বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর (দশম শ্রেণী) ।। Class 10 geography Chapter 2 Question Answer ।। মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2027
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
(1) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে – (মাধ্যমিক-২০২০)
(A) বায়ুপ্রবাহ
(B) পৃথিবীর পরিক্রমণ
(C) মগ্নচড়া
(D) সবকটিই প্রযোজ্য
উত্তর – (A) বায়ুপ্রবাহ
(2) সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –
(A) বায়ুপ্রবাহ
(B) পৃথিবীর পরিক্রমণ
(C) পৃথিবীর আবর্তন
(D) বায়ুর গতিবেগ
উত্তর – (C) পৃথিবীর আবর্তন
(3) সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে –
(A) হিমশৈল
(B) মগ্নচড়া
(C) হিমপ্রাচীর
(D) শৈবাল সাগর
উত্তর – (A) হিমশৈল
(4) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল –
(A) ডগার্স ব্যাংক
(B) রকফল ব্যাংক
(C) গ্র্যান্ড ব্যাংক
(D) সেবল ব্যাংক
উত্তর – (C) গ্র্যান্ড ব্যাংক
(5) একটি ঋতুভিত্তিক সমুদ্রস্রোত হল –
(A) মৌসুমি স্রোত
(B) আগুলহাস স্রোত
(C) সুসিমা স্রোত
(D) বেরিং স্রোত
উত্তর – (A) মৌসুমি স্রোত
(6) চাঁদের একটি পূর্ণ পরিক্রমণের সময়কাল হল –
(A) ২৭দিন
(A) মৌসুমি স্রোত
(C) ২৪ ঘণ্টা
(D) ৩০ দিন
উত্তর – (A) মৌসুমি স্রোত
(7) চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে –
(A) পেরিজি
(B) অ্যাপোজি
(C) অপসূর
(D) সিজিগি
উত্তর – (D) সিজিগি
(8) বানডাকা দেখা যায় –
(A) তোর্সা নদীতে
(B) যমুনা নদীতে
(C) হুগলি নদীতে
(D) দামোদর নদে
উত্তর – (C) হুগলি নদীতে
(9) পৃথিবীর মোট ক্ষেত্রমানের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় – (পর্ষদ নমুনা প্রশ্ন)
(A) ৬১%
(B) ৮১%
(C) ৭১%
(D) ৯১%
উত্তর – (C) ৭১%
(10) কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় – (মাধ্যমিক-২০২০)
(A) দু-ঘণ্টার বেশি
(B) ছয় ঘণ্টার বেশি
(C) চারঘণ্টার বেশি
(D) আট ঘণ্টার বেশি
উত্তর – (B) ছয় ঘণ্টার বেশি
(11) জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় – (মাধ্যমিক-২০১৭)
(A) দু ঘণ্টা
(B) ছয় ঘণ্টা
(C) চার ঘণ্টা
(D) আট ঘণ্টা
উত্তর – (B) ছয় ঘণ্টা
(12) এল নিনোর প্রভাব দেখা যায় – (মাধ্যমিক-২০১৭)
(A) আটলান্টিক মহাসাগরে
(B) প্রশান্ত মহাসাগরে
(C) ভারত মহাসাগরে
(D) সুমেরু মহাসাগরে
উত্তর – (B) প্রশান্ত মহাসাগরে
(13) পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – (মাধ্যমিক-২০১৭)
(A) ভরা কোটাল
(B) পেরিজি জোয়ার
(C) অ্যাপোজি জোয়ার
(D) মরা কোটাল
উত্তর – (B) পেরিজি জোয়ার
(14) শীতল ল্যাব্রাডর স্রোত এবং উর্ধ্ব উপসাগরীয় স্রোেত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল – (মাধ্যমিক-২০১৮)
(A) নিউফাউন্ডল্যান্ড উপকূল
(B) গিনি উপকূল
(C) ফ্লোরিডা উপকূল
(D) পেরু উপকূল
উত্তর – (A) নিউফাউন্ডল্যান্ড উপকূল
(15) মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে – (মাধ্যমিক-২০১৮)
(A) ১৮০ ডিগ্রি
গ) ৯০ ডিগ্রি
ঘ) ১২০ ডিগ্রি
খ) ৩৬০ ডিগ্রি
উত্তর – গ) ৯০ ডিগ্রি
(16) উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয়, তাকে বলে – (মাধ্যমিক-২০১৯)
(A) হিমপ্রাচীর
(B) হিমশৈল
(B) হিমানী সম্প্রপাত
(D) হিমগুল্ম
উত্তর – (A) হিমপ্রাচীর
(17) পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে, তাকে বলে – (মাধ্যমিক-২০১৯)
(A) সিজিগি
(B) পেরিজি
(C) অ্যাপোজি
(D) অপসূর
উত্তর – (C) অ্যাপোজি
(18) শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল –
(A) নিউজিল্যান্ড উপকূল
(B) গিনি উপকূল
(C) ফ্লোরিডা উপকূল
(D) পেরু উপকূল
উত্তর – (A) নিউজিল্যান্ড উপকূল
19. সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে – [MP ’18]
(A) বায়ুপ্রবাহ
(B) পৃথিবীর পরিক্রমণ
(C) মগ্নচড়া
(D) সবকটিই প্রযোজ্য
উত্তর – (A) বায়ুপ্রবাহ
(20) মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে ? –
(A) আটলান্টিক
(B) প্রশান্ত
(C) ভারত
(D) কুমেরু
উত্তর – (C) ভারত
(21) সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –
(A) পৃথিবীর আবর্তন
(B) পৃথিবীর পরিক্রমণ
(C) সমুদ্রজলের ঘনত্বের পার্থক্য
(D) বায়ুপ্রবাহ
উত্তর – (A) পৃথিবীর আবর্তন
(22) হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে কোন সাগরে ? –
(A) আটলান্টিক
(B) ভারত
(C) প্রশান্ত
(D) সুমেরু
উত্তর – (A) আটলান্টিক
(23) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি ? –
(A) ডগার্স ব্যাংক
(B) রকফল ব্যাংক
(C) সেবল ব্যাংক
(D) গ্র্যান্ড ব্যাংক
উত্তর – (D) গ্র্যান্ড ব্যাংক
(24) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম তখন সে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে – [MP ’17]
(A) ভরা কোটাল
(B) মরা কোটাল
(C) পেরিজি জোয়ার
(D) অ্যাপোজি জোয়ার
উত্তর – (C) পেরিজি জোয়ার
(25) পৃথিবীর জোয়ারভাটার প্রধান কারণ হল –
(A) সূর্যের আকর্ষণ
(B) সূর্যের বিকর্ষণ
(C) পৃথিবীর কেন্দ্রাতিগ বল
(D) চন্দ্রের আকর্ষণ
উত্তর – (D) চন্দ্রের আকর্ষণ
(26) আটলান্টিক মহাসাগরে বয়ে চলা স্রোতটি হল –
(A) ওয়াশিও স্রোত
(B) কুরোশিয়ো স্রোত
(C) ক্যানারি স্রোত
(D) ক্যালিফোর্নিয়া স্রোত
উত্তর – (C) ক্যানারি স্রোত
(27) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় –
(A) রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া
(B) কুয়াশা ও ঝড়বৃষ্টি
(C) প্রখর উষ্ণতা
(D) প্রবল শৈত্য
উত্তর – (B) কুয়াশা ও ঝড়বৃষ্টি
(28) মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে – [MP ’18]
(A) 180°
(B) 360°
(C) 90°
(D) 120°
উত্তর – (C) 90°
(29) দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল –
(A) 6 ঘণ্টা 13 মি.
(B) 12 ঘণ্টা 26 মি.
(C) 24 ঘণ্টা 52 মি.
(D) কোনোটিই নয়
উত্তর – (C) 24 ঘণ্টা 52 মি.
(30) মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান –
(A) 12 ঘণ্টা 30 মি
(B) 24 ঘণ্টা 49 মি
(C) 23 ঘণ্টা
(D) 12 ঘণ্টা 24 মি
উত্তর – (B) 24 ঘণ্টা 49 মি
(31) সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবী পরস্পর কত ডিগ্রি কোণে অবস্থান করে ? –
(A) 120°
(B) 90°
(C) 180°
(D) 140°
উত্তর – (C) 180°
(32) দুটি জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য প্রায় –
(A) 25 ঘণ্টা 52 মিনিট
(B) 12 ঘণ্টা 26 মিনিট
(C) 6 ঘণ্টা 13 মিনিট
(D) 24 ঘণ্টা
উত্তর – (C) 6 ঘণ্টা 13 মিনিট
(33) পূর্ণিমা ও অমাবস্যায় যে কোটাল হয় –
(A) মরা কোটাল
(B) ভরা কোটাল
(C) সৌর কোটাল
(D) চান্দ্র কোটাল
উত্তর – (B) ভরা কোটাল
(34) সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় –
(A) পূর্ণিমাতে
(B) অমাবস্যায়
(C) অষ্টমীতে
(D) সপ্তমীতে
উত্তর – (B) অমাবস্যায়
(35) এল নিনোর প্রভাব দেখা যায় – [MP ’17]
(A) আটলান্টিক মহাসাগরে
(B) প্রশান্ত মহাসাগরে
(C) ভারত মহাসাগরে
(D) সুমেরু মহাসাগরে
উত্তর – (B) প্রশান্ত মহাসাগরে
(36) পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলে –
(A) যোগবিন্দু .
(B) সংযোগ
(C) প্রতিযোগ
(D) অ্যাপোজি
উত্তর – (C) প্রতিযোগ
(37) একটি উষ্ণ স্রোতের উদাহরণ হল –
(A) বেঙ্গুয়েলা স্রোত
(B) পেরু স্রোত
(C) কুমেরু স্রোত
(D) গিনি স্রোত
উত্তর – (D) গিনি স্রোত
(38) একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় –
(A) প্রায় 6 ঘণ্টা
(B) প্রায় 24 ঘণ্টা
(C) প্রায় 12 ঘণ্টা
(D) 6 ঘণ্টা 13 মিনিট
উত্তর – (D) 6 ঘণ্টা 13 মিনিট
(39) উষ্ণ উপসাগরীয় স্রোত দেখা যায় –
(A) প্রশান্ত মহাসাগর
(B) সুমেরু মহাসাগর
(C) ভারত মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর
উত্তর – (D) আটলান্টিক মহাসাগর
(40) আমাজন নদীতে বানডাকাকে স্থানীয় ভাষায় বলে –
(A) ষাঁড়াষাঁড়ির বান
(B) প্রক্সিজিয়ান জোয়ার
(C) ভরা কোটাল
(D) পোরোরোকাস
উত্তর – (D) পোরোরোকাস
(41) উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যেস্থানে মিলিত হয় তাকে বলে – [MP ’19]
(A) হিমপ্রাচীর
(B) হিমশৈল
(C) হিমানি সম্প্রপাত
(D) হিমগুল্ম
উত্তর – (B) হিমশৈল
(42) পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে – [MP ’19]
(A) সিজিগি
(B) পেরিজি
(C) অ্যাপোজি
(D) অপসূর
উত্তর – (B) পেরিজি
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
SAQ প্রশ্ন উত্তর
[ প্রশ্নের মান-১ ]
(1) পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কী ?
উত্তর – উপসাগরীয় স্রোত
(2) সমুদ্র জলপ্রবাহ পরিমাপের একক কী ?
উত্তর – ভাদুপ
(3) উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখা কী নামে পরিচিত ?
উত্তর – হিমপ্রাচীর
(4) সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত ?
উত্তর – সৌরজোয়ার
(5) জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম লেখো।
উত্তর – ভাগীরথী-হুগলি নদী
(6) চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের সমকৌণিক অবস্থানকে কী বলে ?
উত্তর – মরা কোটাল
(7) ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ? (মাধ্যমিক-২০১৭)
উত্তর – উষ্ণ স্রোত
(8) সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী ? (মাধ্যমিক-২০১৮)
উত্তর – প্ল্যাংকটন
(9) মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় ? (মাধ্যমিক-২০১৯)
উত্তর – অষ্টমী তিথিতে
(10) সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কী ?
উত্তর – নিয়ত বায়ুপ্রবাহ
(11) পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কী বলে ?
উত্তর –প্রতিযোগ
(12) সমুদ্রজলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কী ?
উত্তর – সূর্যরশ্মির পতন কোণের তারতম্য
(13) পৃথিবীর দ্রুততম সমুদ্রস্রোত কোনটি ?
উত্তর – উপসাগরীয় স্রোত
(14) ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় ? [MP ’17]
উত্তর – উষ্ণ স্রোত
(15) কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় ?
উত্তর – উত্তর আটলান্টিক মহাসাগরে
(16) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে কী বলে ?
উত্তর – অ্যাপোজি
(17) কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয় ?
উত্তর – অমাবস্যা
(18) পৃথিবীতে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয় ?
উত্তর – 4 বার ( 2 বার জোয়ার ও 2 বার ভাটা )
(19) কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
উত্তর – 24 ঘন্টা 49 মিনিট
(20) সমুদ্র জলরশির একইস্থানে বৃত্তাকার কক্ষপতে ওঠানামাকে কী বলে ?
উত্তর – সমুদ্র তরঙ্গ
(21) প্রতিযোগ অবস্থান কোন তিথিতে দেখা যায় ?
উত্তর – পূর্ণিমা তিথিতে
(22) মরা কোটাল কোন তিথিতে দেখা যায় ? [MP ’19]
উত্তর – কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে
(23) চাঁদ কতদিনে পৃথিবীরে একবার প্রদক্ষিণ করে ?
উত্তর – 27.1/3
(24) পশ্চিমবঙ্গের কোন নদীতে বানডাকা দেখা যায় ?
উত্তর – হুগলি নদীতে
(25) পশ্চিমবঙ্গের কোথায় জোয়ারভাটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে ?
উত্তর – সুন্দরবনের দুর্গাদোয়ানি খাঁড়িতে
(26) মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর – ভারত মহাসাগরে
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
এক নজরে শর্টকাট প্রশ্ন উত্তর
✍️ এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে।
✍️ পৃথিবী থেকে চাঁদের কম দূরত্বের অবস্থানের জোয়ার হল পেরিজি জোয়ার।
✍️ চাঁদ, সূর্য, পৃথিবীর সরলরৈখিক অবস্থানের নাম হল সিজিগি।
✍️ পৃথিবীর কেন্দ্রাত্বিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
✍️ ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ স্রোত সৃষ্টি হয়।
✍️ নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে শীতল লাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়।
✍️ মরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে ৯০° কোণে অবস্থান করে।
✍️ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করাকে বানডাকা বলা হয়।
✍️ প্ল্যাঙ্কটন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য।
✍️ উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর গড়ে ওঠে।
✍️ পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বের অবস্থানের নাম অ্যাপোজি।
✍️ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা কম থাকে।
✍️মরা জোয়ার অষ্টমী তিথিতে হয়।
✍️ সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্যনিয়ন্ত্রক হল নিয়ত বায়ুপ্রবাহ।
✍️ কোন স্থানে জোয়ার ও ভাটার ব্যবধান ছয় ঘন্টার বেশি।
✍️ সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
✍️ কোন স্থানের মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল ১২ ঘণ্টা ২৬ মিনিট।
✍️ উষ্ণ স্রোত সমুদ্রজলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
✍️ গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া একটি বিখ্যাত মগ্নচড়া।
✍️ ভারত মহাসাগরে ঋতু পরিবর্তণের সাথে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়।
✍️ পেরিজি অবস্থানে চাঁদ পৃথিবীর পারস্পরিক দূরত্ব হয় ৩.৫৬ লক্ষ কিমি।
✍️ শীতকলে উত্তর-পশ্চিম ইউরোপের বন্দরগুলি উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে।
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
শুদ্ধ ও অসুদ্ধ নির্ণয় করো
(1) সমুদ্রজলের অনুভূমিক প্রবাহকে সমুদ্রস্রোত বলে।
উত্তর – [শু]
(2) উষ্ণ সমুদ্রস্রোতের সাথে হিমশৈল থাকে।
উত্তর – [অ]
(3) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের দিক বিক্ষেপ সর্বাধিক।
উত্তর – [শু]
(4) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সমুদ্রে ঝড়ঝঞ্ঝা ও কুয়াশার সৃষ্টি হয়।
উত্তর – [শু]
(5) পৃথিবীর ওপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল বেশি।
উত্তর – [অ]
(6) শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়।
উত্তর – [শু]
(7) পূর্ণিমার দিন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে।
উত্তর – [শু]
(8) শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোতও বলা হয়। (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর – [অ]
(9) সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। (মাধ্যমিক-২০১৭,২০২০)
উত্তর – [শু]
(10) প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। (মাধ্যমিক-২০১৮)
উত্তর – [শু]
(11) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের লবণতা সর্বাধিক থাকে। (মাধ্যমিক-২০১৯)
উত্তর – [অ]
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : [প্রশ্নের মান-১]
(1) ____________ – এর সূত্রানুসারে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায়।
উত্তর – ফেরেল
(2) সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে _______________ বলে।
উত্তর – শৈবাল সাগর
(3) মগ্নচড়া সৃষ্টি হয় ____________ -এর গলনে।
উত্তর – হিমশৈলের
(4) ____________ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়।
উত্তর – অমাবস্যা
(5) মরা কোটাল হয় ____________ তিথিতে।
উত্তর – অষ্টমী
(6) পৃথিবীর জোয়ার হওয়া স্থানের _______________ স্থানে ভাটা হয়।
উত্তর – সমকৌণিক
(7) পৃথিবীর _________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। (মাধ্যমিক-২০১৭)
উত্তর – কেন্দ্রাতিগ
(8) ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে _______ বলা হয়। (মাধ্যমিক-২০১৮)
উত্তর – বানডাকা
(9) _________ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। (মাধ্যমিক-২০১৯)
উত্তর – লাব্রাডর
(10) সমুদ্রের শীতল জল মেরু – স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত অঞ্চল থেকে হয়। (মাধ্যমিক-২০২০)
উত্তর – অন্তঃস্রোত
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
2 Mark প্রশ্ন উত্তর
(1) সমুদ্রস্রোত কাকে বলে ?
উত্তর – পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণাক্ততা, উন্নতা, ঘনত্বের তারতম্য, সমুদ্রজলের গভীরতার পার্থক্য, তটরেখার প্রকৃতি প্রভৃতি কারণে সমুদ্রের জলরাশি নিয়মিত, নিরবচ্ছিন্ন ভাবে একস্থান থেকে অন্য স্থানে একদিকে প্রবাহিত হয়, একে সমুদ্রস্রোত বলে।
(2) সমুদ্রতরঙ্গ কাকে বলে ?
উত্তর – প্রবল বায়ুপ্রবাহ ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের উপরিভাগের জলরাশি একই স্থানে আবদ্ধ থেকে উল্লম্বভাবে কয়েক ফুট বা মিটার ওঠানামা করলে তাকে সমুদ্রতরঙ্গ বলে।
(3) উষ্ণ সমুদ্রস্রোত কাকে বলে ?
উত্তর – সমুদ্রজল উষ্ণ হলে তা আয়তনে প্রসারিত ও হালকা হয়। এই উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। একে উষ্ণ বা বহিঃস্রোত বা পৃষ্ঠ স্রোত বলে। উষ্ণ স্রোত সাধারণত নিরক্ষীয় তথা ক্রান্তীয় ‘অঞ্চলে উৎপত্তি লাভ করে এবং শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উদাহরণঃ নিরক্ষীয় স্রোত।
(4) শীতল সমুদ্রস্রোত কাকে বলে ?
উত্তর – সমুদ্রজল শীতল হলে ঠান্ডা ও ভারী হয়। এই ভারী ও শীতল জলরাশি সমুদ্র জলের নীচের অংশ দিয়ে প্রবাহিত হয়। একে শীতল বা অন্তঃস্রোত বলে। শীতল স্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উদাহরণঃ বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত।
(5) মগ্নচড়া কী ?
উত্তর – মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্রস্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উয়স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। হিমশৈল মধ্যস্থ নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি ওজনানুসারে সমুদ্র তলদেশে পর্যায়ক্রমে থিতিয়ে পড়ে। দীর্ঘকাল ধরে এই সব পদার্থ অধঃক্ষিপ্ত হয়ে অগভীর নিমজ্জিত চড়ার সৃষ্টি হয়। একে মগ্নচড়া বা ব্যাংক বলে। উদাহরণ: সেবল ব্যাংক, জর্জেস ব্যাংক।
(6) গ্র্যান্ড ব্যাংক কী ?
উত্তর – গ্র্যান্ড ব্যাংক হল বিশ্বের বৃহত্তম মগ্নচড়া।
অবস্থান: উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগর, নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট অবস্থিত।
উৎপত্তির কারণ: শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে আসা হিমশৈল উদ্বু উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্র তলদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে গ্র্যান্ড ব্যাংকের সৃষ্টি হয়েছে।
বিশেষত্ব: বাণিজ্যিক মৎস্য আহরণের জন্য বিখ্যাত।
(7) হিমপ্রাচীর কাকে বলে ?
উত্তর – আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট (হ্যালিফাক্স ও কড অন্তরীপের মাঝে) উত্তর দিক (ব্যাফিন উপসাগর) থেকে আগত শীতল ও গাঢ় সবুজ জলের শীতল ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও গাঢ় নীল জলের উপসাগরীয় স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়। এই দুই স্রোতের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে। এখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
(8) জোয়ারভাটা কাকে বলে ?
উত্তর – চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে প্রতিদিন, নির্দিষ্ট সময় অন্তর, নিয়মিতভাবে সমুদ্রের জলরাশি এক স্থানে স্ফীত হয় ও অন্যস্থানে অবনমিত হয়। সমুদ্রজলের এই ছন্দময় স্ফীতিকে জোয়ার এবং অবনমনকে ভাটা বলে। প্রতিদিন (24 ঘণ্টা 49 মি) একই স্থানে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়।
(9) মুখ্য জোয়ার কাকে বলে ?
উত্তর – আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেই অংশের সমুদ্রের জলরাশি চাঁদের আকর্ষণে সবচেয়ে বেশি স্ফীত হয়ে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বা চান্দ্র জোয়ার বলে। একটি নির্দিষ্ট স্থানে একবার চান্দ্র জোয়ার থেকে পরের চান্দ্র জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘণ্টা 48 মিনিট 44 সেকেন্ড।
(10) সিজিগি কী ?
উত্তর – চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক (180°) অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানে সিজিগি (Sy Zy Gy) বলে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান লক্ষ করা যায়। সিজিগি অবস্থানে জোয়ারভাটার প্রাবল্য বেশি।
(11) ভরা কোটাল বলতে কী বোঝায় ?
উত্তর – পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যখন–সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় (সিজিগি) অবস্থান করে তখন চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে সমুদ্রে প্রবল জোয়ার হয়। একে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। তেজ কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশি স্ফীত হয়। মানবজীবনের ওপর তেজ কোটালের (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি) প্রভাব বেশি।
(12) মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে ?
উত্তর – কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে। এরূপ অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে থাকে সেখানে জোয়ার হয়। এক্ষেত্রে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলরাশি সেভাবে ফুলে ওঠে না। অষ্টমী তিথির এই জোয়ারকে মরা কোটাল বা মরা জোয়ার বলে।
(13) বানডাকা কী ? [MP ’17]
উত্তর – ভরা কোটালের সময় সমুদ্রের জল সংকীর্ণ নদী মুখে বা চড়াযুক্ত নদী মুখে মোহানা দিয়ে উলটো খাতে, খুব উঁচু হয়ে তীব্রগতিতে নদীতে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বানডাকা বলে। হুগলি, ইয়াংসি-কিয়াং, টেমস প্রভৃতি নদীতে বানডাকার সৃষ্টি হয়।
(14) অ্যাপোজি জোয়ার কাকে বলে ? [MP ’18]
উত্তর – চাঁদের পৃথিবী পরিক্রমণের পথটি উপবৃত্তাকার হওয়ায় পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর দূরত্ব সমান থাকে না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবথেকে বেশি (4.07,000 কিমি) চাঁদের সেই অবস্থানকে অ্যাপোজি বলে। এই সময় চাঁদকে সামান্য ছোটো দেখায়, একে Micromoon বলে। অ্যাপোজি অবস্থায় জোয়ারের প্রাবল্য কিছুটা কম।
(15) পেরিজি জোয়ার কাকে বলে ? [MP ‘2020]
উত্তর – পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম থাকে (3,56,000 কিমি), তখন চাঁদের এই অনুসূর অবস্থানকে পেরিজি বলে। এই সময় চাঁদকে 12-14% বেশি বড়ো এবং 25-30 গুণ বেশি উজ্জ্বল দেখায়। এই সময়কার চাঁদকে Supermoon বলে। এই সময়ে জোয়ারের প্রাবল্য যথেষ্ট বেশি থাকে।
(16) ষাঁড়াষাঁড়ি বান কাকে বলে ?
উত্তর – প্রবল বর্ষার সময় নদীতে জলপ্রবাহ বেশি থাকে। ভরা বর্ষায় ভরা কোটালের সময় জলস্ফীতির মাত্রা এত বেশি হয় যে ওই অবস্থাকে দুটি ষাঁড়ের (নদীর সমুদ্রগামী জল ও জোয়ারের উজানগামী জল) লড়াই বা যুদ্ধকালীন অবস্থার সঙ্গে তুলনা করা হয়। একে ষাঁড়াষাঁড়ির বান বলে। এই সময় জোয়ারের জল 5-10 মিটার উঁচু হয় এবং প্রবল গর্জন সহকারে উজানের দিকে এগিয়ে যায়। উদাহরণ: ভাগীরথী-হুগলি নদীতে বর্ষাকালে ষাঁড়াঘাঁড়ি বান দেখা যায়।
(17) শৈবাল সাগর বলতে কী বোঝায় ?
উত্তর – নিয়ত বায়ুপ্রবাহ দ্বারা পরিচালিত সমুদ্রস্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্মায়। স্রোতহীন, আগাছা সমৃদ্ধ সমুদ্রের ওই অংশকে সারগাসো সি বা শৈবাল সাগর বলে।
(18) জায়র কী ?
উত্তর – নিয়ত বায়ুপ্রবাহেরর জন্য ক্রান্তীয় উচ্চচাপ বলয় ও মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশে সমুদ্রের জলরাশির মধ্যে যে চক্রাকার গতিবিধি লক্ষ করা যায়, তাকে জায়র বলে। এই চক্রগতির অভিমুখ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে থাকে।
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
5 Mark প্রশ্ন উত্তর
(1) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো। [অথবা], সমুদ্রস্রোত সৃষ্টির যে-কোনো পাঁচটি কারণ ব্যাখ্যা করো।
উত্তর – সমুদ্রস্রোত সৃষ্টির কারণ: কতকগুলি প্রাকৃতিক কারণে সমুদ্রের পৃষ্ঠ জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। একে সমুদ্রস্রোত বলে। আধুনিক সমুদ্রবিজ্ঞানীরা সমুদ্রস্রোত সৃষ্টির যে কারণগুলি উল্লেখ করেছেন তা হল –
(a) মহাকর্ষীয় বল: পৃথিবীর গোলাকৃতির জন্য সমুদ্রের জলরাশির ওপর মহাকর্ষীয় টান নিরক্ষীয় অঞ্চলে কম এবং মেরু অঞ্চলে বেশি হয়। ফলে স্রোতের গতি নিরক্ষীয় অঞ্চলে বেশি ও মেরু অঞ্চলে কম হয়। অন্যদিকে সমুদ্রের গভীর অংশের জলরাশির ওপর আকর্ষণ বল বেশি হওয়ায় ভারী ও ঘন জল লঘু ও হালকা জলের নীচে প্রবেশ করে এবং গভীর অংশে স্রোতের বেগ হ্রাস পায়।
(b) পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল: পৃথিবীর আবর্তন গতির জন্য যে দিক বিক্ষেপক বল বা কোরিওলিস বল সৃষ্টি হয় তার প্রভাবে সমুদ্রস্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে ফেরল-এর সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
(c) নিয়ত বায়ুপ্রবাহ: নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। নিয়ত বায়ু সমুদ্রের জলরাশিকে তার নিজের প্রবাহ পথের দিকে তাড়িত করে সমুদ্রস্রোত সৃষ্টি করে। যেমন- উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে তিন মহাসাগরে পশ্চিমগামী নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয়েছে। পশ্চিমা বায়ু উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং মেরু বায়ু সুমেরু ও কুমেরু স্রোত সৃষ্টি করেছে।
(d) সমুদ্রজলের উষ্ণতার তারতম্য: সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যে সমুদ্রজলের উন্নতার পার্থক্য হয়। উন্নতার সমতা বজায় রাখার জন্যই সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে লম্ব সৌরকিরণে সমুদ্রজল অধিক উত্তপ্ত হালকা ও প্রসারিত হয়ে সমুদ্রজলের ওপর অংশ দিয়ে পৃষ্ঠ বা বহিঃস্রোত রূপে শীতল মেরু অভিমুখী হয়। জলের ওই শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রজলের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়।
(e) সমুদ্রজলের লবণাক্ততা ও ঘনত্বের তারতম্যঃ সমুদ্রজলে লবণাক্ততা বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পায়। বেশি লবণাক্ত ও বেশি ঘনত্বের ভারী জল অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। যেমন-নিরক্ষীয় অঞ্চলের কম লবণাক্ত জল স্রোতের আকারে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
(f) হিমবাহের গলন: মেরু অঞ্চলের সমুদ্রে প্রচুর পরিমাণ বরফের গলনে প্রচুর পরিমাণে স্বাদুজলের জোগানের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায় এবং লবণাক্ততা হ্রাস পায়। এই জলরাশি নিম্নজলতল বিশিষ্ট অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রস্রোতের সৃষ্টি করে। আটলান্টিক মহাসাগরে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত এই কারণে সৃষ্টি হয়েছে।
(g) উপকূলের আকৃতি : সমুদ্রস্রোতের গতিপথে মহাদেশ সমূহের উপকূলভাগ ও দ্বীপ বা দ্বীপপুঞ্জের অবস্থানের জন্য সমুদ্রস্রোত প্রতিহত হয়, দিক পরিবর্তিত হয় ও একাধিক শাখায় বিভক্ত হয়। যেমন-আটলান্টিক মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সাওরক অন্তরীপে বাধা পেয়ে দক্ষিণমুখী ব্রাজিল স্রোতের সৃষ্টি হয়।
(2) মানবজীবনের ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো। [অথবা], পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
উত্তর – মানবজীবনে সমুদ্রস্রোতের প্রভাব: সমুদ্রস্রোত জলবায়ু ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে। যেমন-
(A) জলবায়ুর ওপর প্রভাব:
(i) উষ্ণতা হ্রাসবৃদ্ধিতে : উষ্ণ সমুদ্রস্রোত উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে। যেমন-উয় উত্তর আটলান্টিক স্রোত নরওয়ের উপকূলীয় অঞ্চলের উন্নতা বৃদ্ধি করে। শীতল স্রোত সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের উন্নতা হ্রাস করে। যেমন-শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলের উন্নতা হ্রাস পায়।
(ii) বৃষ্টিপাত বা তুষারপাত: উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতল বেরিংস্রোতের প্রভাবে রাশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে তুষারপাত হয়।
(iii ) বঝড়ঝঞ্ঝা ও কুয়াশা: উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থল বরাবর কুয়াশা, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। যেমন -জাপান উপকূলে উন্ন জাপান স্রোতের সঙ্গে শীতল সুমেরু স্রোতের মিলনে ভয়ংকর টাইফুন সৃষ্টি হয়।
(iv) মরুভূমির সৃষ্টি: ক্রান্তীয় অঞ্চলে শীতল স্রোত প্রভাবিত মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে উন্ন মরুভূমি সৃষ্টি করে। কালাহারি, সোনেরান, আটাকামা প্রভৃতি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ হল শীতল স্রোত।
(B) পরিবহণ ব্যবস্থার ওপর প্রভাব :
(i) সমুদ্রস্রোতের অনুকূলে জাহাজগুলি দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছোতে পারে। (ii) উষ্ণ সমুদ্রস্রোত উচ্চ অক্ষাংশীয় বা নাতিশীতোয় অঞ্চলের বন্দরগুলিতে (হ্যামারফেস্ট, বার্জেন, মুরোরান) বরফমুক্ত রেখে জাহাজ চলাচল ও ব্যাবসাবাণিজ্যের অনুকূল রাখে। (iii) শীতল স্রোতের সঙ্গে আগত হিমশৈল জাহাজ চলাচলে বাধা দেয় ও বিপদ সৃষ্টি করে।
(V) মগ্নচড়া ও মৎস্য আহরণ: শীতল স্রোতের সঙ্গে আগত হিমবাহ বা বরফ উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়। হিমবাহের সঙ্গে আসা নুড়ি, বালি, কাদা প্রভৃতি অধঃক্ষিপ্ত হয়ে অগভীর মগ্নচড়ার সৃষ্টি করে। যেমন-গ্র্যান্ড, ডগার্স, সেবল, মিডল ব্যাংক প্রভৃতি। এই মগ্নচড়াতে প্ল্যাংকটন ও বিপুল পরিমাণ মৎস্যের সমাবেশ ঘটায় বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্রে বিকাশ লাভ করে। যেমন উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র।
(C) জীবজগতের ওপর প্রভাব:
(i) স্রোতের মাধ্যমে সমুদ্রজলের উষ্ণতা নিয়ন্ত্রিত হয় ফলে সামুদ্রিক জীবকূলের বসবাসের অনুকূল পরিবেশ রচিত হয়। (ii) উষ্ণ স্রোেত সামুদ্রিক জীব, মাছ, প্রবাল, প্ল্যাংকটন বিস্তারের আদর্শ পরিবেশ রচনা করে। (iii) স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ বা আবর্তের কারণে প্রচুর পরিমাণে পুষ্টিকর লবণ ও অন্যান্য দ্রব্য সমুদ্রপৃষ্ঠের ওপর উঠে আসে যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। (iv) অন্যদিকে এল-নিনোর প্রভাবে পেরু-চিলি উপকূলে প্ল্যাংকটন ও মাছের ব্যাপক ক্ষতি হয়।
(2) মানবজীবনকে জোয়ারভাটা প্রভাবিত করে-ব্যাখ্যা করো। [অথবা], জোয়ারভাটার ফলাফল লেখো। [অথবা], জোয়ারভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। [অথবা], জোয়ারভাটার পাঁচটি প্রভাব আলোচনা করো। [অথবা], জোয়ারভাটার সুবিধা ও অসুবিধাগুলো কী কী?
উত্তর – মানবজীবনে জোয়ারভাটার প্রভাব: মানবজীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এগুলি হল-
(1) অনুকূল বা ইতিবাচক প্রভাব:
(a) জাহাজ চলাচল: জোয়ারের সময় নদীর জলের পরিমাণ ও উচ্চতা বৃদ্ধি পেলে জাহাজ ও নৌকা চলাচলের সুবিধা হয়। জোয়ারের সময় জাহাজ নদী বন্দরে সহজেই আসতে পারে এবং ভাটার সময় বন্দর থেকে সমুদ্রে ফিরে যেতে পারে। উদাহরণ: জোয়ারের সময় কলকাতা বন্দরে জাহাজ আসে এবং ভাটার টানে ফিরে যায়।
(b) দূষণমুক্ত পরিবেশ: ভাটার টানে নদীর আবর্জনা সমুদ্রে চলে যায়। ফলে নদীর জল স্বচ্ছ থাকে এবং নদী তীরবর্তী অংশ দূষণমুক্ত হয়।
(c) নাব্যতা বৃদ্ধি: ভাটার টানে নদী মোহানা পলি মুক্ত, হয় ফলে নদীর গভীরতা ও নাব্যতা বজায় থাকে। নদীখাত গভীর থাকায় নৌ চলাচলে সুবিধা হয়। যেমন-সুন্দরবনের খাঁড়িগুলি জোয়ারের সময় নৌচলাচল যোগ্য হয়।
(d) মৎস্য শিকার: জোয়ারের সময় সমুদ্রের মাছ নদীতে চলে আসে। ফলে মৎস্যজীবীদের সুবিধা হয়।
(e) বিদ্যুৎ উৎপাদন: জোয়ারভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতের কাম্বে, খাম্বাত উপসাগরে এবং সুন্দরবন অঞ্চলের দুর্গাদোয়ানী খাঁড়িতে জোয়ারভাটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়েছে।
(f) বরফমুক্ততা: শীতপ্রধান অঞ্চলে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল নদীতে প্রবেশ করায় নদী মোহানা ও বন্দর বরফমুক্ত থাকে। অর্থাৎ শীতকালেও বন্দরগুলি সক্রিয় থাকে।
(2) প্রতিকূল বা নেতিবাচক প্রভাব:
(a) নদীর জলে লবণতা বৃদ্ধি: জোয়ারের লবণাক্ত জলের দ্বারা নদীর মিষ্টিজল লবণাক্ত হয়ে পড়ে। ফলে এই জলসেচের জল পানের ও শিল্প ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
(b) ক্ষয়ক্ষতি: জোয়ারের প্রবল জলস্রোতে কখনো-কখনো লঞ্চ বা নৌকাডুবি হয় তখন লঞ্চ বা নৌকার ক্ষতিসহ প্রাণহানি ঘটে। প্রবল জলোচ্ছ্বাসে কৃষিজমি ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
(c) পলিসঞ্চয়: অনেক সময় নদী মোহানার পলিরাশি জোয়ারের তীব্রতায় নদীর অভ্যন্তরীণ অঞ্চলে সঞ্চিত হয়ে নদীর গভীরতা ও নাব্যতা হ্রাস পায়।
আরও পড়ুন : –
Click Here – প্রথম অধ্যায়
বায়ুমণ্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
ভারতের প্রাকৃতিক ভূগোল প্রশ্ন ও উত্তর
YouTube – Samim Sir