মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027 ।। Madhyamik 2027 History Suggestion

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027 ।। Madhyamik History Suggestion 2027 ।। প্রিয় ছাত্র-ছাত্রীরা, এই পোষ্টটিতে আমি তোমাদের দেখিয়েছি মাধ্যমিক 2027 ইতিহাস অধ্যায়ভিত্তিক ফাইনাল সাজেশন ।‌। আশা করি এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন সাজেশনের মধ্যে পরীক্ষায় 100% কমন আসবেই ।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2027


প্রথম অধ্যায় –  ইতিহাসের ধারণা


Mark – 2


১. আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো ?
২. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো ?
৩. ইন্টারনেট ব্যবহারের সুবিধা /  অসুবিধা লেখো ।
৪. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কী ?
৫. স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয় ?
৬. পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো ?
৭. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?
৮. আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন ? / স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো ?
৯. সামাজিক ইতিহাস কী ? [অথবা] নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো ?
১০. ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল ?
১১. 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দেয় কেন ?
১২. কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন ?
১৩. ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব কী ?
১৪. খেলার ইতিহাস বলতে কী বোঝো ?
১৫. মানুষের খাদ্যাভ্যাসের ওপর ভৌগলিক পরিবেশের প্রভাব কতটা ?
১৬. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ গুরুত্বপূর্ণ কেন ?
১৭. ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব কী ছিল ?


Mark – 4


১. পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো ।
২. নারী ইতিহাসের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো ।
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন ?

দ্বিতীয় অধ্যায় – সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Mark – 2


১. বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ?
২. স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় ?
৩. ‘নববিধান’ কী ?
৪. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ?
৫. সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী ?
৬. ‘মেকলে মিনিটস্’ কী ?
৭. ক্রমনিম্ন পরিস্রুত নীতি বা চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো ?
৮. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল ?
৯. প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো ?
১০. ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেন ?
১১. ‘নব্যবঙ্গ আন্দোলন’ (নব্যবঙ্গ গোষ্ঠী) বলতে কী বোঝো ?
১২. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?
১৩. ‘তিন আইন’ কী ?
১৪. উডের নির্দেশনামা বলতে কী বোঝো ?
১৫. কে ছিলেন ?/ স্মরণীয় কেন ?/ বিখ্যাত কেন ?/ মনে রাখা হয় কেন ? — (ক) মধুসূদন গুপ্ত (খ) ডেভিড হেয়ার (গ) আলেকজান্ডার ডাফ (ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী (ঙ) হাজী মহম্মদ মহসীন (চ) হরিনাথ মজুমদার (ছ) কাদম্বিনী গাঙ্গুলি
১৬. বাংলায় নারী শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল ?
১৭. লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ ?
১৮. ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?
১৯. শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কী ছিল ?
২০. গ্রামবার্তা প্রকাশিকায় সমাজের কোন কোন দিকগুলি তুলে ধরা হয় ?
২১. নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট কীভাবে জনমত গড়ে তোলে ?


Mark – 4


১. ‘নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?
২. পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল ?
৩. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো ।
৪. ‘বামাবোধিনী’ পত্রিকা কিভাবে নারীসমাজের মুখপত্রে পরিণত হয়েছিল ?
৫. টীকা লেখো : উডের নির্দেশনামা
৬. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
৭. নারী শিক্ষার বিস্তারে উনবিংশ শতকের বাংলায় রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল ?


Mark – 8


১. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ।
২. ঊনবিংশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও । রাজা রামমোহন রায় কীভাবে এই সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন ?
৩. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?


তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ


Mark – 2


১. নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো ।
২. নীলকররা নীলচাষীদের উপর কীভাবে অত্যাচার করত তা লেখো ।
৩. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন ?
৪. নীল বিদ্রোহে খ্রিষ্টান মিশনারীদের ভূমিকা কী ছিল ?
৫. চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল ?
৬. ফরাজি আন্দোলন কী নিছক ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ?
৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ?
৮. বিপ্লব / বিদ্রোহ বলতে কী বোঝো ? ( বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য)
৯. কোল বিদ্রোহের গুরুত্ব/কারণ কী ছিল ?
১০. ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন ?
১১. বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো ?
১২. ফরাজি (ওয়াহাবি) আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল ?
১৩. ‘খুঁৎকাঠি প্রথা’ বলতে কী বোঝো ?
১৪. চুয়াড় / ভিল কারা ?
১৫. এলাকাচাষ ও বে-এলাকাচাষ কাকে বলে ?
১৬. দাদন কী ?
১৭. কে ছিলেন ?/ স্মরণীয় কেন ?/ বিখ্যাত কেন ?/ মনে রাখা হয় কেন ? — (ক)দুঁদু মিঞা (খ) তিতুমির (গ) রানি শিরোমণি (ঘ) বিরসা মুন্ডা
১৮. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ?
১৯. ‘সাঁওতাল হুল’ বলতে কী বোঝো ?


Mark – 4


১. বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো । [অথবা] বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল ?
২. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যক্ত করো ।
৩. নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ?
৪. মুন্ডা বিদ্রোহের (1899-1900) গুরুত্ব বিশ্লেষণ করো ।
৫. 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?
৬. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?
৭. টীকা লেখো : কোল বিদ্রোহ


Mark – 8


১. নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো ? এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ।


চতুর্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোড়ার কথা : বিশ্লেষণ ও বৈশিষ্ট্য


Mark – 2


১. জমিদার সভা / ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
২. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন ?
৩. জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো ।
৪. মহারানির ঘোষণাপত্রের (1858) মূল উদ্দেশ্য কী ছিল ?
৫. ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ?
৬. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায় ?
৭. ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো ?
৮. মহারানির ঘোষণাপত্র বলতে কী বোঝো ?
৯. জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / স্বামী বিবেকানন্দ / নবগোপাল মিত্রের ভূমিকা কী ছিল ?
১০. ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যে লেখো ।
১১. গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন ?
১২. কে ছিলেন ?/ স্মরণীয় কেন ?/ বিখ্যাত কেন ?/ মনে রাখা হয় কেন ? — (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর


Mark – 4


১.  ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল ? [অথবা] ভারতসভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো ।
২. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায় ?
৩. জাতীয়তাবাদের বিকাশে হিন্দুমেলার ভূমিকা কী ছিল ?
৪. অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল ?
৫. 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ ভূমিকা ছিল ?
৬. মহারানির ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ?


পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বিশ্লেষণ ও পর্যালোচনা


Mark – 2


১. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
২. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
৩. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ – এর ভূমিকা কী ছিল ?
৪. বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?
৫. ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন ?
৬. ‘বাংলার বিশ্বকর্মা’ কাকে, কেন বলা হয় ? [অথবা] রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় স্মরণীয় কেন ?
৭. ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল ? [অথবা] বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ?
৮. শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ? [অথবা] গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল ?
৯. কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের অবদান কী ছিল ?
১০. মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
১১. বাংলা মুদ্রণে লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল ? [অথবা] বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল ?
১২. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন ?
১৩. ‘বিদ্যাসাগর সাঁট’ বলতে কী বোঝো ? [অথবা] বিদ্যাসাগর কীভাবে বাংলা বর্ণমালার সংস্কার করেন ?
১৪. জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় ?
১৫. কে ছিলেন ?/ স্মরণীয় কেন ?/ বিখ্যাত কেন ?/ মনে রাখা হয় কেন ? — (ক)চার্লস উইলকিনস (খ) সত্যেন্দ্রনাথ বসু (গ) মহেন্দ্রলাল সরকার (ঘ) তারকনাথ পালিত
১৬. ছাপাখানার বিকাশে ও শিক্ষার প্রসারে স্কুল বুক সোসাইটির ভূমিকা কী ছিল ?
১৭. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল ?
১৮. উনিশ শতকে বাংলায় ব্যাবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকশিত হয়েছিল কেন ?


Mark – 4


১. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ ভূমিকা ছিল ?
২. বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ? [অথবা] টীকা লেখো : ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স
৩. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার সমালোচনামূলক আলোচনা করো ।
৪. বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে চার্লস উইলকিনস / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো ।
৫. বিশ্ব ভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও ।
৬. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ – এর কী ভূমিকা ছিল ?
৭. শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?


Mark – 8


১. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ।
২. বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


ষষ্ঠ অধ্যায় – বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন


Mark – 2


১. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন ?
২. একা আন্দোলন শুরু হয় কেন ?
৩. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ?
৪. কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল ?
৫. কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয় ?
৬. মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?
৭. রম্পা বিদ্রোহ কেন হয়েছিল ?
৮. সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
৯. মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয় ?
১০. কৃষক আন্দোলনে বাবা বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা কী ছিল ?
১১. কৃষক আন্দোলনে আল্লুরি সীতারাম রাজুর ভূমিকা কী ছিল ?
১২. ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয় কেন ?
১৩. ‘তিনকাঠিয়া প্রথা’ বলতে কী বোঝো ?
১৪. মাদারি পাসি কে ছিলেন ?


Mark – 4


১. বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল ? [অথবা]
টীকা লেখো : বারদৌলি সত্যাগ্রহ
২. সারা ভারত কিষাণ সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখো 
৪. ভারতের বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কীরূপ ভূমিকা নিয়েছিল ?
৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণির ভূমিকা কী ছিল ?
৬. টীকা লেখো : মিরাট ষড়যন্ত্র মামলা / কংগ্রেস সমাজতন্ত্রী দল


Mark – 8


১. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো । ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে টীকা লেখো ।
২. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল ?


সপ্তম অধ্যায় – বিংশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা


Mark – 2


১. রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল ?
২. অ্যান্টি-সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩. দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ? [অথবা] বিনয়-বাদল-দীনেশ স্মরণীয় কেন ?
৪. অলিন্দ যুদ্ধ কাকে বলে ?
৫. নারী কর্মমন্দির কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ?
৬. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ভূমিকা কী ছিল ?
৭. জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল ?
৮. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা কী ছিল ?
৯. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন ?
১০. কে ছিলেন ?/ স্মরণীয় কেন ?/ বিখ্যাত কেন ?/ মনে রাখা হয় কেন ? — (ক) বীণা দাস (খ) হরিচাঁদ ঠাকুর (গ) মাতঙ্গিনী হাজরা (ঘ) ননীবালা দেবী (ঙ) কল্পনা দত্ত (চ) গুরুচাঁদ ঠাকুর (ছ) ঊর্মিলা দেবী (জ) বাসন্তী দেবী (ঝ) দুকড়িবালা দেবী (ঞ) মাস্টারদা সূর্য সেন (ট) প্রীতিলতা ওয়াদ্দেদার
১১. ভারত ছাড়ো / আইন অমান্য / সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল ?
১২. ঝাঁসির রানির বাহিনী বিখ্যাত কেন ?


Mark – 4


১. দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো ।
২. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল ?
৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো ।
৪. বাংলায় বৈপ্লবিক আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা কেমন ছিল ?
৫. মাতঙ্গিনী হাজরা /  সূর্য সেন ইতিহাসে স্মরণীয় কেন ?
৬. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কীরূপ ভূমিকা নিয়েছিল ?
৭. ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করো ।


Mark – 8


১. বাংলার নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করো । তাদের সীমাবদ্ধতা কী ছিল ?


অষ্টম অধ্যায় – উত্তর ঔপনিবেশিক ভারত : বিংশ‌ শতকের দ্বিতীয় পর্ব


Mark – 2


১. সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ বলা হয় কেন ?
২. ‘দেশীয় রাজ্য দফতর’ কেন গঠিত হয়েছিল ? [অথবা] ‘দেশীয় রাজ্য দফতর’ বলতে কী বোঝো ?
৩. কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?
৪. 1950 সালে কেন নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
৫. উদবাস্তু সমস্যা বলতে কী বোঝো ?
৬. অপারেশন পোলো বলতে কী বোঝো ?
৭. PEPSU (পেপসু) কী ?
৮. 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন ?
৯. ধর কমিশন (1947) কেন গঠিত হয়েছিল ?
১০. পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো ?
১১. পাক্-অধিকৃত কাশ্মীর (আজাদ কাশ্মীর) বলতে কী বোঝো ?
১২. কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো ?
১৩. জে.ভি.পি কমিটি কী ?
১৪. লাইন অফ কন্ট্রোল (LOC) কী ?
১৫. স্মৃতিকথা কীভাবে উদবাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় ?
১৬. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে ভারত সরকার কী কী পদ্ধতি অবলম্বন করেছিলেন ?


Mark – 4


১. জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় ?
২. দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় ?
৩. কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয় ? [অথবা] কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?
৪. উদবাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহন করেছিল ?
৫. টীকা লেখো : দেশভাগজনিত উদবাস্ত সমস্যা
৬. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী ছিল ?
৭. স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

আরও পড়ুন –

মাধ্যমিক 2027 ভূগোল সাজেশন

Joining করার নিয়ম
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর
YouTube –Samim Sir

Leave a Comment