ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর // দশম শ্রেণী ভূগোল // Class 10 Geography Chapter 5 Question Answer // WBBSE
ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর
ভারত ( প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ )
Class 10 Geography Chapter 5 Question Answer
MCQ প্রশ্ন উত্তর
১. ভারতের উচ্চতম শৃঙ্গ হল –
(ক) নন্দাদেবী
(খ) এভারেস্ট
(গ) K2
(ঘ) কাঞ্চনজঙ্ঘা
উত্তর – (গ) K2
২. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –
(ক) এভারেস্ট
(খ) গডউইন অস্টিন
(গ) কাঞ্চনজঙ্ঘা
(ঘ) মাকালু
উত্তর – (গ) কাঞ্চনজঙ্ঘা
৩. শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে – [ ME-2022 ]
(ক) ভাবর
(খ) খাদার
(গ) কারেওয়া
(ঘ) দুন
উত্তর – (ঘ) দুন
৪. হিমালয় পর্বতমালার নবীনতম অংশ –
(ক) হিমাচল
(খ) হিমাদ্রি
(গ) শিবালিক
(ঘ) টেথিস
উত্তর – (গ) শিবালিক
৫. বর্তমানে জম্মু ও কাশ্মীরের একটি পর্বতশ্রেণি হল –
(ক) লাদাখ
(খ) পিরপাঞ্জাল
(গ) কারাকোরাম
(ঘ) পাটকই
উত্তর – (খ) পিরপাঞ্জাল
৬. যে পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত –
(ক) পিরপাঞ্জাল ও জাস্কর
(খ) পিরপাঞ্জাল ও শিবালিক
(গ) লাদাখ ও পিরপাঞ্জাল
(ঘ) কারাকোরাম ও জাস্কর
উত্তর – (ক) পিরপাঞ্জাল ও জাস্কর
৭. হিমালয়ের উচ্চতম অংশ হল –
(ক) শিবালিক
(খ) হিমাচল
(গ) হিমাদ্রি
(ঘ) টেথিস
উত্তর – (গ) হিমাদ্রি
৮. পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটি হল –
(ক) নাথুলা
(খ) জোজিলা
(গ) বানিহাল
(ঘ) রোটাং
উত্তর – (ক) নাথুলা
৯. ভারতের সর্বোচ্চ মালভূমি হল – [ ME-2023 ]
(ক) মালবের মালভূমি
(খ) মেঘালয় মালভূমি
(গ) তেলেঙ্গানা মালভূমি
(ঘ) লাদাখ মালভূমি
উত্তর – (ঘ) লাদাখ মালভূমি
১০.ভারতের উচ্চতম হ্রদটি হল –
(ক) প্যাংগং
(খ) লোকটাক হ্রদ
(গ) উলার হ্রদ
(ঘ) ডাল হ্রদ
উত্তর – (ক) প্যাংগং
১১. পূর্বঘাট পর্বতের অপর নাম হল –
(ক) গুরুশিখর
(খ) মহেন্দ্রগিরি
(গ) সহ্যাদ্রি
(ঘ) মলয়াদ্রি
উত্তর – (ঘ) মলয়াদ্রি
১২. কারেওয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় –
(ক) বিপাশা
(খ) ঝিলাম
(গ) ইরাবতী
(ঘ) শতদ্রু
উত্তর – (খ) ঝিলাম
১৩. সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত, তা হল –
(ক) কারাকোরাম
(খ) পিরপাঞ্জাল
(গ) জাস্কর
(ঘ) সিঙ্গালিলা
উত্তর – (ক) কারাকোরাম
১৪. Valley of Flowers অবস্থিত –
(ক) হিমাচল হিমালয়ে
(খ) কুমায়ুন হিমালয়ে
(গ) কাশ্মীর হিমালয়ে
(ঘ) নেপাল হিমালয়ে
উত্তর – (খ) কুমায়ুন হিমালয়ে
১৫. সোডা সমভূমি অবস্থিত –
(ক) লাদাখে
(খ) বিহারে
(গ) উত্তরপ্রদেশে
(ঘ) মেঘালয় অঞ্চলে
উত্তর – (ক) লাদাখে
১৬. ‘মরুস্থলী’ কথার অর্থ –
(ক) বালুকাময় অঞ্চল
(খ) মৃতের দেশ
(গ) মরুভূমি
(ঘ) উষ্ণ মরু
উত্তর – (খ) মৃতের দেশ
১৭. রাজস্থানের প্রস্তরময় মরুভূমিকে বলা হয় –
(ক) বাগার
(খ) রোহি
(গ) ক্ষুদ্রমরু
(ঘ) হামাদা
উত্তর – (ঘ) হামাদা
১৮. শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে – [পর্ষদ নমুনা প্রশ্ন; ME-2018 ]
(ক) খাদার
(খ) ভাবর
(গ) ভাঙর
(ঘ) বেট
উত্তর – (খ) ভাবর
১৯. উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে –
(ক) ভাঙ্গার
(খ) ভাবর
(গ) খাদার
(ঘ) তরাই
উত্তর – (গ) খাদার
২০. দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে বলে –
(ক) খোশ
(খ) দোয়াব
(গ) তরাই
(ঘ) ভুর
উত্তর – (খ) দোয়াব
২১. নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে যে নামে পরিচিত –
(ক) বেট
(খ) খাদার
(গ) ভাঙ্গার
(ঘ) ভাবর
উত্তর – (ক) বেট
২২. নীলগিরির দক্ষিণে অবস্থিত গিরিপথ হল –
(ক) ভোরঘাট
(খ) পালঘাট
(গ) থলঘাট
(ঘ) জোজিলা
উত্তর – (খ) পালঘাট
২৩. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
(ক) কুদ্রেমুখ
(খ) কলসুবাই
(গ) ভাভুলমালা
(ঘ) সালহের
উত্তর – (গ) ভাভুলমালা
২৪. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল –
(ক) দোদাবেতা
(খ) গুরুশিখর
(গ) ধূপগড়
(ঘ) নকরেক
উত্তর – (গ) ধূপগড়
২৫. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল –
(ক) দোদাবেতা
(খ) আনাইমুদি
(গ) ধূপগড়
(ঘ) পিরপাঞ্জাল
উত্তর – (খ) আনাইমুদি
২৬. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম হল –
(ক) হিমালয়
(খ) আরাবল্লি
(গ) কারাকোরাম
(ঘ) নন্দাদেবী
উত্তর – (খ) আরাবল্লি
২৭. ভারতের দক্ষিণতম পর্বত কোনটি ?
(ক) ধূপগড়
(খ) আনাইমালাই
(গ) কার্ডামম
(ঘ) পালনি
উত্তর – (গ) কার্ডামম
২৮. ভারতের পশ্চিমঘাট পর্বত একটি –
(ক) স্তূপ পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) ক্ষয়জাত পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
উত্তর – (ক) স্তূপ পর্বত
২৯. ভোরঘাট ফাঁকটি অবস্থিত –
(ক) পশ্চিমঘাট পর্বতে
(খ) হিমালয় পর্বতে
(গ) পূর্বঘাট পর্বতে
(ঘ) আরাবল্লি পর্বতে
উত্তর – (ক) পশ্চিমঘাট পর্বতে
৩০. কর্ণাটক মালভূমির উত্তর-পূর্বদিকের অনুচ্চ মালভূমিকে বলে –
(ক) ময়দান
(খ) মালনাদ
(গ) ডেকান ট্র্যাপ
(ঘ) কারেওয়া
উত্তর – (ক) ময়দান
৩১. দুন উপত্যকাটি অবস্থিত –
(ক) হিমাচল হিমালয়ে
(খ) কাশ্মীর হিমালয়ে
(গ) মধ্য হিমালয়ে
(ঘ) কুমায়ুন হিমালয়ে
উত্তর – (ঘ) কুমায়ুন হিমালয়ে
৩২. নীচের কোনটি আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ ?
(ক) ধূপগড়
(খ) ত্রিম্বক
(গ) গুরুশিখর
(ঘ) মাউন্ট আবু
উত্তর – (গ) গুরুশিখর
৩৩. ছোটোনাগপুর মালভূমির একটি জলপ্রপাত হল –
(ক) ধুঁয়াধর
(খ) যোগ
(গ) রাজরাপ্পা
(ঘ) সেভেনসিস্টার
উত্তর – (গ) রাজরাপ্পা
৩৪. সৌরাষ্ট্র নামে পরিচিত –
(ক) মরুস্থলী
(খ) খাম্বাত উপসাগর
(গ) কচ্ছের রণ
(ঘ) কাথিয়াবাড় উপদ্বীপ
উত্তর – (ঘ) কাথিয়াবাড় উপদ্বীপ
৩৫. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় –
(ক) বেট
(খ) কয়াল
(গ) ধ্রিয়ান
(ঘ) ধান্দ
উত্তর – (খ) কয়াল
৩৬. কয়াল দেখা যায় –
(ক) কেরলে
(খ) মধ্যপ্রদেশে
(গ) কাশ্মীরে
(ঘ) হিমাচল প্রদেশে
উত্তর – (ক) কেরলে
৩৭. ডেকানট্র্যাপের ঢাল হল –
(ক) উত্তরদিকে
(খ) পূর্বদিকে
(গ) দক্ষিণদিকে
(ঘ) পশ্চিমদিকে
উত্তর – (খ) পূর্বদিকে
৩৮. মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ হল –
(ক) পচপদ্র
(খ) চিল্কা
(গ) সম্বর
(ঘ) কোলেরু
উত্তর – (গ) সম্বর
৩৯. পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ প্রান্তকে বলা হয় –
(ক) সরকার উপকূল
(খ) কোঙ্কন উপকূল
(গ) করমণ্ডল উপকূল
(ঘ) মালাবার উপকূল
উত্তর – (ঘ) মালাবার উপকূল
৪০. মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় –
(ক) মালাবার
(খ) কোঙ্কন
(গ) করমণ্ডল
(ঘ) কোনোটিই নয়
উত্তর – (খ) কোঙ্কন
৪১. ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল – [ ME-2018 ]
(ক) প্যাংগং হ্রদ
(খ) ভীমতাল
(গ) ডাল হ্রদ
(ঘ) লোকটাক হ্রদ
উত্তর – (ক) প্যাংগং হ্রদ
৪২. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল হল –
(ক) অষ্টমুদি
(খ) ভেম্বানাদ
(গ) কোলেরু
(ঘ) পুলিকট
উত্তর – (খ) ভেম্বানাদ
৪৩. মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে –
(ক) ধ্রিয়ান
(খ) ধান্দ
(গ) টেরিস
(ঘ) টেথিস
উত্তর – (গ) টেরিস
৪৪. উপকূলরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি যে রাজ্য –
(ক) মহারাষ্ট্র
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) গুজরাট
উত্তর – (ঘ) গুজরাট
৪৫. গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত –
(ক) ধান্দ
(খ) ওয়াদি
(গ) রোহি
(ঘ) রান
উত্তর – (ঘ) রান
৪৬. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হল –
(ক) চিলকা
(খ) কোলেরু
(গ) পুলিকট
(ঘ) ভেম্বানাদ
উত্তর – (ক) চিলকা
৪৭. পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হল –
(ক) পালঘাট
(খ) ভোরঘাট
(গ) থলঘাট
(ঘ) দোয়াব
উত্তর – (ক) পালঘাট
৪৮. লবণাক্ত জলের হ্রদকে ভারতে বলা হয় –
(ক) ধ্রিয়ান
(খ) বোলসন
(গ) শটস
(ঘ) ধান্দ
উত্তর – (ঘ) ধান্দ
৪৯. ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হল –
(ক) উত্তর সরকার
(খ) মালাবার
(গ) কোঙ্কন
(ঘ) করমণ্ডল উপকূল
উত্তর – (গ) কোঙ্কন
৫০. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
(ক) ফুলিয়ের
(খ) হ্যারিয়েট
(গ) নিকোবর
(ঘ) স্যাডল পিক
উত্তর – (ঘ) স্যাডল পিক
৫১. ব্যারেন দ্বীপ এক ধরনের –
(ক) জীবন্ত আগ্নেয়গিরি
(খ) প্রবাল দ্বীপ
(গ) মৃত আগ্নেয়গিরি
(ঘ) আগ্নেয় দ্বীপ
উত্তর – (ক) জীবন্ত আগ্নেয়গিরি
৫২. লাক্ষা দ্বীপপুঞ্জের দ্বীপের সংখ্যা হল –
(ক) 16টি
(খ) 30টি
(গ) 36টি
(ঘ) 50টি
উত্তর – (গ) 36টি
৫৩. বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জগুলির নাম হল –
(ক) লাক্ষাদ্বীপ
(খ) মালদ্বীপ
(গ) আন্দামান ও নিকোবর
(ঘ) মিনিকয়
উত্তর – (গ) আন্দামান ও নিকোবর
৫৪. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল –
(ক) আনাইমুদি
(খ) দোদাবেতা
(গ) কলসুবাই
(ঘ) কার্ডামম
উত্তর – (খ) দোদাবেতা
৫৫. রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে –
(ক) রান
(খ) ধান্দ
(গ) ধ্রিয়ান
(ঘ) ডাল
উত্তর – (খ) ধান্দ
SAQ প্রশ্ন উত্তর
১. ‘প্রাচ্যের নন্দনকানন’ কাকে বলে ?
উত্তর – কাশ্মীর উপত্যকাকে
২. ভারতের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তর – কাঞ্চনজঙ্ঘা
৩. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ? [ ME-2017 ]
উত্তর – খারদুংলা
৪. জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম লেখো ।
উত্তর – বানিহাল গিরিপথ
৫. এশিয়ার দীর্ঘতম গিরিপথ কোনটি ?
উত্তর – বানিহাল বা জওহর টানেল
৬. পশ্চিম হিমালয়ের ‘তাল’ কী ? [ ME-2022 ]
উত্তর – কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ
৭. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর – নামচাবারওয়া
৮. ত্রিশূল, নন্দাদেবী, কেদারনাথ ও বরদীনাথ শৃঙ্গগুলি কোন হিমালয়ে অবস্থিত ?
উত্তর – কুমায়ুন
৯. বর্তমানে প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর – লাদাখে
১০. গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় কোন মালভূমিতে অবস্থিত ?
উত্তর – মেঘালয়
১১. মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর – শিলং
১২. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তর – সিয়াচেন
১৩. দণ্ডকারণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর – ছত্তিশগড়
১৪. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ?
উত্তর – পালঘাট
১৫. কর্ণাটক মালভূমির পূর্বাংশের নীচু ও তরঙ্গায়িত অঞ্চল কী নামে পরিচিত ?
উত্তর – ময়দান
১৬. ‘মালনাদ’ কথাটির অর্থ কী ?
উত্তর – পাহাড়ি দেশ
১৭. ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ?
উত্তর – দাক্ষিণাত্য মালভূমি
১৮. ময়দানকী ?
উত্তর – কর্ণাটক মালভূমির পূর্বাংশের তরঙ্গায়িত ভূমিভাগ
১৯. বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর – মানপুর
২০. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর – ভাভুলমালা
২১. টেরিস কী ?
উত্তর – মালাবার উপকূলের বালিয়াড়ি গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি
২২. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি ?
উত্তর – গঙ্গা – ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি
২৩. ‘কচ্ছ’ শব্দের অর্থ কী ?
উত্তর – জলাময় দেশ
২৪. মরুভূমিতে লবণাক্ত জলের হ্রদকে কী বলে ?
উত্তর – রান
২৫. ধান্দ কাকে বলে ?
উত্তর – থর মরুভূমির শুষ্ক লবণাক্ত হ্রদ
২৬. বেট কাকে বলে ? [ ME-2014 ]
উত্তর – পাঞ্জাবে সিন্ধু সমভূমির নবীন পলিযুক্ত অঞ্চল
২৭. খাদার অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত ?
উত্তর – বেট
২৮. আরাবল্লির পশ্চিম অংশের প্লাবন অঞ্চল কী নামে পরিচিত ?
উত্তর – রোহি
২৯. থর মরুর পূর্বদিকে আরাবল্লি পর্বতের পাদদেশের ভূমিভাগ কী নামে পরিচিত ?
উত্তর – বাগার
৩০. মরুভূমির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত ?
উত্তর – ওয়াদি
৩১. কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে ? [ ME-2020 ]
উত্তর – কয়াল
৩২. পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ? [ ME-2020 ]
উত্তর – পালঘাট
৩৩. মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর – কর্ণাটক মালভূমির পূর্বাংশে
৩৪. সাতপুরা পর্বত কোন দুটি নদীর মাঝে অবস্থিত ?
উত্তর – নর্মদা ও তাপ্তি
৩৫. মুম্বাই ও পুণের মাঝে কোন গিরিপথ আছে ?
উত্তর – ভোরঘাট
৩৬. ভারতে অবস্থিত একটি প্রবাল দ্বীপপুঞ্জের নাম লেখো ।
উত্তর – লাক্ষাদ্বীপ
৩৭. আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী ?
উত্তর – ব্যারেন
শূন্যস্থান পূরণ করো :
১. পিরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে _____________ উপত্যকা ।
উত্তর – কাশ্মীর
২. লাদাখের উত্তর-পূর্বাংশে প্রায় সমতল উচ্চভূমিকে _____________ বলা হয় ।
উত্তর – সোডা সমভূমি
৩. কুমায়ুন হিমালয়ের হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ______________ বলে ।
উত্তর – তাল
৪. কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত উর্বর পলিসমৃদ্ধ ভূমিকে ___________ বলে।
উত্তর – করেওয়া
৫. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____________ । [ ME-2022 ]
উত্তর – আনাইমুদি
৬. পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হল _______________ ।
উত্তর – মাউন্ট দাফা
৭. ভারতের সবথেকে বড়ো দুন উপত্যকা হল _______________ ।
উত্তর – দেরাদুন
৮. নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল _______________ ।
উত্তর – মাউন্ট সরামতী
৯. মধ্য ভারতের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণি হল _________________ ।
উত্তর – বিন্ধ্য পর্বত
১০. __________________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। [ ME-2018 ]
উত্তর – শিলং
১১. পশ্চিমঘাট পর্বতমালা একটি __________ স্তূপ পর্বত ।
উত্তর – তীর্যকচ্যুত
১২. বুন্দেলখণ্ড উচ্চভূমির পূর্বদিকের লাভা দ্বারা গঠিত একটি মালভূমি হল ____________।
উত্তর – রেওয়া মালভূমি
১৩. ভারতের খনিজের ভান্ডার বলা হয় _______________ ।
উত্তর – ছোটোনাগপুর মালভূমিকে
১৪. ওড়িশা ও অন্ধ্র উপকূলকে বলা হয় _____________ উপকূল ।
উত্তর – উত্তর সরকার
১৫. ভারতের সাতপুরা একটি ____________ পর্বত ।
উত্তর – স্তূপ
১৬. উচ্চ গঙ্গা সমভূমির পশ্চিমাংশের ছোটো বালিয়াড়িগুলিকে ______________ বলে ।
উত্তর – ভুর
১৭. থলঘাট ও ভোরঘাট গিরিপথ _____________ পর্বতে অবস্থিত।
উত্তর – পশ্চিমঘাট
১৮. পাঞ্জাব সমভূমির নদী তীরবর্তী নতুন পলিগঠিত ভূমিকে ______________ বলে ।
উত্তর – বেট
১৯. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল _________________ ।
উত্তর – অমরকন্টক
২০. তামিলনাড়ুর উপকূলের অপর নাম হল _______________ ।
উত্তর – করমন্ডল উপকূল
২১. করমণ্ডল উপকূলীয় সমভূমির অন্তর্গত উপহ্রদ হল ________________ ।
উত্তর – পুলিকট
২২. রাজস্থানে চলমান বালিয়াড়িগুলিকে ____________ বলে ।
উত্তর – ধ্রিয়ান
২৩. ক্ষুদ্র আন্দামান ও দক্ষিণ আন্দামান ________________ দ্বারা বিচ্ছিন্ন।
উত্তর – ডানকান প্যাসেজ
২৪. মিনিকয়, আমিনদিভি দ্বীপগুলি __________ গঠিত দ্বীপ।
উত্তর – প্রবাল
শুদ্ধ হলে পাশে‘শু’ এবং অশুদ্ধ হলেপাশে ‘অ’ লিখো :
১. কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত।
উত্তর – শু
২. ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। [ ME-2015 ]
উত্তর – অ
৩. কাশ্মীর উপত্যকা উত্তরে পিরপাঞ্জাল এবং দক্ষিণে হিমগিরি পর্বতশ্রেণির মাঝে অবস্থিত ।
উত্তর – অ
৪. কুমায়ন হিমালয়ে একটি হিমবাহসৃষ্ট হ্রদ হল রূপকুণ্ড যেটি হিমাচল প্রদেশে অবস্থিত ।
উত্তর – অ
৫. কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত ।
উত্তর – শ
৬. হিমাদ্রি ও হিমাচলের মাঝের উপত্যকাগুলিকে দুন বলে ।
উত্তর – অ
৭. শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে। [ ME-2020 ]
উত্তর – অ
৮. বানিহাল গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে ।
উত্তর – শু
৯. কারাকোরাম গিরিপথটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম গিরিপথ ।
উত্তর – শু
১০. গঙ্গা, যমুনা নদীর উৎপত্তি কুমায়ুন হিমালয়ে ।
উত্তর – শু
১১. ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। [ ME-2022 ]
উত্তর – অ
১২. শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড দ্বারা গঠিত সমভূমি ভাঙর নামে পরিচিত।
উত্তর – অ
১৩. বরেন্দ্রভূমি কাশ্মীরে অবস্থিত।
উত্তর – অ
১৪. দাক্ষিণাত্য মালভূমি ভারতের উচ্চতম মালভূমি।
উত্তর – অ
১৫. ছোটোনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ মেঘালয় মালভূমি।
উত্তর – শু
১৬. ভারতের সর্বোচ্চ মালভূমি ছোটোনাগপুর।
উত্তর – অ
১৭. সাতপুরা ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। [ ME-2014 ]
উত্তর – অ
১৮. ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ । [ ME-2019 ]
উত্তর – অ
১৯. গড়জাত উচ্চভূমি ওড়িশায় অবস্থিত।
উত্তর – শু
২০. ভারতের গুজরাট রাজ্যে মরুভূমি দেখা যায়।
উত্তর – অ
২১. উচ্চ গঙ্গা সমভূমির পশ্চিমাংশের ছোটো বালিয়াড়িগুলিকে ভুর বলে ।
উত্তর – শু
২২. রাজস্থানের লুনি নদী অববাহিকার প্লাবনভূমি রোহি নামে পরিচিত ।
উত্তর – শু
২৩. ইম্ফল উপত্যকা মিজোরামে অবস্থিত।
উত্তর – অ
২৪. কেরলের পশ্চাৎ জলাভূমিকে কয়াল বলে ।
উত্তর – অ
২৫. গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। [ ME-2019 ]
উত্তর – শু
২৬. ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ হল চিল্কা। [ ME-2012 ]
উত্তর – শু
২৭. পূর্ব উপকূল পশ্চিম উপকূলের চেয়ে বেশি চওড়া ।
উত্তর – শু
২৮. ভারতের সবথেকে বড়ো তাল হল নৈনিতাল ।
উত্তর – শু
২৯. নৈনিতাল হ্রদটি অবস্থিত উত্তরাখণ্ডে ।
উত্তর – শু
৩০. সিন্ধু, গাঙ্গেয় সমভূমির প্লাবনভূমি প্রিয়ান নামে পরিচিত।
উত্তর – অ
৩১. আন্নামালাই পর্বত দক্ষিণ ভারতে অবস্থিত।
উত্তর – শু
৩২. ব্যারেন দ্বীপ হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ । [ME-2013 ]
উত্তর – অ
৩৩. ভেম্বানাদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ ।
উত্তর – অ
Mark – 2 – প্রশ্ন উত্তর
১. দুন বলতে কী বোঝো ? [ ME-2020 ]
উত্তর – দুন: শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝে সৃষ্ট উপত্যকাকে দুন বলে। যেমন-উত্তরাখণ্ডের দেরাদুন উপত্যকা প্রায় 76 কিমি দীর্ঘ। এ ছাড়াও কোটা, পাটলি, চৌখাম্বা প্রভৃতি হল দুন উপত্যকার উদাহরণ।
উৎপত্তি: প্রধান ও হিমাচল হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি পরবর্তী সময়ে উত্থিত হওয়া শিবালিক পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে। পরে এখানকার নদীগুলি শিবালিক অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা গঠিত হয়।
২. কারেওয়া কী ? এটি বিখ্যাত কেন ?
উত্তর – কারেওয়া: কাশ্মীর উপত্যকায় নদী ও হিমবাহের মিলিত সঞ্চয়কার্যের ফলে হ্রদ ভরাট হয়ে উঁচু মঞ্চের ন্যায় ধাপযুক্ত যে সমভূমি গঠন করেছে, তাকে কারেওয়া বলে। এই ভূমিরূপের ওপর দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।
বিখ্যাত হওয়ার কারণ: কারেওয়ার ভূমিতে জাফরান, বাদাম, আখরোট প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ করা হয় বলে এটি বিখ্যাত।
৩. মালনাদ কাকে বলে ? [ অথবা], মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ? [ ME-2019 ]
উত্তর – শব্দার্থ: কানাড়ি ভাষায় ‘মালনাদ’ (মাল-পাহাড়ি, নাদ-দেশ) কথাটির অর্থ হল পাহাড়ি দেশ বা অঞ্চল।
অবস্থান: দক্ষিণ ভারতের কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে (পশ্চিমঘাট পর্বতের পাদদেশে) উঁচু-নীচু ভূভাগ দেখা যায়। এই বন্ধুর ভূভাগকে মালনাদ বলা হয়। ময়দানের পশ্চিমাংশে মালনাদ অবস্থিত। এই অঞ্চলটি গ্র্যানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।
সর্বোচ্চ শৃঙ্গ: এখানকার বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি।
৪. ‘ময়দান’ বলতে কী বোঝো ? [ ME-2022 ]
উত্তর – ময়দান: কর্ণাটক মালভূমির পূর্বদিকে নীচু তরঙ্গায়িত মালভূমি ময়দান নামে পরিচিত। এটি গ্র্যানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। এখানকার মাটির রং লাল।
বৈশিষ্ট্যসমূহ: ময়দানের বৈশিষ্ট্যগুলি হল –
(ক) ময়দান মৃদু তরঙ্গায়িত সমতল ভূমি। (খ) এই অঞ্চলটি কিছুটা উর্বর।
৫. ডেকানট্র্যাপ কী ?
উত্তর – কথার অর্থ: Deccan এবং Trap-এই দুই শব্দের মিলনে ইংরেজি Deccan Trap কথাটি এসেছে। Deccan শব্দটির অর্থ দক্ষিণ এবং Trap শব্দটির অর্থ সিঁড়ির ধাপ। ।
ধারণা: বিদার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট মহারাষ্ট্রের ব্যাসল্ট শিলা-গঠিত ধাপযুক্ত লাভা মালভূমি ডেকানট্র্যাপ নামে পরিচিত।
বৈশিষ্ট্যসমূহ: ডেকানট্র্যাপের বৈশিষ্ট্যগুলি হল – (ক) ডেকানট্র্যাপ অঞ্চলের ধাপগুলি পশ্চিম থেকে পূর্বে ঢালু। (খ) এই অঞ্চলটি বিদার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা দ্বারা গঠিত। (গ) অঞ্চলটিতে উর্বর রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা দেখা যায়।
৬. কচ্ছের রান কাকে বলে ? [ অথবা], ‘কচ্ছের রণ’কী ? [ ME-2022 ]
উত্তর – কচ্ছের রান: গুজরাটের কচ্ছ উপদ্বীপের বিস্তৃত লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমিকে বলা হয় কচ্ছের রান। ‘কচ্ছ’ শব্দটির অর্থ হল জলাময় দেশ এবং ‘রান’ শব্দের অর্থ হল লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি।
বিভাগ: কচ্ছের রানের উত্তরের অংশটি ‘বৃহৎ কচ্ছের রান’ এবং দক্ষিণ-পূর্বের অংশটি ‘ক্ষুদ্র কচ্ছের রান’ নামে পরিচিত।
উৎপত্তি: ভূ-আন্দোলনজনিত কারণে আরব সাগরের উপকূল-ভাগ উত্থিত হয়ে রান অঞ্চলটি সৃষ্টি হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ: কচ্ছের রানের বৈশিষ্ট্যগুলি হল – (ক) জলাভূমিটি অগভীর ও লবণাক্ত। (খ) বর্ষায় রান অঞ্চলটি প্লাবিত হয় এবং গ্রীষ্মে সেই জল বাষ্পীভূত হয়ে লবণ স্তর পড়ে থাকে ।
৭. ব্যাকওয়াটার্স বা কয়াল কী ?
উত্তর – কয়াল: মালাবার উপকূলে অর্ধচন্দ্রাকৃতির আবদ্ধ বা প্রায় আবদ্ধ লবণাক্ত জলাভূমিগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে । যেমন-ভেম্বানাদ ও অষ্টমুদি কয়াল।
বৈশিষ্ট্যসমূহ: কয়ালের বৈশিষ্ট্যগুলি হল –(ক) উপকূলের বারবার উত্থান ও নিমজ্জনের কারণে এই জলাভূমি-গুলির সৃষ্টি হয়েছে। (খ) এই জলাভূমিগুলির জল লবণাক্ত।
৮. মরুস্থলী বলতে কী বোঝো ? [ME-2023]
উত্তর – মরুস্থলী: মরুস্থলীর ‘মরু’ কথাটির অর্থ হল মৃত এবং ‘স্থলী’ কথাটির অর্থ হল দেশ। অর্থাৎ, মরুস্থলীর অর্থ হল মৃতের দেশ। থর মরুভূমির পশ্চিমপ্রান্তের শুষ্ক, রুক্ষ্ম, উদ্ভিদহীন বালুকাময় অঞ্চল মরুস্থলী নামে পরিচিত।
বৈশিষ্ট্যসমূহ: মরুস্থলীর বৈশিষ্ট্যগুলি হল – (ক) মরুস্থলী অঞ্চলে সিফ ও বারখান বালিয়াড়ি দেখা যায়। (খ) এখানে স্থানভেদে প্লায়াকে কেন্দ্র করে মরূদ্যান গড়ে উঠতে দেখা যায়। (গ) এই অঞ্চলে চলমান বালিয়াড়িও পরিলক্ষিত হয় ।
৯. ধ্রিয়ান ও ধান্দ কী ?
উত্তর – ধ্রিয়ান: ধ্রিয়ান হল অস্থায়ী বা চলনশীল বারখান বালিয়াড়ি। এই প্রকার বালিয়াড়ি বায়ুর গতির সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে। রাজস্থানের থর মরুভূমিতে ধ্রিয়ান দেখতে পাওয়া যায়।
ধান্দ: থর মরুভূমির শুষ্ক ও লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ধান্দ বলে।
১০. তাল কী ?
উত্তর – তাল: কুমায়ুন হিমালয়ের হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হ্রদ-গুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। যেমন-উত্তরাখণ্ডের নৈনিতাল, সাততাল, ভীমতাল, পুনতাল প্রভৃতি।
১১. টেরিস বা থেরিস কী ?
উত্তর – টেরিস: ভারতের পশ্চিম উপকূলে খুব বেশি বালিয়াড়ি দেখা যায় না। কিন্তু মালাবার উপকূলে কিছু ছোটো ছোটো বালিয়াড়ি দেখা যায়। এগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বা থেরিস বলে।
১২. খাদার ও ভাঙ্গার কী ?
উত্তর – খাদার ও ভাঙ্গার: উচ্চ ও মধ্য গঙ্গা সমভূমিতে নদীর ধারে নবীন পলিগঠিত সমভূমিকে খাদার বলে। অপরদিকে নদী উপত্যকা থেকে দূরবর্তী স্থানে প্রাচীন পলিগঠিত সমভূমিকে ভাঙ্গার বলে।
আরও পড়ুন –
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর
বায়ুমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর