্তর – (A) রাশিয়াতে
26. প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম এমস টেলিগ্রাম করেন –
(A) তৃতীয় নেপোলিয়নকে
(B) বিসমার্ককে
(C) কাউন্ট বেনেদিতিকে
(D) দ্বিতীয় লিয়োপোল্ডকে
উত্তর – (B) বিসমার্ককে
27. সেডানের যুদ্ধ হয় –
(A) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৭০ খ্রিস্টাব্দে
(D) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তর – (D) ১৮৭২ খ্রিস্টাব্দে
28. জার্মানি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে –
(A) ১৮৭০ খ্রিস্টাব্দে
(B) ১৮৭১ খ্রিস্টাব্দে
(C) ১৮৭২ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তর – (D) ১৮৭৩ খ্রিস্টাব্দে
29. ক্রিমিয়ার যুদ্ধকালে (১৮৫৪-১৮৫৬ খ্রিস্টাব্দ) রাশিয়ার জার ছিলেন –
(A) প্রথম নিকোলাস
(B) দ্বিতীয় নিকোলাস
(C) প্রথম আলেকজান্ডার
(D) দ্বিতীয় আলেকজান্ডার
উত্তর – (B) দ্বিতীয় নিকোলাস
30. রাশিয়ার সম্রাটকে বলা হত –
(A) কাইজার
(B) বাদশাহ
(C) জার
(D) সুলতান
উত্তর – (C) জার
31. ‘মুক্তিদাতা জার’ বলা হয় –
(A) দ্বিতীয় নিকোলাসকে
(B) প্রথম নিকোলাসকে
(C) দ্বিতীয় আলেকজান্ডারকে
(D) প্রথম আলেকজান্ডারকে
উত্তর – (C) দ্বিতীয় আলেকজান্ডারকে
32. প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয় –
(A) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(C) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৮ খ্রিস্টাব্দে
উত্তর – (B) ১৮৬৬ খ্রিস্টাব্দে
33. ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় –
(A) পিটার দ্য গ্রেটকে
(B) দ্বিতীয় ক্যাথারিনকে
(C) প্রথম আলেকজান্ডারকে
(D) প্রথম নিকোলাসকে
উত্তর – (A) পিটার দ্য গ্রেটকে
34. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
(A) ওসমান
(B) সুলেমান দ্য গ্রেট
(C) দ্বিতীয় মোহম্মদ
(D) ষষ্ঠ মোহম্মদ
উত্তর – (A) ওসমান
35. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন –
(A) ওসমান
(B) সুলেমান দ্য গ্রেট
(C) দ্বিতীয় মোহম্মদ
(D) ষষ্ঠ মোহম্মদ
উত্তর – (B) সুলেমান দ্য গ্রেট
36. যে চুক্তিভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটি হল –
(A) প্রাগের চুক্তি
(B) প্লমবিয়ার্সের চুক্তি
(C) ভিন্নাফ্রাঙ্কার চুক্তি
(D) গ্যাস্টিনের চুক্তি
উত্তর – (D) গ্যাস্টিনের চুক্তি
37. ফেব্রুয়ারি বিপ্লবকে ‘বুদ্ধিজীবীদের বিপ্লব’ বলেছেন –
(A) গ্রেনভিন
(B) নেমিয়ার
(C) লেনিন
(D) ক্যাভুর
উত্তর – (B) নেমিয়ার
38. ইউরোপের যে দেশ ‘উষ্ণজল নীতি’ গ্রহণ করেছিল –
(A) জার্মানি
(B) অস্ট্রিয়া
(C) রাশিয়া
(D) ইংল্যান্ড
উত্তর – (C) রাশিয়া
39. ইউরোপের কোন সম্রাট ‘উষ্ণজল নীতি’ গ্রহণ করেন ?
(A) নেপোলিয়ন
(B) তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম
(C) পিটার দ্য গ্রেট
(D) প্রথম আলেকজান্ডার
উত্তর – (C) পিটার দ্য গ্রেট
40. দাস ক্যাপিটাল লিখেছিলেন – [পর্ষদ নমুনা]
(A) সাঁ সিমো
(B) রবার্ট আওয়েল
(C) কার্ল ফ্যুরিয়েন
(D) কার্ল মার্কস
উত্তর – (D) কার্ল মার্কস
41. জাতীয়তাবোধের সঙ্গে রাজনৈতিক আদর্শ গড়ে দেশপ্রেম মিলিত হয়ে যে ওঠে তাকে বলে –
(A) জাতি
(B) জনজাতি
(C) জাতীয়
(D) জাতীয়তাবাদ
উত্তর – (D) জাতীয়তাবাদ
42. বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হল –
(A) লন্ডন সম্মেলন
(B) প্যারিস শান্তি সম্মেলন
(C) ভিয়েনা সম্মেলন
(D) বেলগ্রেড সম্মেলন
উত্তর – (C) ভিয়েনা সম্মেলন
43. কার্লসবাড ডিক্রি’ জারি হয় –
(A) ১৮১৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৩০ খ্রিস্টাব্দে
(C) ১৮১৯ খ্রিস্টাব্দে
(D) ১৮৩৬ খ্রিস্টাব্দে
উত্তর – (C) ১৮১৯ খ্রিস্টাব্দে
44. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় –
(A) অস্ট্রিয়ায়
(B) রাশিয়ায়
(C) প্রাশিয়ায়
(D) ইংল্যান্ডে
উত্তর – (A) অস্ট্রিয়ায়
45. অস্ট্রিয়ার রাজধানী –
(A) ক্যানবেরা
(B) ভিয়েনা
(C) আঙ্কারা
(D) মাদ্রিদ
উত্তর – (B) ভিয়েনা
46. ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন –
(A) প্রথম আলেকজান্ডার
(B) মেটারনিখ
(C) ফ্রেডারিক উইলিয়াম
(D) ক্যাসলরি
উত্তর – (B) মেটারনিখ
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
47. ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন –
(A) তালেরাঁ
(B) ক্যাসলরি
(C) মেটারনিখ
(D) কোনোটিই নয়
উত্তর – (A) তালেরাঁ
48. ‘স্বাধীন ইটালির আত্মা’ বলা হত –
(A) ম্যাৎসিনি
(B) গ্যারিবন্ডি
(C) কাভুর
(D) ভিক্টর ইমানুয়াল
উত্তর – (A) ম্যাৎসিনি
49. ‘ভৌগোলিক সংজ্ঞার দেশ’ বলা হয় –
(A) ফ্রান্সকে
(B) রাশিয়াকে
(C) বেলজিয়ামকে
(D) ইটালিকে
উত্তর – (D) ইটালিকে
50. জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন –
(A) অষ্টাদশ লুই
(B) লুই নেপোলিয়ন
(C) দশম চার্লস
(D) লুই ফিলিপ
উত্তর – (A) অষ্টাদশ লুই
51. জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে শুরু হয় –
(A) নারদনিক আন্দোলন
(B) তরুণ তুর্কি আন্দোলন
(C) ডিসেমব্রিস্ট আন্দোলন
(D) চার্টিস্ট আন্দোলন
উত্তর – (D) চার্টিস্ট আন্দোলন
52. বিপ্লবের জননী বলতে বোঝানো হয় –
(A) ইটালিকে
(B) রাশিয়াকে
(C) ফ্রান্সকে
(D) জার্মানিকে
উত্তর – (C) ফ্রান্সকে
53. জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল –
(A) জার্মানিতে
(B) রাশিয়ায়
(C) ফ্রান্সে
(D) ইংল্যান্ডে
উত্তর – (C) ফ্রান্সে
54. জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন –
(A) দশম চার্লস
(B) লুই নেপোলিয়ন
(C) ডিউক লুই ফিলিপ
(D) অষ্টাদশ লুই
উত্তর – (C) ডিউক লুই ফিলিপ
55. ‘লেডি উইথ দা ল্যাম্প’ নামে খ্যাত ছিলেন –
(A) জোন অফ আর্ক
(B) জোসেফাইন
(C) মারি আন্তয়েনেট
(D) ফ্লোরেন্স নাইটেঙ্গেল
উত্তর – (D) ফ্লোরেন্স নাইটেঙ্গেল
56. ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন –
(A) ম্যাৎসিনি
(B) গ্যারিবন্ডি
(C) ক্যাভুর
(D) ভিক্টর ইমান্যুয়েল
উত্তর – (A) ম্যাৎসিনি
57. ম্যাৎসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন ?
(A) ফেভারিটি
(B) ইয়ং ইটালি
(C) গুয়েলফি
(D) কার্বোনারি
উত্তর – (D) কার্বোনারি
58. ‘কার্বোনারি’ নামক গুপ্ত সমিতিটি গড়ে উঠেছিল – [পর্যদ নমুনা]
(A) ইংল্যান্ডে
(B) রাশিয়াতে
(C) ইটালিতে
(D) অস্ট্রিয়ায়
উত্তর – (C) ইটালিতে
59. ‘কার্বোনারি’ ছিল ইটালির অন্যতম –
(A) গুপ্ত সমিতির নাম
(B) রাজ্যের নাম
(C) ব্যায়াম সমিতির নাম
(D) পাঠাগারের নাম
উত্তর – (A) গুপ্ত সমিতির নাম
60. ‘প্লমবিয়ার্সের চুক্তি’ স্বাক্ষরিত হয় –
(A) ১৮৩০ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৬৮ খ্রিস্টাব্দে
উত্তর – (C) ১৮৫৮ খ্রিস্টাব্দে
61. বিসমার্ককে কীসের জাদুকর বলা হত ?
(A) রাজনীতির
(B) কূটনীতির
(C) অর্থনীতির
(D) কোনোটিই নয়
উত্তর – (B) কূটনীতির
62. এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন –
(A) কাউন্ট বেনিদিতি
(B) প্রথম উইলিয়াম
(C) বিসমার্ক
(D) তৃতীয় নেপোলিয়ন
উত্তর – (C) বিসমার্ক
63. স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল –
(A) ডেনমার্ক ও রাশিয়ার মধ্যে
(B) ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে
(C) অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে
(D) প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে
উত্তর – (C) অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে
64. স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল –
(A) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(B) ১৮৭০ খ্রিস্টাব্দে
(C) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(D) ১৮৬২ খ্রিস্টাব্দে
উত্তর – (C) ১৮৬৬ খ্রিস্টাব্দে
65. সেডানের যুদ্ধের অবসান হয় –
(A) ফ্রাঙ্কফুর্ট সন্ধির দ্বারা
(B) প্রাগের সন্ধির দ্বারা
(C) গ্যাস্টিনের সন্ধির দ্বারা
(D) বিয়ারিসের সন্ধির দ্বারা
উত্তর – (A) ফ্রাঙ্কফুর্ট সন্ধির দ্বারা
66. ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বসেছিল –
(A) রাশিয়াতে
(B) ভারতবর্ষে
(C) জার্মানিতে
(D) ইংল্যান্ডে
উত্তর – (C) জার্মানিতে
67. ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে –
(A) প্রেসবার্গের সন্ধি দ্বারা
(B) প্যারিসের সন্ধি দ্বারা
(C) প্রাগের সন্ধি দ্বারা
(D) গ্যাস্টিনের সন্ধি দ্বারা
উত্তর – (B) প্যারিসের সন্ধি দ্বারা
68. ‘এড্রিয়ানোপলের সন্ধি’ স্বাক্ষরিত হয় –
(A) ১৮২৫ খ্রিস্টাব্দে
(B) ১৮২৯ খ্রিস্টাব্দে
(C) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(D) ১৮৩৯ খ্রিস্টাব্দে
উত্তর – (B) ১৮২৯ খ্রিস্টাব্দে
69. রাশিয়াতে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল –
(A) ১৮৫১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি
(B) ১৯৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি
(C) ১৮৭১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি
(D) ১৮৮১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি
উত্তর – (B) ১৯৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি
70. কুলাক শ্রেণি কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ?
(A) কলকারখানা
(B) জমি
(C) বাণিজ্য
(D) সেনাবাহিনী
উত্তর – (B) জমি
71. জার প্রথম নিকোলাসের পর রাশিয়ার রাজা হন –
(A) প্রথম আলেকজান্ডার
(B) দ্বিতীয় আলেকজান্ডার
(C) তৃতীয় আলেকজান্ডার
(D) দ্বিতীয় নিকোলাস
উত্তর – (B) দ্বিতীয় আলেকজান্ডার
72. ভূমিদাস প্রথার উচ্ছেদ করে স্মরণীয় হয়েছেন –
(A) জার প্রথম আলেকজান্ডার
(B) জার দ্বিতীয় আলেকজান্ডার
(C) জার তৃতীয় আলেকজান্ডার
(D) জার চতুর্থ আলেকজান্ডার
উত্তর – (B) জার দ্বিতীয় আলেকজান্ডার
73. জার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হন –
(A) ১৮৮১ খ্রিস্টাব্দের ১৩ মার্চ
(B) ১৮৮৫ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর
(C) ১৮৬১ খ্রিস্টাব্দের ১০ জুন
(D) ১৮৯৪ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর
উত্তর – (A) ১৮৮১ খ্রিস্টাব্দের ১৩ মার্চ
74. ‘নারদ’ কথার অর্থ হল –
(A) জনগণ
(B) মন্ত্রী
(C) রাজা
(D) কর্মচারী
উত্তর – (A) জনগণ
SAQ প্রশ্ন উত্তর
(১) ভিয়েনা সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর – 1815 খ্রিস্টাব্দে, অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ।
(২) ভিয়েনা সম্মেলনে কোন চারটি দেশ প্রধান ভূমিকা গ্রহন করেছিল ?
উত্তর – অষ্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড ( বিগ-ফোর)
(৩) ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক / প্রধানমন্ত্রী/সভাপতি কে ছিলেন ?
উত্তর – অষ্ট্রিয়ার চ্যান্সেলর – প্রিন্স ক্লেমেন্ট ফন মেটারনিখ
(৪) ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের কোন বিদেশমন্ত্রী যোগ দিয়েছিলেন ?
উত্তর – ক্যাসলরি
[ ভিয়েনা সম্মেলনের তিনটি শর্ত বা নীতি ছিল – (i) ন্যায্য অধিকার নীতি (ii) ক্ষতিপূরণ নীতি (iii) শক্তিসাম্য নীতি ]
(৫) ‘কার্লসবাড ডিক্রি’ কে জারি করেন ?
উত্তর – মেটারনিখ , এই ডিক্রি জারি হয় 1819 খ্রিস্টাব্দে , জার্মানিতে
(৬) পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম কী ?
উত্তর – ভিয়েনা সম্মেলন
(৭) কে নিজেকে ‘নেপোলিয়ন-বিজেতা’ বলে দাবি করতেন ?
উত্তর – মেটারনিখ
(৮) ভিয়েনা সম্মেলনে কোন দেশ নেতৃত্ব দেন ?
উত্তর – অষ্ট্রিয়া
[ ফ্রান্সে ১৮৩০ খ্রিস্টাব্দে সম্রাট দশম চার্লসের বিরুদ্ধে জুলাই বিপ্লব ও ১৮৪৮ খ্রিস্টাব্দে সম্রাট লুই ফিলিপের বিরুদ্ধে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়। ]
(৯) কে, কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন ?
উত্তর – ফরাসি সম্রাট দশম চার্লস 1830 খ্রিস্টাব্দের 25 জুলাই
(১০) জুলাই বিপ্লব ( রক্ষনশীল বিপ্লব ) কবে, কোন দেশে হয়েছিল ?
উত্তর – 1830 খ্রিস্টাব্দে, ফ্রান্সে
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
(১১) জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ? [ অথবা ] অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন ?
উত্তর – দশম চার্লস
(১২) জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন ?
উত্তর – অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ
(১৩) কোন বিপ্লবের ফলে ফ্রান্সে বুরবোঁ রাজবংশের / জুলাই রাজতন্ত্রের পতন ঘটে ?
উত্তর – জুলাই বিপ্লব
(১৪) ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে ?
উত্তর – লুই ফিলিপ
(১৫) জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে কোন আন্দোলন শুরু হয় ?
উত্তর – চার্টিস্ট আন্দোলন
(১৬) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন শাসকের পতন হয় ?
উত্তর – দশম চার্লস
(১৭) নেপোলিয়নের পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন ?
উত্তর – অষ্টাদশ লুই
(১৮) ফেব্রুয়ারি বিপ্লব কবে, কার রাজত্বকালে, কোন দেশে হয় ?
উত্তর – 1848 খ্রিস্টাব্দে, লুই ফিলিপের রাজত্বকালে, ফ্রান্সে
(১৯) কত খ্রিস্টাব্দকে ‘বিপ্লবের বছর’ বলা হয় ?
উত্তর – 1848 খ্রিস্টাব্দ
(২০) কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন ?
উত্তর – 24 ফেব্রুয়ারি
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
(২১) ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিখ ছদ্মবেশে কোন দেশে পালিয়ে যান ?
উত্তর – ইংল্যান্ড
[ ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র – 1792 সালে, দ্বিতীয় প্রজাতন্ত্র – 1848 সালে এবং তৃতীয় প্রজাতন্ত্র – 1870 সালে গঠিত হয় ]
(২২) ‘রিসর্জিমেন্টো’ কথাটির অর্থ কী ?
উত্তর – পুনর্জাগরণ
(২৩) ‘ইয়ং ইটালি’ (1832 খ্রি: ) দল কে গঠন করেন ? [ অথবা ] কার্বোনারি দলের সদস্য কে ছিলেন ?
উত্তর – জোশেফ ম্যাৎসিনি
(২৪) ‘ ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ কে ?
উত্তর – কাউন্ট ক্যাভুর
(২৫) ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর – 1859 খ্রিস্টাব্দে, অষ্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে
(২৬) ক্যাভুরের চিন্তাধারা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর – রিসর্জিমেন্টো ( কাউন্ট ক্যাভুর প্রকাশ করেন )
(২৭) ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ কে ছিলেন ?
উত্তর – জোসেফ ম্যাৎসিনি
(২৮) গ্যারিবল্ডির অনুগামীরা কী নামে পরিচিত ?
উত্তর – লালকোর্তা
(২৯) ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বা আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয় ?
উত্তর – কাউন্ট ক্যাভুরকে
(৩০) ইটালির গুপ্তসমিতির নাম কী ?
উত্তর – কার্বোনারি
(৩১) ম্যাৎসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কী ?
উত্তর – ইয়ং ইটালি
(৩২) ‘রক্ত ও লৌহ’ নীতির প্রবক্তা কে ? [ অথবা ] ‘কূটনীতির জাদুকর’ কাকে বলে ?
উত্তর – প্রাশিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী অটোভন বিসমার্ক ।
(৩৩) ‘কনফেডারেশন অব দ্য রাইন’ কবে, কোথায় গঠিত হয় ?
উত্তর – 1806 খ্রিস্টাব্দে, জার্মানিতে
(৩৪) কোন যুদ্ধ ‘সাত সপ্তাহের যুদ্ধ’ নামে পরিচিত ?
উত্তর – স্যাডোয়ার যুদ্ধ
(৩৫) স্যাডোয়ার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?
উত্তর – 1866 খ্রিস্টাব্দে, অষ্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে
(৩৬) সেডানের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?
উত্তর – 1870 খ্রিস্টাব্দে, প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে
(৩৭) জোলভেরাইন প্রতিষ্ঠায় কোন দেশ নেতৃত্ব দিয়েছিল ?
উত্তর – অষ্ট্রিয়া
(৩৮) ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে, কোথায় হয়েছিল ?
উত্তর – 1848 খ্রিস্টাব্দে, জার্মানিতে
(৩৯) সেডানের যুদ্ধে কোন দেশ জয়ী হয় ?
উত্তর– প্রাশিয়া
(৪০) কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট ছিলেন ?
উত্তর – কাইজার Sপ্রথম উইলিয়াম
(৪১) অটোমান সাম্রাজ্য কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – প্রথম উসমান, 1299 খ্রিস্টাব্দে
(৪২) কোন রুশ জার প্রথম ‘উন্ষজল নীতি’ গ্রহন করেন ? [ অথবা ] আধুনিক রাশিয়ার জনক কে ছিলেন ?
উত্তর – জার পিটার দ্য গ্রেট , এই নীতি গ্রহন করেন রাশিয়া
(৪৩) রাশিয়ায় কে, কবে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন ?
উত্তর – জার দ্বিতীয় আলেকজান্ডার, 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
(৪৪) রাশিয়ার পার্লামেন্টের নাম কী ?
উত্তর – ডুমা
(৪৫) মির কী ?
উত্তর – রাশিয়ার গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নাম মির
(৪৬) জেমস্টোভো কী?
উত্তর – রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার জেলা পরিষদগুলি জেমস্টোভো নামে পরিচিত ।
(৪৭) ‘মুক্তিদাতা জার’ কাকে বলে ?
উত্তর – দ্বিতীয় আলেকজান্ডার
[ ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সে বুরবোঁ বংশ, অস্ট্রিয়ায় হ্যাপসবার্গ বংশ, হল্যান্ডে অরেঞ্জ বংশ, সার্ডিনিয়া ও পিডমন্টে স্যাভয় বংশ, মধ্য ইটালিতে পোপের শাসন প্রতিষ্ঠিত হয়।]
(৪৮) ক্রিমিয়ার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?
উত্তর – 1854 খ্রিস্টাব্দে, রাশিয়া ও তুরস্ক ( হেরেছিল – রাশিয়া )
(৪৯) প্যারিসের সন্ধি কবে, কাদের মধ্যে হয় ?
উত্তর – 1856 খ্রিস্টাব্দে,
(৫০) ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি দ্বারা কোন দেশ সবচেয়ে লাভবান হয়েছিল ?
উত্তর – ইংল্যান্ড
(৫১) জোলভেরাইন কত সালে গঠিত হয় ?
উত্তর – 1819 খ্রিস্টাব্দে
(৫২) ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনে কে বসেন ?
উত্তর – অষ্টাদশ লুই
অতিরিক্ত প্রশ্ন উত্তর
1. ভিয়েনা সম্মেলন কখন অনুষ্ঠিত হয় ?
উত্তর – ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
2. ভিয়েনা কোন দেশের রাজধানী ?
উত্তর – ভিয়েনা অস্ট্রিয়া শহরের রাজধানী।
3. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
উত্তর – প্রিন্স মেটারনিখ ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন।
4. ‘পবিত্র চুক্তির’ উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর – ‘পবিত্র চুক্তির’ উদ্যোক্তা ছিলেন প্রথম আলেকজান্ডার।
5. ন্যায্য অধিকার নীতি দ্বারা ফ্রান্সে রাজা হন কে ?
উত্তর – অষ্টাদশ লুই ন্যায্য অধিকার নীতি দ্বারা ফ্রান্সে রাজা হন।
6. মেটারনিখ কে ছিলেন ?
উত্তর – মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
7. কার্লসবাড ডিক্রি কে জারি করেন ? [পর্ষদ নমুনা]
উত্তর – মেটারিনখ কার্লসবাড ডিক্রি জারি করেন।
8. ‘কূটনীতির রাজপুত্র’ কাকে বলা হত ?
উত্তর – প্রিন্স মেটারনিখকে ‘কূটনীতির রাজপুত্র’ বলা হত।
9. কত খ্রিস্টাব্দে কার্লসবার্ড ডিক্রি জারি হয় ?
উত্তর – ১৮১৯ খ্রিস্টাব্দে কার্লসবার্ড ডিক্রি জারি হয়।
10. অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের রাজা হন কে ?
উত্তর – দশম চার্লস অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের রাজা হন।
11. ফ্রান্সের কোন বিপ্লবকে একটি ‘রক্ষণশীল বিপ্লব’ বলা হয় ?
উত্তর – ফ্রান্সের জুলাই বিপ্লবকে একটি ‘রক্ষণশীল বিপ্লব’ বলা হয়।
12. জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কোন বংশের কে ফ্রান্সের সিংহাসনে বসেন ?
উত্তর – অর্লিয়েন্স বংশীয় রাজা লুই ফিলিপ।
13. ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উত্তর – ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ।
14. ফ্রান্সের কোন রাজাকে ‘ভন্ডামির অবতার’ বলা হত ?
উত্তর – ফ্রান্সের অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে ‘ভণ্ডামির অবতার’ বলা হত।
15. কোন বছরকে ইউরোপের ‘বিপ্লবের বছর’ বলা হত ?
উত্তর – ১৮৪৮ খ্রিস্টাব্দকে ইউরোপের ‘বিপ্লবের বছর’ বলা হত।
16. ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়।
17. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে ?
উত্তর – লুই নেপোলিয়ন/তৃতীয় নেপোলিয়ন ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন।
18. ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য’ প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর – ১৮৫২ খ্রিস্টাব্দে ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য’ প্রতিষ্ঠিত হয়।
19. ফ্রান্সের কোন বিপ্লবকে ‘জনগণের বসন্তকাল’ বলা হয় ?
উত্তর – ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবকে ‘জনগণের বসন্তকাল’ বলা হয়।
20. কত খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়।
21. কার নেতৃত্বে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – ফ্রেডারিক ইবার্ট-এর নেতৃত্বে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়।
22. কার্বোনারি কথার অর্থ কী ?
উত্তর – কার্বোনারি কথার অর্থ কাঠকয়লা।
23. ‘আধুনিক ইটালির স্রষ্টা’ কাকে বলা হয় ?
উত্তর – ক্যাভুরকে ‘আধুনিক ইটালির স্রষ্টা’ বলা হয়।
24. কত খ্রিস্টাব্দে প্লমবিয়ার্সের চুক্তি হয় ?
উত্তর – ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রমবিয়ার্সের চুক্তি হয়।
25. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে হয় ?
উত্তর – অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি হয়।
26. কত খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি হয় ?
উত্তর – ১৮৫৯ খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি হয়।
27. ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – জোসেফ ম্যাৎসিনি ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা।
28. ইটালির লালকোর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – জোসেফ গ্যারিবল্ডি ইটালির লালকোর্তা বাহিনী প্রতিষ্ঠা করেন।
29. স্যাডোয়ার যুদ্ধ কবে হয় ?
উত্তর – ১৮৬৬ খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধ হয়।
30. সেডানের যুদ্ধ কবে হয় ?
উত্তর – ১৮৭০ খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ হয়।
31. কাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা যায় ?
উত্তর – প্রিন্স মেটারনিখকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়।
32. ইউরোপে ‘কূটনীতির জাদুকর’ বলা হয় কাকে ?
উত্তর – অটো ভন বিসমার্ককে ইউরোপে ‘কূটনীতির জাদুকর’ বলা হয়।
33. ‘রিসর্জিমেন্টো’ কথার অর্থ কী ?
উত্তর – ‘রিসর্জিমেন্টো’ কথার অর্থ পুনরুত্থান বা পুনর্জাগরণ বা গণজাগরণ।
34. ইউরোপে ‘রক্ত ও লৌহ নীতির’ প্রবক্তা কে ?
উত্তর – ইউরোপে ‘রক্ত ও লৌহ নীতির’ প্রবক্তা অটো ভন বিসমার্ক।
35. গ্যাস্টিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর – ১৮৬৫ খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয়।
36. ‘ইটালির মুক্তি আন্দোলনের দার্শনিক ও আত্মা’ বলা হয় কাকে ?
উত্তর – ‘স্বাধীন ইটালির আত্মা’ বলা হয় জোসেফ ম্যাৎসিনিকে।
37. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে হন ?
উত্তর – ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন কাইজার প্রথম উইলিয়াম।
38. স্বাধীন ইটালির রাজধানীর নাম কী ?
উত্তর – স্বাধীন ইটালির রাজধানী ছিল রোম।
39. ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা কে হন ?
উত্তর – ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা হন ভিক্টর ইমান্যুয়েল।
40. ইটালির ঐক্য আন্দোলনের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উত্তর – ইটালির ঐক্য আন্দোলনের সময় ফ্রান্সের রাজা ছিলেন তৃতীয় নেপোলিয়ন।
41. কোন রুশ জার ‘উষ্ণজল নীতি’ অনুসরণ করেন ?
উত্তর – রুশ জার পিটার দ্য গ্রেট ‘উন্নজল নীতি’ অনুসরণ করেন।
42. ‘মুক্তিদাতা জার’ বলা হয় কাকে ?
উত্তর – দ্বিতীয় আলেকজান্ডারকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়।
43. রাশিয়ার ভূমিদাসদের কী বলা হত ?
উত্তর – রাশিয়ার ভূমিদাসদের সার্ফ বলা হত।
44. জেমস্টভো কী ?
উত্তর – জেমস্টভো হল রাশিয়ার জার আমলের স্বায়ত্তশাসিত প্রাদেশিক সভা।
45. কুলাক কী ? বা, কাদের কুলাক বলা হত ?
উত্তর – কুলাক হল জার শাসনাধীন রাশিয়ার জোতদার গোষ্ঠী।
46. মির কাদের বলা হত ?
উত্তর – জার শাসনাধীন রাশিয়ার গ্রাম্য সমবায় সমিতিকে মির বলা হত।
47. জোলভেরাইন কী ?
উত্তর – জোলভেরাইন হল জার্মানিতে প্রতিষ্ঠিত একধরনের আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা।
48. জোলভেরাইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ?
উত্তর – ১৮১৯ খ্রিস্টাব্দে জোলভেরাইন গড়ে ওঠে।
49. কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল ?
উত্তর – হেটাইরিয়া ফিলিকে নামক গুপ্ত সমিতি গ্রিক শীয়তাবাদে সাহায্য করেছিল।
50. বলকান অঞ্চলের অপর নাম কী ?
উত্তর – বলকান অঞ্চলের অপর নাম নিকট প্রাচ্য।
51. কাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ বলা হয় ?
উত্তর – ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ বলা হয়।
52. কবে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ?
উত্তর – ১৮৫৪ খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
53. ভিয়েনা কোন দেশে অবস্থিত ?
উত্তর – ভিয়েনা অস্ট্রিয়ায় অবস্থিত।
54. ‘বিগ-ফোর’ বলতে কাদের বোঝানো হয়েছে ?
উত্তর – ‘বিগ-ফোর’ বলতে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে বোঝানো হয়েছে।
55. ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন ?
উত্তর – ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন জার প্রথম আলেকজান্ডার।
56. কার্লসবাড ডিক্রি কাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয় ?
উত্তর – কার্লসবাড ডিক্রি (১৮১৯ খ্রিঃ) প্রয়োগ করা হয় জার্মান ছাত্রদের বিরুদ্ধে।
57. কোন বিপ্লবের ফলে মেটারনিখতন্ত্রের পতন ঘটে ?
উত্তর – ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে মেটারনিখতন্ত্রের পতন ঘটে।
58. অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন ?
উত্তর – অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের সম্রাট হন দশম চার্লস।
59. পলিগন্যাক কে ছিলেন ?
উত্তর – দশম চার্লসের মন্ত্রী ছিলেন পলিগন্যাক।
60. ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন রাজবংশের পতন ঘটে ?
উত্তর – ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে বুরবোঁ রাজবংশের পতন ঘটে।
61. ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন রাজবংশের শাসক সিংহাসনে বসেন ?
উত্তর – ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ সিংহাসনে বসেন
62. ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে আসীন সম্রাট লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর – ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে আসীন সম্রাট লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন।
63. জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে কী শুরু হয় ?
উত্তর – ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়।
64. ম্যাৎসিনি প্রথম জীবনে ইটালির কোন গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে জড়িত ছিলেন ?
উত্তর – ম্যাৎসিনি প্রথম জীবনে ইটালির কার্বোনারি নামে গুপ্ত বিপ্লবী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন।
65. কাকে ইটালির ‘দার্শনিক ও আত্মা’ বলা হয় ?
উত্তর – জোসেফ ম্যাৎসিনিকে ইটালির দার্শনিক ও আত্মা বলা হয়।
66. ক্যাভুরের চিন্তাধারার কথা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর – কাউন্ট ক্যাভুরের চিন্তাধারার কথা তাঁর সম্পাদিত ‘রিসর্জিমেন্টো’ পত্রিকায় প্রকাশিত হয়।
67. ‘প্লমবিয়ার্সের চুক্তি’ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর – ‘প্লমবিয়ার্সের চুক্তি’ ইটালি ও ফ্রান্সের মধ্যে হয়েছিল।
68. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে হয় ?
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি ১৮৫৯ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
69. ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর – ভিল্লাফ্রাঙ্কার চুক্তি (১৮৫৯ খ্রি.) অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল।
70. কনফেডারেশন অব দ্য রাইন’ কোথায় গঠিত হয় ?
উত্তর – ‘কনফেডারেশন অব দ্য রাইন’ গঠিত হয় জার্মানিতে জার্মান রাজ্যগুলি নিয়ে।
71. কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট ছিলেন ?
উত্তর – কাইজার প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট ছিলেন।
72. দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর – দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল ১৯১৩ খ্রিস্টাব্দে।
73. ‘কুলাক’ কথার অর্থ কী ?
উত্তর – ‘কুলাক’ কথার অর্থ হল ‘মুষ্টি’।
প্রশ্ন উত্তর ( Mark – 2 )
1. ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর – ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের পূর্বেকার ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠিত করা। ② ফরাসি বিপ্লবপ্রসূত জাতীয়তাবাদ, উদারনৈতিক ভাবধারা নির্মূল করা, তথা ইউরোপে পুরাতনতন্ত্র ও রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা ইত্যাদি।
2. ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী কী ছিল ?
উত্তর – ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি ছিল- ন্যায্য অধিকার নীতি, ② ক্ষতিপূরণ নীতি ও শক্তিসাম্য নীতি।
3. ন্যায্য অধিকার নীতি কী ?
উত্তর – ১৮১৫ খ্রিস্টাব্দের ভিয়েনা কংগ্রেসে বলা হয় যে, ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের যে-যে দেশে যে-যে রাজবংশ ছিল সেখানে সেই সেই রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই নীতিকেই বলা হয় ন্যায্য অধিকার নীতি।
4. ‘ক্ষতিপূরণ নীতি’ বলতে কী বোঝো ?
উত্তর – নেপোলিয়ন তথা ইউরোপের অনেক দেশ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করে আর্থিক ক্ষতির শিকার হয়েছিল। ভিয়েনা কংগ্রেস যে নীতি বা ব্যবস্থা দ্বারা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাকে বলা হয় ক্ষতিপূরণ নীতি ।
5. শক্তিসাম্য নীতি বলতে কী বোঝো ?
উত্তর – সম্রাট নেপোলিয়নের পতনের পর ফ্রান্স যাতে পুনরায় শক্তি বৃদ্ধি করে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার জন্য ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিরা ইউরোপে একটি শক্তিসাম্যের বলয় গড়ে তোলার জন্য যে নীতি গ্রহণ করে, তাকেই বলা হয় শক্তিসাম্য নীতি।
6. মেটারনিখ যুগ বলতে কী বোঝো ? [অথবা], কোন সময়কালকে ইউরোপের মেটারনিখ যুগ বলা হয় এবং কেন ?
উত্তর – ১৮১৫-১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিখ যুগ বলা হয়। কারণ এই সময় ইউরোপীয় রাজনীতির ভাগ্যনিয়ন্তা ছিলেন প্রিন্স মেটারনিখ। তাঁরই অঙ্গুলি হেলনে ইউরোপের রাষ্ট্রনীতি পরিচালিত হত। তিনি ছিলেন বিপ্লব বিরোধী তথা রক্ষণশীলতার প্রতিমূর্তি।
7. মেটারনিখ ব্যবস্থা বা মেটারনিখতন্ত্র কী ?
উত্তর – রক্ষণশীলতায় বিশ্বাসী অস্ট্রিয়ায় যুবরাজ মেটারনিখ ইউরোপকে প্রাক্-ফরাসি বিপ্লব যুগে ফিরিয়ে নিয়ে যেতে এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থা বা নীতি অনুসরণ করেন, তাকেই বলা হয় মেটারনিখ ব্যবস্থা বা মেটারনিখতন্ত্র।
8. কার্লসবার্ড ডিক্রি কী ? [অথবা], মেটারনিখ কেন কার্লসবার্ড ডিক্রি জারি করেন ?
উত্তর – কার্লসবার্ড ডিক্রি (১৮১৯ খ্রিস্টাব্দ) হল মেটারনিখ প্রবর্তিত এক দমনপীড়নমূলক নির্দেশনামা। এর মাধ্যমে ① জার্মানির রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়, ② সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় এবং ③ ছাত্র ও অধ্যাপকদের পিছনে গোয়েন্দা নিয়োগ করা হয়।
9. কবে, কীভাবে মেটারনিখের পতন হয় ?
উত্তর – ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের পর জার্মানির বিভিন্ন রাজ্যে দারুণ গণজাগরণ দেখা দেয়। তার প্রভাব পড়ে ভিয়েনাতে। ফলে মেটারনিখ পদচ্যুত হন এবং ভয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। এইভাবে ইউরোপ থেকে মেটারনিখ তথা মেটারনিখতন্ত্রের পতন হয়।
10. ‘জুলাই রাজতন্ত্র’ বলতে কী বোঝো ?
উত্তর – ফ্রান্সে জুলাই বিপ্লবের (১৮৩০ খ্রি.) ফলে বুরবোঁ বংশীয় দশম চার্লসের পতন ঘটে এবং অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। জুলাই বিপ্লবের দ্বারা লুই ফিলিপের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে তাঁর রাজত্বকাল (১৮৩০-১৮৪৮ খ্রিঃ) ‘জুলাই রাজতন্ত্র’ নামে পরিচিত।
11. কার্বোনারি কী ?
উত্তর – ১৮২০-র দশকে ইটালিতে কার্বোনারি নামক একটি বিপ্লবী সমিতি গড়ে ওঠে। এর কাজ ছিল সন্ত্রাস ও গুপ্ত হত্যা। ‘কার্বোনারি’ কথাটি এসেছে ‘কার্বন’ শব্দ থেকে। কার্বোনারি কথার অর্থ হল জ্বলন্ত অঙ্গারবাহী। এজন্য এই বিপ্লবী সমিতির নাম হয় কার্বোনারি।
12. জোলভেরাইন কী ?
উত্তর – ১৮১৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া বাদে জার্মানির বেশিরভাগ রাজ্যে প্রাশিয়ার নেতৃত্বে যে আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা গঠিত হয়, তাকেই বলা হয় জোলভেরাইন। এর রূপকার ছিলেন জার্মানির অর্থনীতিবিদ ম্যাজেন। লিলি (৫০-৫৫ ২১ঘাতক)
13. ‘রিসর্জিমেন্টো’ কী ?
উত্তর – কার্বোনারি সমিতির হাত ধরে ইটালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্যদিয়ে ইটালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।
14. ইয়ং ইটালি দলের লক্ষ্য কী ছিল ?
উত্তর – ইয়ং ইটালি (১৮৩১) দলের লক্ষ্য ছিল- ① এমন এক জাতীয়তাবাদী যুবকদল গড়ে তোলা যারা আত্মত্যাগের মধ্য দিয়ে ইটালির ঐক্য আনয়নে ঝাঁপিয়ে পড়বে। ② এই দলের কর্ণধার ম্যাৎসিনি চেয়েছিলেন বিদেশী সাহায্য ছাড়া ইটালিবাসী আত্মশক্তি এছাড়া এই দলের প্রজাতান্ত্রিক সরকার দ্বারা ইটালির ঐক্য সম্পূর্ণ করতে। লক্ষ্য ছিল স্বাধীন ইটালিতে একটি প্রতিষ্ঠা করা।
15. ইয়ং ইটালি দলের আদর্শ কী ছিল ? [অথবা], নব্য ইটালির আদর্শ কী কী ছিল ?
উত্তর – ইয়ং ইটালি (১৮৩১) দলের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাৎসিনি। এই দলের লক্ষ্য ছিল এমন একদল যুবকের সৃষ্টি করা যারা দেশের জন্য সবসময় সর্বস্ব ত্যাগ করতে তৈরি থাকবে। এ ছাড়া শিক্ষা, প্রচার, আত্মত্যাগ ও চরিত্র গঠনের মাধ্যমে ইটালিতে জাতীয়তাবোধের সঞ্চার ঘটাবে।
16. ম্যাৎসিনি কে ছিলেন এবং তাঁর আদর্শ কী ছিল ? [অথবা], ইয়ং ইটালি কী ?
উত্তর – ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাৎসিনি। তাঁর নিখাদ দেশপ্রেমের আদর্শ ও আত্মত্যাগের জন্য ইটালিতে মুক্তি আন্দোলন জোরদার হয়। ১৮৩১ (মতান্তরে ১৮৩২) খ্রিস্টাব্দে তিনি ইয়ং ইটালি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুবশক্তির ওপর ভর করেই ইটালির ঐক্য সম্ভব। তাই এ প্রশ্নে তিনি বিদেশি শক্তির সাহায্যের পরিপন্থী ছিলেন।
17. কবে, কাদের মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয় ?
উত্তর – ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়।
18. ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বলতে কী বোঝো ?
উত্তর – ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের (১৮৪৮ খ্রিস্টাব্দ) পর সমগ্র জার্মানিতে উদারনৈতিক সংস্কারের দাবি ওঠে। এর ফলে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জার্মান রাজ্যগুলি থেকে ৫৮৬ জন প্রতিনিধি নিয়ে ১৮৪৮ খ্রিস্টাব্দে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে একটি প্রতিনিধি সভা গড়ে তোলা হয়। একে বলা হয় ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট।
19. ‘রক্ত ও লৌহ নীতি’ বলতে কী বোঝো ?
উত্তর – অটোভন বিসমার্ক বিশ্বাস করতেন জার্মানির ঐক্যের প্রধান দুই বাধা ফ্রান্স ও অস্ট্রিয়াকে পরাজিত করা না গেলে জার্মানি ঐক্য সম্ভব নয়। এজন্য তিনি কূটনীতি ও যুদ্ধ নীতির আশ্রয় নেন। বিসমার্কের এই নীতিকেই বলা হয় ‘রক্ত ও লৌহ নীতি’।
20. ‘এমস টেলিগ্রাম’ কী ?
উত্তর – জার্মানির ঐক্য আন্দোলনের সময় ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করেন। সেখানে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে উভয়ের কথা হয়। বেনেদিতি অনুরোধ করেন স্পেনের সিংহাসনে প্রাশিয়ার হোহেনজোলান রাজবংশীয় লিয়োপোল্ড যেন কোনো দাবি না করেন। ১৮৭০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই এই কথা টেলিগ্রাম করে উইলিয়াম বিসমার্ককে জানান। এই টেলিগ্রাম ইতিহাসে ‘এমস টেলিগ্রাম’ নামে খ্যাত।
21. কনফেডারেশন অব দ্য রাইন কী ?
উত্তর – ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি মোট ৩০০টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। কিন্তু জার্মানি দখলের পর সম্রাট নেপোলিয়ন জার্মান রাজ্যগুলিকে ৩৯টি রাজ্যে বিভক্ত করেন। এরপর ১৮০৬ খ্রিস্টাব্দে তিনি ওই রাজ্যগুলি নিয়ে সেখানে একটি রাষ্ট্রসমবায় গড়ে তোলেন। এই সমবায়কেই বলা হয় কনফেডারেশন অব দ্য রাইন।
22. কাকে, কেন ‘মুক্তিদাতা জার’ বলা হয় ?
উত্তর – রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ ১৮৬১ খ্রিস্টাব্দে ‘মুক্তির আইন’ দ্বারা যুগ যুগ ধরে শোষিত ও উৎপীড়িত রাশিয়ার সার্ফ বা ভূমিদাসদের দাসত্বের শৃঙ্খল থেকে তিনি মুক্তি দিয়েছিলেন।
23. ‘উষ্ণজল নীতি’ কী ?
উত্তর – তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট কৃষ্ণসাগর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ‘উষ্ণজল নীতি’ দ্বারা রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করতে তৎপর হন। এই উন্নজল নীতি আসলে ছিল বরফমুক্ত কৃষ্ণসাগরের উপকূল পর্যন্ত রুশ সাম্রাজ্যের বিস্তার নীতি।
24. ‘নিকট প্রাচ্যের সমস্যা’ বা ‘বলকান সমস্যা’ বা ‘পূর্বাঞ্চলীয় সমস্যা’ বলতে কী বোঝো ?
উত্তর – উনিশ শতকে তুরস্ক সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বলকান জাতিগুলি স্বাধীন হতে উদ্যোগী হয়। অন্যদিকে রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স তুরস্ক সাম্রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। এই অবস্থায় নিকট প্রাচ্যে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, তাকে বলা হয় ‘নিকট প্রাচ্যের সমস্যা’।
Mark – 2 প্রশ্ন সাজেশন
(১) মেটারনিখ ব্যবস্থা / মেটারনিখ পদ্ধতি বলতে কী বোঝো ?
(২) জুলাই রাজতন্ত্র কী ?
(৩) রিসর্জিমেন্টো কী ?
(৪) কাকে, কেন মুক্তিদাতা জার বলা হয় ?
(৫) বিগ-ফোর বা চার-রাষ্ট্রপ্রধান নামে কারা পরিচিত ?
(৬) জোলভারেইন কী ?
(৭) এমস টেলিগ্রাম বলতে কী বোঝো ?
(৮) উন্ষ জলনীতি কী ?
(৯) ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য / উদ্দেশ্য কী ছিল ?
(১০) মেটারনিখ কেন কার্লসবার্ড ডিক্রি জারি করেন ?
(১১) ইয়ং ইটালি কী ?
(১৩) কনফেডারেশন অব দ্য রাইন কী ?
(১৪) রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো ?
(১৫) মুক্তির ঘোষণাপত্র কী ?
(১৬) ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বলতে কী বোঝো ?
(১৭) বলকান সমস্যা কী ?
Mark – 4
(১) জুলাই বিপ্লবের কারণ / প্রভাব (গুরুত্ব) সম্পর্কে আলোচনা করো ।
(২) ফেব্রুয়ারি বিপ্লবের কারণ / প্রভাব (গুরুত্ব) সম্পর্কে আলোচনা করো ।
(৩) ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের / ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো ।
(৪) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো ।
(৫) টীকা লেখো : এমস টেলিগ্রাম
Mark – 8
(১) ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো ।
(২) মেটারনিখ ব্যবস্থা ও তার পতনের কারণগুলি আলোচনা করো ।
আরও পড়ুন :
নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
নবম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
FAQ (Frequently Asked Questions)
1. নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের নাম কী?
উত্তর: নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের নাম হলো “ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত”।
2. এই অধ্যায় থেকে কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ ?
উত্তর: ভিয়েনা সম্মেলন, মেটারনিখ ব্যবস্থা, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন এবং বিসমার্ক ও ম্যাৎসিনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3. পরীক্ষায় এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে ?
উত্তর: MCQ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, ৪ নম্বর এবং ৮ নম্বরের রচনাধর্মী প্রশ্ন নিয়মিত আসে।
4. WBBSE পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তর কি যথেষ্ট ?
উত্তর: এটি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির একটি সংকলন। তবে সম্পূর্ণ প্রস্তুতির জন্য পাঠ্যবইও অবশ্যই পড়া উচিত।
5. ভিয়েনা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর: নেপোলিয়নের পতনের পর ইউরোপে শান্তি ও শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
6. মেটারনিখ ব্যবস্থা বলতে কী বোঝায় ?
উত্তর: ইউরোপে রাজতন্ত্র রক্ষা এবং জাতীয়তাবাদী ও উদারপন্থী আন্দোলন দমন করার জন্য মেটারনিখের গৃহীত নীতিকে মেটারনিখ ব্যবস্থা বলা হয়।
7. ইতালির ঐক্য আন্দোলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ?
উত্তর: ম্যাৎসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডি ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন।
8. জার্মানির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর: অটো ফন বিসমার্ক জার্মানির ঐক্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন।
9. এই অধ্যায়ের প্রশ্নোত্তর PDF পাওয়া যাবে কি ?
উত্তর: হ্যাঁ, যদি ওয়েবসাইটে PDF যুক্ত থাকে, তাহলে শিক্ষার্থীরা সেটি ডাউনলোড করতে পারবেন।
10. এই নোটস কি মাধ্যমিক পরীক্ষার জন্য উপযোগী ?
উত্তর: হ্যাঁ, WBBSE-এর নবম শ্রেণির পরীক্ষার প্রস্তুতির জন্য এই নোটস অত্যন্ত সহায়ক।