ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর 2026 // দশম শ্রেণী ভূগোল // Class 10 Geography Question Answer // WBBSE
ভারতের স্বাভাবিক উদ্ভিদ
Geography Question Answer
MCQ প্রশ্ন উত্তর
১. শতাংশের হিসাবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হল –
(ক) অসম
(খ) মিজোরাম
(গ) মণিপুর
(ঘ) অরুণাচল প্রদেশ
উত্তর – (খ) মিজোরাম
২. প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় –
(ক) বনভূমিকে
(খ) মরুভূমিকে
(গ) কৃষিভূমিকে
(ঘ) মালভূমিকে
উত্তর – (ক) বনভূমিকে
৩. চিরসবুজ অরণ্যের একটি গাছ হল –
(ক) পলাশ
(খ) পাইন
(গ) আম
(ঘ) অর্জুন
উত্তর – (ঘ) অর্জুন
৪. সুন্দরী গাছ দেখা যায় যে ধরনের অরণ্যে তা হল –
(ক) আর্দ্র পর্ণমোচী
(খ) সরলবর্গীয়
(গ) ম্যানগ্রোভ
(ঘ) শুষ্ক পর্ণমোচী
উত্তর – (গ) ম্যানগ্রোভ
৫. হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় –
(ক) চিরহরিৎ
(খ) আল্পীয়
(গ) ম্যানগ্রোভ
(ঘ) পর্ণমোচী
উত্তর – (খ) আল্পীয়
৬. একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ হল –
(ক) বাবলা
(খ) মহুয়া
(ঘ) সুন্দরী
(ঘ) বট
উত্তর – (ক) বাবলা
৭. শ্বাসমূল ও ঠেসমূল আছে এমন উদ্ভিদ হল –
(ক) সেগুন
(খ) পলাশ
(গ) গেঁওয়া
(ঘ) নারিকেল
উত্তর – (গ) গেঁওয়া
৮. ভারতে বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় –
(ক) 1947 খ্রিস্টাব্দে
(খ) 1980 খ্রিস্টাব্দে
(গ) 1975 খ্রিস্টাব্দে
(ঘ) 2010 খ্রিস্টাব্দে
উত্তর – (খ) 1980 খ্রিস্টাব্দে
৯. দেশের মোট ক্ষেত্রফলের কত শতাংশ স্থানে বনভূমি থাকা প্রয়োজন ?
(ক) 50%
(খ) 640%
(গ) 33%
(ঘ) 20%
উত্তর – (গ) 33%
১০. একটি ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের নাম –
(ক) গর্জন
(খ) শাল
(গ) গরান
(ঘ) বাবলা
উত্তর – (খ) শাল
১১. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি অবস্থিত –
(ক) নাগপুরে
(খ) চন্ডীগড়ে
(গ) পুসাতে
(ঘ) দেরাদুনে
উত্তর – (ঘ) দেরাদুনে
১২. নিম্নলিখিত কোনটি ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য ?
(ক) শ্বাসমূল
(খ) ঠেসমূল
(গ) জরায়ুজ অঙ্কুরোদ্গম
(ঘ) সবকটিই প্রযোজ্য
উত্তর – (ঘ) সবকটিই প্রযোজ্য
১৩. যে গাছের কাঠ থেকে পেনসিল তৈরি হয়, তা হল –
(ক) সিডার
(খ) সুন্দরী
(গ) গরান
(ঘ) গোলপাতা
উত্তর – (ক) সিডার
১৪. তার্পিন তেল প্রস্তুত করা হয় যে গাছ থেকে, তা হল –
(ক) পাইন
(খ) ফার
(গ) ওক
(ঘ) বার্চ
উত্তর – (ক) পাইন
১৫. ম্যানগ্রোভ যে ধরনের অরণ্য –
(ক) পার্বত্য
(খ) মৌসুমি পর্ণমোচী
(গ) উপকূলীয়
(ঘ) সরলবর্গীয়
উত্তর – (গ) উপকূলীয়
১৬. চন্দন গাছ হল একপ্রকার –
(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
(খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
(গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ
(ঘ) সরলবর্গীয় উদ্ভিদ
উত্তর – (খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
১৭. ভারতে বনমহোৎসব পালিত হয় –
(ক) গ্রীষ্ম ঋতুতে
(খ) বর্ষা ঋতুতে
(গ) শীত ঋতুতে
(ঘ) শরৎ ঋতুতে
উত্তর – (খ) বর্ষা ঋতুতে
১৮. ভারতীয় সাভানা বলা হয় –
(ক) শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে
(খ) আর্দ্র পর্ণমোচী উদ্ভিদকে
(গ) শুষ্ক সরলবর্গীয় উদ্ভিদকে
(ঘ) ক্রান্তীয় মরু উদ্ভিদকে
উত্তর – (ক) শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে
১৯. সামাজিক বনসৃজনে রোপিত হয় এমন একটি উদ্ভিদ প্রজাতি হল –
(ক) ক্যাসুরিনা
(খ) বট
(গ) অশ্বত্থ
(ঘ) মেহগনি
উত্তর – (ক) ক্যাসুরিনা
২০. ভারতের কোন কাঠ বিদেশে রপ্তানি করা হয় ?
(ক) চন্দন
(খ) পলাশ
(গ) সেগুন
(ঘ) শাল
উত্তর – (ক) চন্দন
২১. রোজউড গাছ জন্মায় –
(ক) চিরহরিৎ অরণ্যে
(খ) সরলবর্গীয় অরণ্যে
(গ) পর্ণমোচী অরণ্যে
(ঘ) ম্যানগ্রোভ অরণ্যে
উত্তর – (ক) চিরহরিৎ অরণ্যে
২২. ভারতে কোন প্রকার অরণ্য সর্বাধিক বিরাজমান ?
(ক) শুষ্ক পর্ণমোচী
(খ) ক্রান্তীয় চিরহরিৎ
(গ) আর্দ্র পর্ণমোচী
(ঘ) ক্রান্তীয় মরু অরণ্য
উত্তর – (ক) শুষ্ক পর্ণমোচী
২৩. কত খ্রিস্টাব্দে সামাজিক বনসৃজন প্রকল্পটি শুরু হয় ?
(ক) 1990
(খ) 2011
(গ) 1976
(ঘ) 1970
উত্তর – (গ) 1976
২৪. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হল –
(ক) ভিতরকণিকা
(খ) পিচাভরম
(গ) কাকদ্বীপ
(ঘ) সুন্দরবন
উত্তর – (ক) ভিতরকণিকা
২৫. শাল ও সেগুন –
(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
(খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
(গ) ম্যানগ্রোভ উদ্ভিদ
(ঘ) সরলবর্গীয় উদ্ভিদ
উত্তর – (খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
২৬. মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে –
(ক) হ্যালোফাইট
(খ) জেরোফাইট
(গ) মেসোফাইট
(ঘ) হেলিয়োফাইট
উত্তর – (খ) জেরোফাইট
২৭. একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হল –
(ক) এবনি
(খ) মহুয়া
(গ) খেজুর
(ঘ) হোগলা
উত্তর – (ঘ) হোগলা
২৮. ছোটোনাগপুর মালভূমিতে সবচেয়ে বেশি দেখা যায় –
(ক) পর্ণমোচী উদ্ভিদ
(খ) চিরহরিৎ উদ্ভিদ
(গ) জেরোফাইট উদ্ভিদ
(ঘ) লবণাম্বু উদ্ভিদ
উত্তর – (ক) পর্ণমোচী উদ্ভিদ
২৯. কোন্ রাজ্যে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) অসম
(গ) তামিলনাড়ু
(ঘ) রাজস্থান
উত্তর – (ঘ) রাজস্থান
৩০. ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ হল –
(ক) বট
(খ) আম
(গ) সুন্দরী
(ঘ) তাল
উত্তর – (গ) সুন্দরী
SAQ প্রশ্ন উত্তর
১. ভারতের সর্বাধিক অরণ্যে কোন ধরনের উদ্ভিদ দেখা যায় ?
উত্তর – শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ
২. ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ? [ ME-2018 ]
উত্তর – গির
৩. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের উদ্ভিদ দেখা যায় ?
উত্তর – চিরহরিৎ
৪. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ?
উত্তর – মধ্যপ্রদেশ
৫. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো ।
উত্তর – সুন্দরবন
৬. কোন উদ্ভিদের শীতকালে পাতা ঝরে যায় ?
উত্তর – পর্ণমোচী
৭. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট ভূভাগের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত ?
উত্তর – 87%
৮. দুটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও ।
উত্তর – ফণীমনসা, বাবলা
৯. কোন উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ?
উত্তর – ম্যানগ্রোভ
১০. ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ? [ ME-2019 ]
উত্তর – কাঁটা-জাতীয় উদ্ভিদ
১১. ভারতে প্রথম কে বনমহোৎসব পালন করেন ?
উত্তর – ড. কানাইয়ালাল মাণিকলাল মুনশি
১২. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ? [ ME-2017 ]
উত্তর – সুন্দরবনে
১৩. পাইন, ফার কী ধরনের উদ্ভিদ ?
উত্তর – সরলবর্গীয় উদ্ভিদ
১৪. ভারতে বন সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় ?
উত্তর – 1980 খ্রিস্টাব্দে
১৫. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর – 21 মার্চ
১৬. ভারতের কোন অরণ্যের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয় ?
উত্তর – হিমালয়ের সরলবর্গীয় অরণ্য
১৭. ভারতের বনভূমির পরিমাণ মোট ভূমিভাগের কত ভাগ ?
উত্তর – 21.71
১৮. পশ্চিমবঙ্গ সরকারের যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতিটির উদ্দেশ্য কী ?
উত্তর – অরণ্য সংরক্ষণ
১৯. কে প্রথম ভারতীয় অরণ্যের শ্রেণিবিভাগ করেন ?
উত্তর – আবহবিজ্ঞানী চ্যাম্পিয়ন
২০. কোন অরণ্য অঞ্চলকে ‘ভারতের সাভানা অঞ্চল’ বলা হয় ?
উত্তর – শুষ্ক পর্ণমোচী অরণ্যকে
২১.ভারতে কত খ্রিস্টাব্দে জাতীয় বননীতি গ্রহণ করা হয় ?
উত্তর – 1952 খ্রিস্টাব্দে
২২. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর – উত্তরাখণ্ড
শূন্যস্থান পূরণ করো :
১. ___________ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ । [ ME-2022 ]
উত্তর – লবণাক্ত
২. বাবলা, খেজুর, ফণীমনসা প্রভৃতি _________ জাতীয় উদ্ভিদ ।
উত্তর – জেরোফাইট
৩. যেসব বৃক্ষের পাতা ঝরে পড়ে না তাদের __________ বলে ।
উত্তর – চিরহরিৎ বৃক্ষ
৪. আল্পীয় অরণ্যের একটি বৃক্ষ হল ______________ ।
উত্তর – লার্চ
৫. মরু উদ্ভিদকে ___________ বলে ।
উত্তর – জেরোফাইট
৬. পাইন গাছ থেকে _________ তৈরি হয় ।
উত্তর – পাল্প বা মন্ড
৭. শাল গাছের নির্যাস থেকে __________ তৈরি হয় ।
উত্তর – ধুনা
৮. কৃষিজমিতে বৃক্ষ ও শস্যচাষকে __________ বলে ।
উত্তর – কৃষি বনসৃজন
৯. পার্বত্য অঞ্চলে একচেটিয়া বৃক্ষচাষকে ___________ বলে ।
উত্তর – সিলভিকালচার
১০. হিমালয়ে বনভূমি গবেষণাকেন্দ্রটি রয়েছে _________ ।
উত্তর – দেরাদুনে
১১. বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন হল __________ ।
উত্তর – চিপকো
১২. রডোডেন্ড্রন ___________ অরণ্যে দেখা যায় ।
উত্তর – আল্পীয়
১৩. সমাজের মানুষ যখন সম্মিলিতভাবে বনভূমি সৃষ্টি ও রক্ষা করে থাকে তখন তাকে ____________ বলা হয় ।
উত্তর – সামাজিক বনসৃজন
১৪. ___________ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ।
উত্তর – সুন্দরবন
১৬. ‘সামাজিক বনসৃজন’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ___________ খ্রিস্টাব্দে ।
উত্তর – 1976
১৭. পাইন, ফার, দেবদারু প্রভৃতি ____________ বৃক্ষের উদাহরণ ।
উত্তর – পার্বত্য বা সরলবর্গীয়
শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো
১. আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক ।
উত্তর – শু
২. দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত । [ ME-2022 ]
উত্তর – শু
৩. 1952 খ্রিস্টাব্দে জাতীয় বননীতি গ্রহণ করা হয় ।
উত্তর – শু
৪. ফণীমনসা ম্যানগ্রোভ অরণ্যে জন্মায় ।
উত্তর – অ
৫. বাবলা গাছ থেকে গঁদ ও ট্যানিন পাওয়া যায় ।
উত্তর – শু
৬. ম্যানগ্রোভ অরণ্য মরু অঞ্চলের হ্রদে দেখা যায় ।
উত্তর – অ
৭. ভারতের মরুভূমি অঞ্চলে জেরোফাইট-জাতীয় উদ্ভিদ দেখা যায় ।
উত্তর – শু
৮. বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় । [ ME-2018 ]
উত্তর – অ
৯. চিরহরিৎ অরণ্যের উদ্ভিদ হল রোজউড ও আয়রনউড ।
উত্তর – শু
১০. হোগলা পাতা দিয়ে মাদুর তৈরি হয় ।
উত্তর – শু
১১. সুন্দরী গাছের জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে না ।
উত্তর – শু
১২. সাবাই ঘাস উত্তর-পশ্চিম ভারতে দেখা যায় ।
উত্তর – অ
১৩. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চিরহরিৎ অরণ্য দেখা যায় ।
উত্তর – শু
১৪. ম্যাপল গাছের রস থেকে ঔষধ তৈরি হয় ।
উত্তর – অ
১৫. সামাজিক বনসৃজনে সমাজের ধনী ব্যক্তিরা উপকৃত হন ।
উত্তর – অ
১৬. বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ ।
উত্তর – শু
১৭. মধ্যপ্রদেশে সবথেকে বেশি পরিমাণে শাল বৃক্ষ লক্ষ করা যায় ।
উত্তর – শু
১৮. হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় ।
উত্তর – শু
১৯. ম্যানগ্রোভ উদ্ভিদ এক ধরনের চিরহরিৎ প্রজাতির উদ্ভিদ ।
উত্তর – শু
২০. ভারতের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বনভূমি দেখা যায় ।
উত্তর – অ
২১. বনভূমি সংরক্ষণের একটি উপায় হল অবাধ পশুচারণ ।
উত্তর – অ
২২. বদ্বীপ অঞ্চলে প্রধানত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ করা যায় ।
উত্তর – শু
Mark – 2 প্রশ্ন উত্তর
১. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন ?
উত্তর – অতি বৃষ্টি ও অধিক উয়তার জন্য ক্রান্তীয় অঞ্চলে বৃদ্ধিপ্রাপ্ত অতি দীর্ঘ বৃক্ষগুলি ঘনসন্নিবিষ্টভাবে অবস্থান করে। এই সমস্ত বৃক্ষের ডালপালা ও বৃহদাকার পাতাগুলি সংঘবদ্ধভাবে চাঁদোয়ার আকারে থাকায় দিনের বেলায় সৌররশ্মি বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। তাই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয়।
২. ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। [ অথবা], ম্যানগ্রোভ অরণ্যের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর – ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য :
(ক) চিরহরিৎ প্রকৃতির: অধিক উন্নতা, অধিক বৃষ্টিপাত এবং সারাবছর মৃত্তিকায় আর্দ্রতা বজায় থাকার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা কখনোই ঝড়ে পড়ে না অর্থাৎ, গাছগুলি চিরহরিৎ প্রকৃতির হয়।
(খ) ঠেসমূল ও অধিমূল: জোয়ার প্লাবিত নরম লবণাক্ত মাটিতে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড থেকে একাধিক মূল বের হয়ে মাটির অনেকটা গভীর পর্যন্ত প্রোথিত থাকে, এদের ঠেসমূল বলে।
৩. ম্যানগ্রোভ অরণ্যের দুটি ব্যবহার লেখো ।
উত্তর – ম্যানগ্রোভ অরণ্যের ব্যবহারসমূহ: ভারতে ম্যানগ্রোভ অরণ্যের ব্যবহারগুলি হল –
(ক) সুন্দরী বৃক্ষের কাঠ নৌকা তৈরিতে ব্যবহৃত হয়।
(খ) হোগলা ও গোলপাতা বৃক্ষের পাতা ঘরের ছাউনি তৈরিতে ব্যবহার করা হয় ।
(গ) এই অরণ্যের বিভিন্ন বৃক্ষ থেকে মধু, মোম, লাক্ষা সংগ্রহ করা হয়।
(ঘ) এই অরণ্যের অনেক গাছ স্থানীয় জ্বালানির কাঠ হিসেবে ব্যবহার করা হয়।
৪. ম্যানগ্রোভ উদ্ভিদকাদের বলে ?
উত্তর – ম্যানগ্রোভ উদ্ভিদ: যেসব লবণাম্বু উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা নদীর মোহানার লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। যেমন-সুন্দরী, গরান, হেঁতাল ইত্যাদি । পশ্চিমবঙ্গের সুন্দরবন অরণ্যে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় ।
৫. সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। [ ME-2017 ] [ অথবা], সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। [ ME-2023 ]
উত্তর – সামাজিক বনসৃজনের উদ্দেশ্যসমূহ: সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য হল –
(ক) গ্রামাঞ্চলের দৈনন্দিন চাহিদা মেটানো: গ্রামাঞ্চলের মানুষদের ব্যবহার্য জ্বালানি হিসেবে গাছের শুকনো ডালপালা, শুকনো পাতার ব্যবহার পশুখাদ্য, আহরণ এবং বনজ সম্পদ (ফল, ফুল) আহরণ করা প্রভৃতি।
(খ) মৃত্তিকার গুণমান বজায়: সামাজিক বনসৃজনের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমে মৃত্তিকার গুণগত মান বজায় থাকে।
৬. জরায়ুজ অঙ্কুরোদগমবলতে কী বোঝো ?
উত্তর – জরায়ুজ অঙ্কুরোদগম: জলময় লবণাক্ত পরিবেশে যেসকল উদ্ভিদ জন্মায় সেসকল উদ্ভিদের বীজ জলে পড়ে যাতে অন্যত্র স্থানান্তরিত বা নষ্ট না হয়ে যায়, সেই কারণে ফল গাছে ঝুলন্ত অবস্থায় থাকাকালীনই বীজ অঙ্কুরিত হয়। উদ্ভিদের অঙ্কুরোদ্গমের এই বিশেষ প্রক্রিয়াটিকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। যেমন-গরান গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়।
৭. অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো ?
উত্তর – অরণ্য সংরক্ষণ: যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে অরণ্য সম্পদের অপচয় রোধ করে ও প্রয়োজনমতো ব্যবহার ঘটিয়ে অরণ্যকে সুরক্ষিত রাখা হয় এবং উদ্ভিদের পুনর্নবীকরণ ঘটানো হয়, তাকে অরণ্য সংরক্ষণ বলে। অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস, কাঠের পরিবর্ত দ্রব্যের ব্যবহার, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বৃক্ষচ্ছেদন, পশুচারণ নিয়ন্ত্রণ, বৃক্ষ সম্পর্কিত আইন প্রণয়ন প্রভৃতির মাধ্যমে অরণ্যের সংরক্ষণ করা যায়।
৮. কৃষি বনসৃজন বলতে কী বোঝো ? [ ME-2022 ]
উত্তর – কৃষি বনসৃজন: কৃষক তার নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি জমির সীমানা বরাবর বা অব্যবহৃত জমিতে কাঠ, পশুখাদ্য, ভেষজ দ্রব্য, ফলমূল ইত্যাদি আহরণের জন্য বৃক্ষরোপণের মাধ্যমে বনসৃজন ঘটানো হয়, তাকে কৃষি বনসৃজন বলে ।
বৃক্ষসমূহ: সোনাঝুরি, আকাশমণি, নিম, কদম, কলা, লেবু, নারকেল ইত্যাদি বৃক্ষ রোপণ করা হয়।
৯. সামাজিক বনসৃজন বলতে কী বোঝো ?
উত্তর – সামাজিক বনসৃজন: গ্রামাঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন বা জনগণ কর্তৃক পতিত বা অব্যবহৃত জমিতে গাছ লাগিয়ে বনভূমি সৃষ্টি করার প্রক্রিয়াকেই সামাজিক বনসৃজন বা Social Forestry বলে। যেমন-পশ্চিম মেদিনীপুরের আরাবারি গ্রাম সামাজিক বনসৃজনের একটি সফল দৃষ্টান্ত রেখেছে।
স্থানসমূহ: রাস্তার ধারে, নদী-খাল-রেললাইনের দু-ধারে, প্রান্তিক জমিতে, খেলার মাঠ, কবর স্থান, ধর্মীয় বিভিন্ন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
Mark – 3 প্রশ্ন উত্তর
১. ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্ব লেখো ।
উত্তর – ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্বসমূহ: ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্বগুলি হল –
(ক) সুন্দরী গাছের কাঠ বৈদ্যুতিক আলোর খুঁটি, নৌকা ও ঘরের খুঁটি নির্মাণে এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়।
(খ) গেঁওয়া কাঠ প্যাকিং বাক্স, দেশলাই কাঠি ও কাষ্ঠমন্ড প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
(গ) গেঁওয়া, গর্জন, ধুন্দুল গাছের ছাল ট্যানিন রূপে ব্যবহৃত হয়।
(ঘ) গোলপাতা বাড়ির ছাউনি তৈরিতে ব্যবহৃত হয়।
(ঘ) এই অরণ্যের বহু গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
(ঙ) মধু, মোম, লাক্ষা গাছের ছাল প্রভৃতি এই অরণ্য থেকে সংগ্রহ করা হয় ।
(চ) ম্যানগ্রোভ জাতীয় গাছের ছাল চর্মরোগের প্রধান ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ।
২. ভারতের ম্যানগ্রোভ অরণ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য লেখো । [ অথবা ], ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো ।
উত্তর – ম্যানগ্রোভ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ: ভারতের ম্যানগ্রোভ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল-
(ক) চিরহরিৎ প্রকৃতির: অধিক উন্নতা, অধিক বৃষ্টিপাত এবং সারাবছর মৃত্তিকায় আর্দ্রতা বজায় থাকার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের পাতা কখনোই ঝড়ে পড়ে না অর্থাৎ, গাছগুলি চিরহরিৎ প্রকৃতির হয়।
(খ) ঠেসমূল ও অধিমূল: জোয়ার প্লাবিত নরম লবণাক্ত মাটিতে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদের কান্ড থেকে একাধিক মূল বের হয়ে মাটির অনেকটা গভীর পর্যন্ত প্রোথিত থাকে, এদের ঠেসমূল বলে। আবার কান্ডের গোড়ার অংশ থেকে চ্যাপটা তক্তার মতো অধিমূল মাটিতে প্রবেশ করে।
(গ) শ্বাসমূল: উপকূলবর্তী অঞ্চলের মাটি লবণাক্ত জলে সম্পৃক্ত হওয়ায় বায়ু চলাচল ঘটে না। তাই এই সমস্ত উদ্ভিদের মূলগুলি শ্বাসকার্যের জন্য মাটি ভেদ করে উপরে উঠে আসে, এদের শ্বাসমূল বলে।
(ঘ) জরায়ুজ অঙ্কুরোদ্গম: ম্যানগ্রোভ উদ্ভিদের বীজগুলি মাতৃ উদ্ভিদে থাকাকালীনই ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে যায়। এই জরায়ুজ অঙ্কুরোদ্গম ম্যানগ্রোভ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
৩. সামাজিক বনসৃজন সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো ।
উত্তর – সামাজিক বনসৃজন: গ্রামাঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন বা জনগণ কর্তৃক পতিত বা অব্যবহৃত জমিতে গাছ লাগিয়ে বনভূমি সৃষ্টি করার প্রক্রিয়াকেই সামাজিক বনসৃজন বা Social Forestry বলে। যেমন-পশ্চিম মেদিনীপুরের আরাবারি গ্রাম সামাজিক বনসৃজনের একটি সফল দৃষ্টান্ত রেখেছে।
স্থানসমূহ: রাস্তার ধারে, নদী-খাল-রেললাইনের দু-ধারে, প্রান্তিক জমিতে, খেলার মাঠ, কবর স্থান, ধর্মীয় বিভিন্ন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
উদ্ভিদসমূহ: ইউক্যালিপটাস, নারকেল, কৃষ্ণচূড়া, মহুয়া, শিরীষ প্রভৃতি বৃক্ষরোপণ করা হয়।
উদ্দেশ্যসমূহ: সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি হল –
(ক) সাধারণ মানুষের চাহিদা নিবারণ করা। (খ) নির্দিষ্ট অরণ্য সীমারেখার বাইরে সঠিক ভূমি ব্যবহারের জন্য বনভূমির সৃষ্টি করা। (গ) জীববৈচিত্র্য রক্ষা করা । (ঘ) পরিবেশদূষণ রোধ করা ।
আরও পড়ুন –
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর
বায়ুমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর