Joining করার নিয়ম / Joining of Sentences Rules in Bengali with examples / Joining Korar Niyom pdf

Joining of Sentences
Joining of Sentences

এই পোষ্টটিতে আমি তোমাদের খুব সহজেই বাংলায় জয়েনিং করার নিয়ম। আশা করি এই নিয়মগুলি ভালোভাবে অনুসরণ করলেই যেকোনো জয়েনিং করতে পারবে । Joining করার নিয়ম / Joining of Sentences Rules in Bengali with examples / Joining Korar Niyom pdf download

Joining of Sentences

Joining করার নিয়ম

Joining তিন ভাবে করা যায় । যেমন —

(1) Simple sentence দিয়ে Joining
(2) Complex sentence দিয়ে Joining
(3) Compound sentence দিয়ে Joining
(1) Simple sentence দিয়ে Joining

যে বাক্যে একটি subject এবং একটি finite verb ( সমাপিকা ক্রিয়া ) থাকে তাকে simple sentence বলে । যেমন – I Eat Rice

(1) Simple sentence দিয়ে Joining করার নিয়ম

নিয়ম – ১ Noun – Adjective

চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি Noun থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই Noun টিকে বর্ণনা করার জন্য একটি Adjective থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের Noun টির আগে দ্বিতীয় বাক্যের শুধুমাত্র Adjective টিকে বসাতে হয় ।

যেমন – ( 1 ) I saw a man . He was blind .

Ans . I saw a blind man .

( 2 ) I bought a car . It was costly .

Ans . I bought a costly car .

নিয়ম – ২ Too………… To

চেনার নিয়ম – প্রথম বাক্যে Very থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি না – বাচক ক্রিয়াপদ ( Can Not / Could Not ) থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের Very কে তুলে Too এবং দ্বিতীয় বাক্যের Subject টি ও না – বাচক ক্রিয়াপদটি ( Can Not / Could Not ) তুলে To বসাতে হয় ।

যেমন – ( 1 ) He is Very weak . He can not Walk .

Ans – He is too weak to walk .

(2) The man was very old . He could not run fast .

Ans – The man was too old to run fast .

নিয়ম – ৩ Noun in Apposition

চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই ব্যক্তি বা বস্তুর কৃতিত্ব বা গুনাগুণ প্রকাশ থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে কোমা ( , ) এবং দ্বিতীয় বাক্যের Subject টি তুলে কোমা ( , ) বসাতে হয় ।

যেমন – ( 1 ) Rahul is a great singer . He can sing various kinds of song .

Ans – Rahul , is a great singer , can sing various kinds of song .

(2) Rabindranath was a great poet . He wrote Gitanjali .

Ans – Rabindranath , was a great poet , wrote Gitanjali .

নিয়ম – ৪ Infinitive To = ( V 1 + to )

চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি কাজের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই কাজের উদ্দেশ্যে দেওয়া থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে to বসাতে হয় এবং তারপর verb এর 1 form লিখে বাকি অংশটুকু লিখতে হয় ।

যেমন – ( 1 ) The boy jumped into the river . He wanted to save the child .

Ans – The boy jumped into the river to save the child .

(2) Ramu has some money . He can buy books .

Ans – Ramu has some money to buy books .

নিয়ম – ৫ Participle = ( v 1 + ing )

চেনার নিয়ম – একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে । অর্থাৎ প্রথম বাক্যে একটি কাজ ঘটে এবং দ্বিতীয় বাক্যে তারপরেই আর একটি কাজ ঘটে ।

উত্তর করার নিয়ম – যে বাক্যের কাজটি আগে ঘটে সেই বাক্যের verb টিকে Participle ( v 1 + ing ) করে verb এর পর থাকা বাকি অংশটুকু লিখে প্রধান subject লিখতে হয় এবং তারপর অপর বাক্যের verb টি থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হয় ।

যেমন – (1) The man saw a snake . He ran away .

Ans – Seeing a snake The man ran away .

(2) I met my friend . I told her about an incident .

Ans – Meeting my friend I told her about an incident .

নিয়ম – ৬ Being ( হয়ে )

চেনার নিয়ম – প্রথম বাক্যে কারণ থাকে এবং দ্বিতীয় বাক্যে ফলাফল দেওয়া থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথমে প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে being বসিয়ে প্রথম বাক্যের ক্রিয়ার পরে থাকা অংশটুকু লিখে কোমা ( , ) দিতে হয় । তারপর প্রধান Subject টি লিখে দ্বিতীয় বাক্যের subject টি বাদে বাকি অংশটুকু লিখতে হয় ।

যেমন – (1) The man was tired . He could not go to the market .

Ans – Being tired , The man could not go to the market .

(2) He is weak . He can not attend the meeting .

Ans – Being weak , he can not attend the meeting .

Joining of Sentences

নিয়ম – ৭ Having / After Having

চেনার নিয়ম – প্রথম বাক্যে ক্রিয়া হিসেবে Have / Has / Had থাকে । অর্থাৎ একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে ।

উত্তর করার নিয়ম – প্রথমে প্রথম বাক্যের ক্রিয়া ( is / was ) তুলে Having / After Having বসিয়ে প্রথম বাক্যের ক্রিয়ার পরে থাকা অংশটুকু লিখে কোমা ( , ) দিতে হয় । তারপর প্রধান Subject টি লিখে দ্বিতীয় বাক্যের subject টি বাদে বাকি অংশটুকু লিখতে হয় ।

যেমন – (1) I have completed the work . I go back .

Ans – Having completed the work , I go back

(2) Complex sentence দিয়ে Joining করার নিয়ম

Complex sentence দিয়ে Joining করতে গেলে তিনটি Clause দিয়ে করা যায় । যেমন –

(1) Adjective / Relative Clause দিয়ে Joining
(2) Noun clause দিয়ে Joining
(3) Adverbial Clause দিয়ে Joining

(1) Adjective / Relative Clause দিয়ে Joining

নিয়ম – ১ who ( যিনি )

প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো ব্যক্তির উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই ব্যক্তিকে He / She / They দ্বারা প্রকাশ করা হয় ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে He / She / They এর জায়গায় Who বসাতে হয় ।

যেমন – (1) Ram is a doctor . He treats the patients well .

Ans – Ram is a doctor who treats the patients well .

(2) I know a man . He is very wise .

Ans – I know a man who is very wise .

নিয়ম – ২ Which ( যেটি )

প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো বস্তুর উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে ওই বস্তুটিকে It দ্বারা প্রকাশ করা হয় ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যেটি লিখে It এর জায়গায় which বসাতে হয় ।

যেমন – (1) We bought a car . It was costly .

Ans – We bought a car which was costly .

(2) I have a pen . It is blue .

Ans – I have a pen which is blue .

(2) Noun clause দিয়ে Joining

নিয়ম – ১ that

প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে কোনো বিষয়ের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যের শেষে ওই বিষয়কে it / that / that দ্বারা প্রকাশ করা হয় ।

উত্তর করার নিয়ম – দ্বিতীয় বাক্যেটি লিখে that / this / it এর পরিবর্তে that লিখতে হয় ।

যেমন – (1) The sun rises in the east . Everyone knows it .

Ans – Everyone knows that the sun rises in the east .

(2) The woman was honest . She claimed this .

Ans – The woman claimed that she was honest .

(3) Adverbial Clause দিয়ে Joining

নিয়ম – ১ Because / As ( কারণ / যেহেতু)

প্রশ্ন চেনার নিয়ম – এক বাক্যে কারণ থাকে এবং অন্য বাক্যে ফলাফল থাকে ।

উত্তর করার নিয়ম – এটি আবার দুইভাবে উত্তর করা যায় ।

( i ) Because এর ক্ষেত্রে :

নিয়ম – ফলাফল বাক্য + Because + কারণ বাক্য

( ii ) As এর ক্ষেত্রে :

নিয়ম – As + কারণ বাক্য + ( , ) + ফলাফল বাক্য ।

যেমন – (1) He is week . He can not attend the meeting .

Ans – He can not attend the meeting because he is week . [ OR ] As He is week , he can not attend the meeting .

নিয়ম – ২ Though / Although

প্রশ্ন চেনার নিয়ম – দুই বাক্যে দুটি বিপরীতধর্মী অর্থ প্রকাশ করে ।

উত্তর করার নিয়ম – প্রথমে Though বা Although লিখে প্রশ্নের প্রথম বাক্যটি লিখতে হয় । তারপর একটি কোমা (,) দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।

যেমন – (1) He is Poor . He is honest .

Ans – Though he is poor, he is honest.

(2) He is rich . He is dishonest .

Ans – Though he is rich, he is dishonest .

নিয়ম – ৩ That

প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি So বা Very থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি Can not বা Could not থাকে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে that বসাতে হয় এবং তারপর দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।

যেমন –(1) He was very weak . He could not walk properly.

Ans – He was very weak that he could not walk properly .

(2) The man is very old . He can not carry the load .

Ans – The man is very old that he can not carry the load .

Joining of Sentences

নিয়ম – ৪ If you

প্রশ্ন চেনার নিয়ম – প্রথম বাক্যে একটি শর্তের উল্লেখ থাকে এবং দ্বিতীয় বাক্যে একটি ফলাফল দেওয়া থাকে ।

উত্তর করার নিয়ম – If you লিখে শর্ত বাক্যটি লিখতে হয় এবং তারপর একটি কোমা (,) দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হয় ।

যেমন – (1) Work hard . You will be successful in life .

Ans – If you work hard, you will be successful in life .

(3) Compound sentence দিয়ে Joining

নিয়ম – 1 And

চেনার নিয়ম – একটি কাজের পাশাপাশি আর একটি কাজ ঘটে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে And লিখতে হয় । তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখতে হয় ।

যেমন –(1) The man saw a snake . He ran away .

Ans – The man saw a snake and ran away

(2) I went to market yesterday. I bought many books from there .

Ans – I went to market yesterday and bought many books from there.

নিয়ম – 2 But

চেনার নিয়ম – দুটি বাক্যে বিপরীতমুখী কাজ ঘটে ।

উত্তর করার নিয়ম – প্রথম বাক্যটি লিখে But লিখতে হয় । তারপর দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখতে হয় ।

যেমন – (1) They saw him there . They could not believe it .

Ans – They saw him there but could not believe it.

(2) I worked hard . I could not success in my life .

Ans – I worked hard but could not success in my life.

নিয়ম – 3 not only ….. but also

চেনার নিয়ম – দুটি বাক্যে সমধর্মী অর্থ প্রকাশ করে।

উত্তর করার নিয়ম – Coming soon……….

যেমন – (1) He is rich . He is well-educated .

Ans – He is not only rich but also well-educated .

(2) He is Poor . He is honest .

Ans – He is not only poor but also honest .

(3) I can speak Bengali. I can speak Hindi .

Ans – নিজে চেষ্টা করো

আরও পড়ুন :

Article and Preposition – করার নিয়ম

আদরিনী গল্পের MCQ প্রশ্ন উত্তর

Strong Roots MCQ

5 thoughts on “Joining করার নিয়ম / Joining of Sentences Rules in Bengali with examples / Joining Korar Niyom pdf”

Leave a Comment