বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর (দশম শ্রেণী) ।। চতুর্থ অধ্যায় ।। Class 10 geography Chapter 4 Question Answer 2027
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
(1) টিন, কাচ কী ধরনের বর্জ্য পদার্থ ? –
(A) গ্যাসীয় বর্জ্য
(B) তরল বর্জ্য
(C) কঠিন বর্জ্য
(D) বায়বীয় বর্জ্য
উত্তর – (C) কঠিন বর্জ্য
(2) ডিটারজেন্ট মিশ্রিত জল কীরকম বর্জ্য পদার্থ ? –
(A) তরল বর্জ্য
(B) গ্যাসীয় বর্জ্য
(C) কঠিন বর্জ্য
(D) তেজস্ক্রিয় বর্জ্য
উত্তর – (A) তরল বর্জ্য
(3) গ্যাসীয় বর্জ্য হল –
(A) SO2
(B) কাচ
(C) প্লাস্টিক
(D) দূষিত রক্ত
উত্তর – (A) SO2
(4) মারাত্মক বিষাক্ত বর্জ্য হল –
(A) সবজির খোসা
(B) সিসা
(C) টিন
(D) অ্যালুমিনিয়াম
উত্তর – (B) সিসা
(5) পুষ্টিমৌলের আবর্তন ঘটে –
(A) ভরাটকরণ পদ্ধতিতে
(B) স্ক্রাবার পদ্ধতিতে
(C) কম্পোস্টিং পদ্ধতিতে
(D) বর্জ্য পৃথক্করণ পদ্ধতিতে
উত্তর – (C) কম্পোস্টিং পদ্ধতিতে
(6) ওষুধের ফয়েল কী ধরনের বর্জ্য ?
(A) জৈব বর্জ্য
(B) কৃষিজ বর্জ্য
(C) তেজস্ক্রিয় বর্জ্য
(D) চিকিৎসা বর্জ্য
উত্তর – (D) চিকিৎসা বর্জ্য
(7) ভরাটকরণ প্রক্রিয়াটি কীরূপ বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত ? –
(A) কঠিন
(B) তরল
(C) গ্যাসীয়
(D) সব ক-টি ঠিক
উত্তর – (A) কঠিন
(8) কৃষিজ বর্জ্যের উৎস –
(A) পৌরসভা
(B) শিল্পকেন্দ্র
(C) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
(D) উদ্যান কৃষিক্ষেত্র
উত্তর – (D) উদ্যান কৃষিক্ষেত্র
(9) স্যালাইনের বোতল, সিরিঞ্জ কী ধরনের বর্জ্য ? –
(A) কৃষিজ
(B) জৈব
(C) চিকিৎসা
(D) তেজস্ক্রিয়
উত্তর – (C) চিকিৎসা
(10) সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে গর্তকরে পুঁতে ফেলার জন্য পরিকল্পিত স্থান –
(A) ল্যান্ডফিল
(B) স্যান্ডফিল
(C) পরিত্যক্ত জলাশয়
(D) নিকাশি নালা
উত্তর – (A) ল্যান্ডফিল
(11) ঘরবাড়ি সংলগ্ন গর্তে জৈব বর্জ্য নিক্ষেপিত স্থান –
(A) সোকপিট
(B) ম্যানিওর পিট
(C) যান্ত্রিক কম্পোস্টিং
(D) ল্যান্ডফিল
উত্তর – (B) ম্যানিওর পিট
(12) তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হল –
(A) স্যানিটারি ল্যান্ডফিল
(B) স্ক্র্যাবার
(C) সক্রিয়গাদ পদ্ধতি
(D) উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া
উত্তর – (C) সক্রিয়গাদ পদ্ধতি
(13) স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয় কোন পদার্থ নিয়ন্ত্রণে ? –
(A) কঠিন
(B) তরল
(C) গ্যাসীয়
(D) কঠিন তেজস্ক্রিয়
উত্তর – (C) গ্যাসীয়
(14) নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – [MP ’18]
(A) প্লাস্টিক বর্জ্য
(B) কৃত্রিম রবার বর্জ্য
(C) অ্যালুমিনিয়াম পাত
(D) সবকটিই প্রযোজ্য
উত্তর – (D) সবকটিই প্রযোজ্য
(15) বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল – [MP ’17]
(A) বর্জ্যের পূর্নব্যবহার
(B) বর্জ্যের পুনর্নবীকরণ
(C) বর্জ্যের পরিমাণগত ক্রম
(D) সবগুলিই প্রযোজ্য
উত্তর – (D) সবগুলিই প্রযোজ্য
(16) Clean City পরিকল্পনাটি পরিলক্ষিত হয় ?-
(A) কলকাতা
(B) দিল্লি
(C) মুম্বাই
(D) গুজরাট
উত্তর – (B) দিল্লি
(17) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল –
(A) সবজির খোসা
(B) সাবান জল
(C) খাবারের প্যাকেট
(D) ইনজেশন সিরিঞ্জ
উত্তর – (D) ইনজেশন সিরিঞ্জ
(18) ব্যবহারের অনুপযুক্ত বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারের উপযোগী করলে তাকে বলে –
(A) পরিমাণগত হ্রাস
(B) পুনর্ব্যবহার
(C) কম্পোস্টিং
(D) পুনর্নবীকরণ
উত্তর – (D) পুনর্নবীকরণ
(19) ভরাটকরণের কত দিনের মধ্যে জৈব পদার্থের পচন ঘটে ? –
(A) 4-6 মাস
(B) 1-2 মাস
(C) 2-3 মাস
(D) 5-6 মাস
উত্তর – (A) 4-6 মাস
(20) বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলা হয় –
(A) নিষ্পত্তিকরণ
(B) সিকিওর ল্যান্ডফিল
(C) বর্জ্য সংগ্রহ
(D) কোনোটিই নয়
উত্তর – (B) সিকিওর ল্যান্ডফিল
(21) ফ্লাইঅ্যাশ হল –
(A) কঠিন বর্জ্য
(B) তরল বর্জ্য
(C) গ্যাসীয় বর্জ্য
(C) বিষাক্ত বর্জ্য
উত্তর – (A) কঠিন বর্জ্য
(22) ইউট্রোফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাব হয় ? –
(A) চিকিৎসা
(B) তেজস্ক্রিয়
(C) শিল্প
(D) কৃষিজ বর্জ্য
উত্তর – (D) কৃষিজ বর্জ্য
(23) ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় –
(A) তেজস্ক্রিয় বর্জ্য দ্বারা
(B) পৌর বর্জ্য দ্বারা
(C) শিল্পজাত বর্জ্য দ্বারা
(D) গ্যাসীয় বর্জ্য দ্বারা
উত্তর – (C) শিল্পজাত বর্জ্য দ্বারা
(24) ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ পরিকল্পনাটি গৃহীত হয় –
(A) 1986 খ্রিস্টাব্দে
(B) 1984 খ্রিস্টাব্দে
(C) 1987 খ্রিস্টাব্দে
(D) 1989 খ্রিস্টাব্দে
উত্তর – (A) 1986 খ্রিস্টাব্দে
(25) কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় –
(A) শিল্পজাত পদার্থ
(B) উচ্চফলনশীল বীজ
(C) জৈবসার
(D) রাসায়নিক সার
উত্তর – (C) জৈবসার
(26) ধোঁয়া-ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হল –
(A) ভরাটকরণ
(B) নিষ্কাশন
(C) স্ক্যাবার
(D) কম্পোস্টিং
উত্তর – (C) স্ক্যাবার
(27) জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে –
(A) কম্পাউন্ডিং
(B) ল্যান্ডফিল
(C) কম্পোস্টিং
(D) ওভারফিলিং
উত্তর – (C) কম্পোস্টিং
(28) মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় – [MP ’19]
(A) আমাশয়
(B) হাঁপানি
(C) ফুসফুসের ক্যানসার
(D) দৃষ্টিহীনতা
উত্তর – (A) আমাশয়
(29) ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল –
(A) N₂
(B) O2
(C) মিথেন
(D) অ্যামোনিয়া
উত্তর – (C) মিথেন
(30) মাটি চুঁইয়ে নোংরা জল ভূপৃষ্ঠে প্রবেশ করাকে বলে –
(A) স্নাজ
(B) লিচেট
(C) সেগ্রিগেশন
(D) ইনসিনারেশন
উত্তর – (B) লিচেট
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
এক নজরে শর্টকাট প্রশ্ন উত্তর
✍️ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতির অন্তর্গত হল বর্জ্যের পুনর্ব্যবহার, পুনর্ণবীকরণ, পরিমাণগত হ্রাস ও প্রত্যাখ্যান।
✍️ শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র বায়ুমন্ডলে CFC গ্যাস সংযুক্ত করে।
✍️ প্লাস্টিক একটি জীব অবিশ্লেষ্য এবং কঠিন বর্জ্য।
✍️ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সাথে মিশে যায় তাদের জীব বিশ্লেষ্য বর্জ্য বলা হয়।
✍️ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হল ইউরেনিয়াম।
✍️ দুষিত জলের কারণে সৃষ্ট একটি রোগ হল আমাশয়।
✍️ কাগজ জীব বিশ্লেষ্য এবং কঠিন বর্জ্য।
✍️ গঙ্গা নদীর নিম্ন প্রবাহেই সর্বাধিক দুষণ দেখা যায়।
✍️ যানবাহণের কার্বনকণা নির্গমন রোধের জন্য স্ক্রাবার ব্যবহার করা হয়।
✍️ একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হল পারদ।
✍️ ধানের খোসা একটি বীষহীন বর্জ্যের উদাহরণ।
✍️ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য।
✍️ ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি চিকিৎসাসংক্রান্ত বর্জ্য।
✍️ পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্যের অন্তর্গত।
শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো
(1) প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য।
উত্তর – [শু]
(2) গৃহস্থালি থেকে সর্বাধিক বর্জ্য নির্গত হয়।
উত্তর – [শু]
(3) আর্সেনিক দূষণ হল একপ্রকার জলদূষণ।
উত্তর – [শু]
(4) কম্পোস্টিং জৈব বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের একটি পদ্ধতি।
উত্তর – [শু]
(5) ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়। (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর – [শু]
(6) পুনর্নবীকরণের ফলে পুরোনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। (মাধ্যমিক-২০২০)
উত্তর – [শু]
অতি সংক্ষেপে প্রশ্ন উত্তর লেখো
(1) ফ্লাইঅ্যাশ কী কী তৈরিতে কাজে লাগে ?
উত্তর – ইট
(2) কোন ধাতু দূষণে ডিসলেক্সিয়া রোগ হয় ?
উত্তর – সিসা
(3) একটি জীব-বিশ্লেষ্য বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর – সবজির খোসা
(4) পারদ দূষণে কোন রোগ হয় ?
উত্তর – মিনামাটা
(5) প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ? (মাধ্যমিক-২০১৭)
উত্তর – জৈব অভঙ্গুর
(6) একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। (মাধ্যমিক-২০১৮)
উত্তর – সিসা
(7) গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় ? (মাধ্যমিক-২০১৯)
উত্তর – নিম্নপ্রবাহে
(8) কোন ধরনের বর্জ্যের স্পর্শে অন্য পদার্থের ক্ষয় হয় ?
উত্তর – রাসায়নিক বর্জ্য
(9) দুটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম লেখো।
উত্তর – সবজির খোসা, ফুল
(10) দুটি জৈব অভঙ্গুর বর্জ্যের নাম লেখো।
উত্তর – কাঁচ ও প্লাস্টিক
(11) বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ কী ?
উত্তর – বর্জ্য পদার্থ সংগ্রহ
(12) দু-ধরনের তরল বর্জ্যের নাম লেখো।
উত্তর – ডিটারজেন্ট মিশ্রিত জল ও দূষিত রক্ত
(13) দুটি বিষহীন বর্জ্যের নাম লেখো।
উত্তর – উচ্ছিষ্ট খাদ্যবস্তু, ফলের খোসা
(14) প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ?
উত্তর – জৈব অভঙ্গুর
(15) বর্জ্য জিপসাম দিয়ে কী তৈরি হতে পারে ?
উত্তর – প্লাস্টার বোর্ড , স্লটেড টালি
(16) ডিডিটি কী হিসেবে ব্যবহার করা হয় ?
উত্তর – কীটনাশক
(17) স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয় ?
উত্তর – মিথেন গ্যাস
(18) বর্জ্য বলতে কী বোঝো ?
উত্তর – আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় দ্রব্য
(19) গৃহস্থালির একটি বর্জ্যের নাম লেখো।
উত্তর – সবজির খোসা
(20) দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
উত্তর – ভাঙা প্লাস্টিকের খেলনা, পচা ফুল
(21) দুটি গ্যাসীয় বর্জ্যের নাম লেখো।
উত্তর – চিমনি থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড
(22) দুটি বিষাক্ত ধাতব বর্জ্যের নাম লেখো।
উত্তর – সিসা, ক্যাডমিয়াম
(23) জীব বিশ্লেষ্য বস্তুকে কারা বিশ্লেষণ করে ?
উত্তর – ব্যাকটেরিয়া
(24) দুটি ই-বর্জ্যের নাম লেখো।
উত্তর – ক্যাথোড রে টিউব, কম্পিউটারের ব্যাটারি
(25) কৃষিজ বর্জ্যের দুটি উৎসের নাম লেখো।
উত্তর – কৃষিক্ষেত্র, উদ্যান কৃষিক্ষেত্র
(26) দূষিত সিরিঞ্জ, ছুঁচ-এর উৎস কোথায় ?
উত্তর – হাসপাতাল, পরীক্ষাগার
(27) তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটি ?
উত্তর – পারমাণবিক চুল্লি
(28) বর্জ্যের কুপ্রভাবজনিত দুটি রোগের নাম লেখো।
উত্তর – ফুসফুসের রোগ, বধিরতা
(29) বর্জ্য কাচকে কীসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় ?
উত্তর – অ্যাসফোল্ট
(30) বর্জ্য আখের ছিবড়াকে ব্যবহার করে কী পাওয়া যেতে পারে ?
উত্তর – কাগজের মন্ড, বিকল্প তন্তু
(31) বর্জ্য পদার্থ পরিবহণের মাধ্যমে নির্দিষ্ট স্থানে একত্রীকরণ করার পর কী করা হয় ?
উত্তর – জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পৃথকীকরণ করা হয় ।
(32) কঠিন বর্জ্যের নিষ্পত্তিকরণে দুটি পদ্ধতির নাম লেখো।
উত্তর – ভস্মীভূতকরণ এবং জৈবসার তৈরি
(33) কঠিন বর্জ্য ফেলার জন্য পরিকল্পিত স্থানকে কী বলে ?
উত্তর – স্যানিটারি ল্যান্ডফিল বা ল্যান্ডফিল
(34) তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপে কী করা হয় ?
উত্তর – ভাসমান জৈব ও অজৈব পদার্থ দূরীকরণ করা হয় ।
(35) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে সহায়ক দুটি যন্ত্রের নাম লেখো।
উত্তর – ওয়েট স্ক্রাবার এবং সাইক্লোনিক সেপারেটর
(36) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করা হয় ?
উত্তর – ইনসিনেরেটর
(37) গৃহস্থালির তরল বর্জ্যের উদাহরণ দাও।
উত্তর – বাথরুমের জল, ডিটারজেন্টের জল
(38) স্ক্রাবার পদ্ধতির ধরণগুলি কী কী ?
উত্তর – আর্দ্র ও শুষ্ক স্ক্রাবার
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করো
(1) গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস হল __________________।
উত্তর – জীবাশ্ম জ্বালানির দহন
(2) বিয়োজিত হয় না এমন বর্জ্যকে ________________বর্জ্য বলে।
উত্তর – জৈব অভঙ্গুর
(3) তরল বর্জ্যের উদাহরণ _____________।
উত্তর – পয়ঃপ্রণালী
(4) মোবাইলের বাতিল ব্যাটারি একপ্রকার ______________ বর্জ্য।
উত্তর – ই-বর্জ্য [ইলেকট্রিক]
(5) শীতাতপ নিয়ন্ত্রক (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে __________গ্যাস নির্গত হয়। (মাধ্যমিক-২০১৭)
উত্তর – CFC
(6) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে _______________ ।(মাধ্যমিক-২০১৮)
উত্তর – হিউমাস
(7) বর্জ্য কাগজ একটি _______________ ধরনের বর্জ্য। (মাধ্যমিক-২০১৯)
উত্তর – কঠিন
(8) বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ________________ বলা হয় । (মাধ্যমিক-২০২০)
উত্তর – ই-বর্জ্য
(9) দৈনন্দিন জীবনের বাতিল পদার্থসমূহই হল _________________
উত্তর – বর্জ্য পদার্থ
(10) সিরামিকের ভাঙা কাপ, প্লেট হল ___________ বর্জ্য।
উত্তর – কঠিন
(11) বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসগুলিকে বলে ____________।
উত্তর – ল্যান্ডফিল গ্যাস
(12) যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সাথে মিশে যায় তাকে _____________ বলে। [MP ’18]
উত্তর – হিউমাস
(13) বিষাক্ত বর্জ্য অতি অল্পমাত্রায় ধীরে ধীরে মানবদেহে সঞ্চিত হতে থাকলে তাকে _________________বলে।
উত্তর – জৈব বিবর্তন
(14) _____________ দূষণের ফলে মিনামাটা রোগ হয়
উত্তর – সিসা / পারদ
(15) তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত বর্জ্য পদার্থ _________________ থেকে উৎপন্ন হয়।
উত্তর – পারমাণবিক পদার্থ
(16) জীব-বিশ্লেষ্য বর্জ্যগুলি ______________ দ্বারা বিয়োজিত হয়।
উত্তর – বিয়োজক
(17) কাগজ একটি ______________ ধরনের বর্জ্য। [MP ’19]
উত্তর – জৈব ভঙ্গুর
(18) তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে নির্গত _____________ শিল্পজাত বর্জ্য।
উত্তর – ছাই
(19) একটি বিষাক্ত গ্যাসীয় বর্জ্য পদার্থ হল ___________________ ।
উত্তর – কার্বন মনোক্সাইড
(20) ইস্পাত কারখানার অর্ধতরল বর্জ্যকে _____________ বলে।
উত্তর – স্লাজ
(21) স্যানিটারি ল্যান্ডফিলে ________________ গ্যাস উৎপন্ন হয়।
উত্তর – CO, মিথেন
(22) Fly Ash ব্যবহৃত হয় _______________ শিল্পে।
উত্তর – সিমেন্ট
(23) গ্রামাঞ্চলে __________________ এর মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে জৈব সার পাওয়া যায়।
উত্তর – ম্যানিওর পিট
(24) ফ্লাই অ্যাশকে _________________ তৈরির কাজে ব্যবহার করা যায়।
উত্তর – ইট / সিমেন্ট
(25) বর্জ্য জিপসাম দিয়ে ________________তৈরি করা যায়।
উত্তর – প্লাস্টার বোর্ড
(26) বিশ্ব পরিবেশ দিবস পালিত জুন মাসের ___________তারিখে।
উত্তর – 5
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
Mark – 2 প্রশ্ন উত্তর
(1) E-waste বা ই-বর্জ্য কাকে বলে ?
উত্তর – ধারণা: বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির কারণে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহৃত হয়। এগুলির মধ্যে কিছু পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। কিছু সীমিত ব্যবহার, পুরোনো বা অব্যবহার্যের কারণে ই-বর্জ্যে পরিণত হয়।
উদাহরণ: পুরোনো কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, রেডিয়ো, সিডি প্লেয়ার, ক্যাথোড রে টিউব, হাউস ।
(2) স্ক্রাবার কাকে বলে ?
উত্তর – ধারণা: বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল স্ক্রাবার। শিল্প কারখানা থেকে নির্গত গ্যাসীয় বর্জ্যপদার্থ ও বায়ু মধ্যস্থিত দূষিত বর্জ্যকণাসমূহকে স্ক্রাবার যন্ত্রের সাহায্যে দূর করা হয়। স্ক্রাবার যন্ত্রের সাহায্যে উয় বায়ুকে তাপমুক্তও করা যায়।
পদ্ধতি: যন্ত্রের ভেতর থাকা তরল পদার্থের সংস্পর্শে দূষিত গ্যাসকে পাঠানো হয়। যন্ত্রের ভেতরে থাকা তরলটি, গ্যাসে থাকা অবাঞ্ছিত দূষিত পদার্থকে পরিশোধন করে। স্ক্রাবার যন্ত্রে থাকা শুকনো বিকারক বা তরল পদার্থ দিয়ে বাতাসে থাকা আম্লিক গ্যাসগুলিকে সম্পূর্ণরূপে শোধন করা যায়।
প্রকারভেদ: স্ক্রাবার দুই প্রকার আর্দ্র স্ক্রাবার (Wet Scrubber) ও শুষ্ক স্ক্রাবার (Dry Scrubber) ।
স্ক্রাবারের ব্যবহার: বর্তমানে Wet Scrubber যন্ত্রটি ব্যবহার হচ্ছে (i) বায়ুর পরিশ্রুতকরণে, (ii) জ্বালানি দহনে উৎপন্ন Fuel gas ও অন্যান্য গ্যাসের মধ্যে থাকা দূষকপদার্থ ও ধূলিকণাসমূহকে পরিশ্রুত করতে। (iii) জলে দ্রাব্য ক্ষতিকর গ্যাস ও জারক বা দ্রাবক গ্যাস (HCI ও NH3)-কে সম্পূর্ণ রূপে দূর করে।
(3) বর্জ্য পদার্থ কাকে বলে ?
উত্তর – বর্জ্য পদার্থ হল সাধারণভাবে পরিত্যক্ত কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ যা উৎপাদক বা ব্যবহারকারীর কাছে আপাতভাবে কোনো প্রয়োজনে বা ব্যবহারে আসে না। অর্থাৎ, দৈনন্দিন জীবনে আমরা যাকে বর্জন বা বাতিল করতে চাই সেইসব পদার্থসমূহই হল বর্জ্য পদার্থ । তা ছাড়া কোনো পদার্থ ব্যবহারের পর উক্ত পদার্থের বাড়তি বা বাতিল অংশ বা অব্যবহারযোগ্য অংশকে বর্জ্য পদার্থ বলা হয়।
উদাহরণ: কয়লাকেন্দ্রিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্লাইঅ্যাশ।
(4) কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে ?
উত্তর – কঠিন বর্জ্য হল সেইসব কঠিন পদার্থ যেগুলি এক বা একাধিকবার, অল্প বা দীর্ঘদিন ব্যবহার করার পরই অব্যবহার্য হয়ে যায়। উদাহরণ: বিভিন্ন ধরনের খাবারের পাত্র, বোতল, পলিথিন, প্লাস্টিক, নাইলন, ছাই, চায়ের পাতা, সবজির খোসা ইত্যাদি।
(5) গ্যাসীয় বর্জ্য বলতে কী বোঝো ?
উত্তর – যে সমস্ত গ্যাসীয় বা বায়বীয় অতিরিক্ত পদার্থ বায়ুমণ্ডলকে দূষিত করে জীবজগৎ তথা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তোলে তাদের গ্যাসীয় বর্জ্য বলে।
উদাহরণ: কলকারখানার চিমনি থেকে নির্গত CO2, CO, SO2, NO2, SO3, H2O; দীর্ঘদিন জলে থাকা আবর্জনার স্তূপ থেকে নির্গত মিথেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস।
(6) তরল বর্জ্য বলতে কী বোঝো ?
উত্তর – যে সমস্ত বর্জ্য তরল বা তরল পদার্থের সঙ্গে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় থাকে সেইসব বর্জ্যকে তরল বর্জ্য বলে। তরল বর্জ্য জল, মাটি ও বায়ুকে দূষিত করে জীবজগৎকে ক্ষতিগ্রস্ত করে।
উদাহরণ: ডিটারজেন্ট মিশ্রিত জল, কৃষিজমিতে জলে মিশে যাওয়া রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, চামড়া শোধন প্ল্যান্টের দুষিত জ্বল ইত্যাদি।
(7) বিষাক্ত বর্জ্য কাকে বলে ?
উত্তর – যে সমস্ত বর্জ্য মানুষসহ বিভিন্ন প্রাণীদেহে প্রবেশ করলে বিপাকীয় ও শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে গোলযোগ বা বাধা সৃষ্টি করে নানারকম রোগ সৃষ্টি, শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যুর কারণ হতে পারে, সেইসব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে। জীব-অবিশ্লেষ্য সমস্ত বর্জ্য পদার্থই সাধারণভাবে বিষাক্ত। বিষাক্ত বর্জ্য জল, মাটি, বায়ুকে কলুষিত করে।
উদাহরণ: বিভিন্ন রাসায়নিক দ্রবণ, লেড, পারদ, ক্যাডমিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি।
(8) বিষহীন বর্জ্য কী ?
উত্তর – যে সমস্ত বর্জ্য পদার্থ জীবজগৎ তথা পরিবেশের তেমন ক্ষতি করে না, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে প্রাকৃতিক নিয়মেই যেসব বর্জ্য সাধারণত নির্বিষ পদার্থে রূপান্তরিত হয়ে যায়, তাদের বিষহীন বর্জ্য বলে। অধিকাংশ জীব-বিশ্লেষ্য বর্জ্য পদার্থ বিষহীন বর্জ্য।
উদাহরণ: উদ্ভিদ ও প্রাণীজাত বর্জ্য পদার্থ।
(9) জীব-বিশ্লেষ্য বা জৈবভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো ?
উত্তর – জীব-বিশ্লেষ্য বা জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ হল সেই সমস্ত বর্জ্য পদার্থ যা যে-কোনো জীব, মূলত আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা বিশ্লেষ্য হতে পারে। বিয়োজকরা জটিল জৈব পদার্থসমূহকে সরল যৌগে পরিণত করে। কয়েক হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাকটিনোমাইসেটিস এবং অমেরুদণ্ডী প্রাণী এই বিয়োজনের কাজ চালিয়ে যায়।
উদাহরণ: উচ্ছিষ্ট খাদ্য বস্তু, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি।
(10) জীব-অবিশ্লেষ্য বা জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে ?
উত্তর – যে সমস্ত বর্জ্য পদার্থ কোনো জীব দ্বারা বিশ্লিষ্ট বা বিয়োজিত হয় না তাদের জীব-অবিশ্লেষ্য বা জৈবঅভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। জীব-অবিশ্লেষ্য পদার্থগুলি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
উদাহরণ: কৃত্রিম পলিমার, প্লাস্টিক, ডিডিটি, কাচ প্রভৃতি।
(11) গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝো ?
উত্তর – বাড়ির প্রতিদিনের কাজে উৎপন্ন বর্জ্য যেমন- শাকসবজি, ফলের খোসা, মাংসের ছাঁট, মাছের আঁশ এবং নাড়িভুঁড়ি অংশ প্রভৃতি পচনশীল বস্তু এই বর্জ্যের অন্তর্গত। এ ছাড়া প্লাস্টিক, কাচ, কাপড়, কাঠ প্রভৃতিও গার্হস্থ্য জঞ্জালের অন্তর্গত। শহরাঞ্চলে ঘন জনবসতির কারণে এই বর্জ্য অন্যতম প্রধান সমস্যা তৈরি করে।
(12) পৌরসভার বর্জ্য কাকে বলে ?
উত্তর – শহরাঞ্চল তথা পৌরসভার সমস্ত জৈব ও অজৈব বর্জ্যকে পৌরসভার বর্জ্য বলে। প্রধান পৌরবর্জ্যগুলি হল-কাগজ, পিচবোর্ড, প্লাস্টিক, বৈদ্যুতিক দ্রব্য, ধাতব দ্রব্য, কাচ, উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য, সবজির খোসা ইত্যাদি।
(13) জৈব বর্জ্য কাকে বলে ?
উত্তর – জীবদেহ বা জীবজাত অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীজাত সব বর্জ্যকেই জৈব বর্জ্য বলে। ফল, ফুল, শাকসবজি, সামুদ্রিক মাছ ও অন্যান্য খাদ্যসামগ্রীর অতিরিক্ত অংশ, মাংসের হাড়, মাছের কাঁটা, কাগজের প্লেট, প্রাণীজ ও উদ্ভিজ রেচন পদার্থ প্রভৃতি জৈব বর্জ্যের অন্তর্গত।
(14) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কী বোঝো ?
উত্তর – হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তারখানা, ক্লিনিক, পরীক্ষাগার, পশুপাখি চিকিৎসালয় থেকে সৃষ্ট যাবতীয় বর্জ্যকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলে। উদাহরণ: দূষিত বা ব্যবহৃত তুলো, গজ কাপড়, ছুঁচ, সিরিঞ্জ, বিভিন্ন ধরনের বোতল, ওষুধের ফয়েল, ক্যাথিটার, তেজস্ক্রিয় পদার্থ, অপারেশনে বাদ দেওয়া অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মাত্র 10% সংক্রামক বর্জ্য।
(15) তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো ? [MP ’19]
উত্তর – যে সমস্ত বর্জ্যের মধ্যে তেজস্ক্রিয় গুণ বর্তমান তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। তেজস্ক্রিয় বিক্রিয়ার ফলে তেজস্ক্রিয় বর্জ্যের সৃষ্টি হয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পারমাণবিক যুদ্ধাস্ত্র নির্মাণকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র প্রভৃতি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস্বস্থল। যেমন-ইউরেনিয়াম ডাইঅক্সাইড (UO₂), ইউরেনিয়াম হেক্সাফ্লুওরাইড (UFG), টেকনেটিয়াম 99m, ক্রিপটন 85 ইত্যাদি।
(16) ভার্মি কম্পোস্টিং কী ?
উত্তর – এক বিশেষ ধরনের লাল কেঁচোর সাহায্যে মাটির জৈব বর্জ্য পদার্থের বিয়োজন ঘটিয়ে হিউমাস জাতীয় কম্পোস্ট সার বা মিশ্রসার উৎপন্ন করা হয়। এই প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলে। এরজন্য আর্দ্র পরিবেশ, মাটিতে গাছের আচ্ছাদন ও পর্যাপ্ত জল প্রয়োজন।
(17) ল্যান্ডফিল বা ভরাটকরণ কী ?
উত্তর – লোকালয় থেকে দূরে নীচু পতিত জমিতে বিপজ্জনক নয় এমন কিছু বর্জ্য পদার্থ জমা করা হয়। এই সকল বর্জ্য পদার্থের মূল উৎস নির্মাণ সামগ্রী বা ইমারত দ্রব্য সামগ্রী। এছাড়া গৃহস্থালি বা কুটির শিল্পের কিছু কঠিন বর্জ্য ফেলা হয়।
বিশেষভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই কাজ করা হলে তাকে স্যানিটারি ল্যান্ডফিল বলে। ল্যান্ডফিল স্থল থেকে নির্গত গ্যাসকে ল্যান্ডফিল গ্যাস বলা হয়।
(18) বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো ? [MP ’19]
উত্তর – দূষণমাত্রাকে প্রকৃতির সহ্যসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে যে উন্নত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন উৎসস্থল থেকে উৎপন্ন বর্জ্য পদার্থের পরিমাণ কমিয়ে আনা, পুনর্ব্যবহার করা, পুনর্নবীকরণ ও সংরক্ষণ করা হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। মানব সভ্যতাকে ভয়ানক সংকটের হাত থেকে রক্ষা করার তাগিদেই গড়ে উঠেছে বর্জ্য ব্যবস্থাপনা বা Waste Management |
(19) কম্পোস্ট সার কী ?
উত্তর – বিভিন্ন ধরনের জীব-বিশ্লেষ্য বা জৈবভঙ্গুর বর্জ্য পদার্থকে সংগ্রহ করে 15-30 ফুট লম্বা 5-6 ফুট চওড়া মাটির গর্তে রাখা হয় এবং ওপরে মাটির আস্তরণ দেওয়া হয়। জৈব বর্জ্য পদার্থগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয়। একে কম্পোস্ট সার বা জৈবসার বলে। এই সমগ্র প্রক্রিয়াকে কম্পোস্টিং বলে। ভারতে দুটি পদ্ধতিতে কম্পোস্টিং করা হয়।- (i) উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া, (ii) যান্ত্রিক কম্পোস্টিং।
(20) ম্যানিওর পিট কী ?
উত্তর – প্রত্যন্ত গ্রামাঞ্চলে বর্জ্যপদার্থের সংগ্রহ বা বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা না থাকায় যত্রতত্র বর্জ্যপদার্থ ফেলায় মাটি ও জলদূষণ ঘটে। এই সমস্যার সমাধানে গ্রামবাসীরা নিজেদের গৃহের পাশে বা সামান্য দূরে গর্ত করে গৃহস্থালির বর্জ্যপদার্থ জমা করে। এই পদ্ধতিটি হল ম্যানিওর পিট I
এক্ষেত্রে গর্তটি বর্জ্যপদার্থ দ্বারা পূর্ণ হলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রধানত জীববিশ্লেষ্য পদার্থ সঞ্চয় করা হয় (সবজিরখোসা, শাক, পাতা, ফুল, কাগজ, কৃষিজ বর্জ্য ইত্যাদি। ঢাকা দেওয়ার প্রায় 6 মাস পর বর্জ্যপদার্থগুলি জৈব সারে পরিণত হয়। এগুলি পুনরায় কৃষিকাজে ব্যবহার করা হয়।
(21) কাগজশিল্প থেকে কী কী বর্জ্য পদার্থ পাওয়া যায় ?
উত্তর – কাগজ শিল্প থেকে নির্গত বর্জ্য পদার্থগুলি হল-অব্যবহৃত কাগজ, কষ্টিক সোডা, ব্লিচিং পাউডার, অতিরিক্ত কাষ্ঠমন্ড, ক্লোরিন, সোডিয়াম, গন্ধক প্রভৃতি রাসায়নিক উপাদানের অব্যবহৃত অংশ।
(22) বর্জ্য ব্যবস্থাপনায় ‘3R’ কথাটির অর্থ কী ?
উত্তর – বর্জ্য ব্যবস্থাপনায় ‘3R’ কথাটির অর্থ হল – ① Reduce বা বর্জ্যের পরিমাণগত হ্রাস অর্থাৎ বর্জ্য উৎপাদনের পরিমাণ কমানো। ② Reuse বা বর্জ্যের পুনর্ব্যবহার অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য বস্তু পুনরায় ব্যবহার করা যায়। ③ Recycle বা বর্জ্যের পুনর্নবীকরণ। ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা।
(23) ইউট্রোফিকেশন কী ?
উত্তর – গৃহস্থালি থেকে নির্গত হওয়া ক্ষারযুক্ত সাবান ও ডিটারজেন্টের জল, কৃষিজমি থেকে আসা কীটনাশক বা সারযুক্ত জল অনেক সময় পুকুর, ঝিল, ডোবার মতো বদ্ধ জলাশয়ে এসে মেশে। এর ফলস্বরূপ শৈবাল, আগাছা, কচুরিপানার পরিমাণ বেড়ে যায়। একে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনের ফলে জলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। একসময় অক্সিজেনের প্রভাবে জলজ প্রাণী ও মাছ মারা যায়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে।
(24) লিচেট কাকে বলে ?
উত্তর – ল্যান্ডফিল ও ভরাটকরণ কৃত বর্জ্য পদার্থ বৃষ্টির জলে ধুয়ে গিয়ে যে বর্জ্য ধোয়া ময়লা জল সৃষ্টি হয়, তাকে লিচেট বলে। লিচেট খুব বিষাক্ত প্রকৃতির তরল বর্জ্য। এর দ্বারা মৃত্তিকাদূষণের পাশাপাশি জলাশয়ের জল ও ভৌমজল দূষণ ঘটায়।
(25) ‘সবুজ রসায়ন’ বলতে কী বোঝো ?
উত্তর – শিল্পজাত বিষাক্ত বর্জ্য ও গৃহস্থালির বর্জ্যের নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি নতুন কৌশল হল সবুজ রসায়ন। 1990 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পল অ্যানাসটাস প্রথম এই ধারণার প্রকাশ করেন। সবুজ রসায়ন পদ্ধতিতে কোনো রাসায়নিক বস্তু সংশ্লেষ, প্রণালীকরণ ও ব্যবহার করলে মানুষের স্বাস্থ্যের এবং পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয় না।
(26) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো ? [MP ’17]
উত্তর – সংজ্ঞা: যে পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীর ভাবে খনন করে কঠিন জৈব বর্জ্য পদার্থগুলিকে এর মধ্যে ফেলে ভরাট করা হয় এবং সবশেষে পুনরায় মাটি চাপা দিয়ে দেওয়া হয়, তাকে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলে।
বৈশিষ্ট্য: (i) এই ব্যবস্থায় ব্যাকটেরিয়ার দ্বারা জৈব পদার্থের পচন হয়। (ii) ভরাটকরণে সাধারণত 4-6 মাসের মধ্যে জৈব পদার্থের পচন ক্রিয়া সম্পূর্ণ হয় এবং জৈব পদার্থ অক্ষতিকর বস্তুতে পরিণত হয়।
(27) বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ? [MP ’17]
উত্তর – সংজ্ঞা: কোনো কোনো বর্জ্য ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন বর্জ্যের পরিমাণ হ্রাস পায় তেমনি অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাঁচে, যা বর্জ্যের পুনর্ব্যবহার নামে পরিচিত।
উদাহরণ: (i) কঠিন বর্জ্যসমূহ থেকে কাচকে পৃথক করা, এই পৃথকৃত কাচকে অ্যাসফল্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। (ii) সবজির খোসা, গোবর, মল-মূত্র, পচা ডাল-পাতা প্রভৃতিকে গর্তের মধ্যে জমিয়ে মাটি চাপা দিয়ে রাখলে উৎকৃষ্ট জৈব সার সৃষ্টি হবে এবং কৃষিক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যাবে।
(28) বর্জ্যের পৃথক্করণ কীভাবে করা হয় ? [MP ’18]
উত্তর – বর্জ্য পদার্থ নিষ্পত্তিকরণের আগে বর্জ্যের পৃথক্করণ করা হয়। জৈব ভঙ্গুর বর্জ্যকে আলাদা করে কম্পোস্টিং করা হয়। জৈব অভঙ্গুর বর্জ্যগুলিকে আলাদা করে পুনর্ব্যবহার-অযোগ্য পদার্থগুলিকে open dumping-এর জায়গায় পাঠানো হয়। আর পুনর্ব্যবহারযোগ্য পদার্থগুলিকে শিল্প কারখানায় গলিয়ে নতুন সামগ্রী উৎপাদন করা হয়।
(29) বর্জ্যের পুনর্নবীকরণ (Recycle) বলতে কী বোঝো ? [MP ’18]
উত্তর – ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। বর্জ্য কাগজ, প্লাস্টিক, কাচ অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতব পদার্থের পুনর্নবীকরণ করা সম্ভব।
উদাহরণ: (i) কলকারখানার বর্জ্য থেকে সংগৃহীত ধাতব পদার্থ যেমন-লোহা, তামা, টিনকে গলিয়ে পুনরায় ধাতু নির্মিত নানা ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়। (ii) টুকরো, পুরোনো কাগজ সংগ্রহ করে পুনরায় কাগজের মন্ড বা বোর্ড তৈরি করা হয়। (iii) ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, বালতি, কাপ প্রভৃতিকে গলিয়ে প্লাস্টিকের নতুন দ্রব্য তৈরি করা হয়।
(30) ম্যানিওর পিট কী ?
উত্তর – ম্যানিওর পিট: গ্রামাঞ্চলে বর্জ্য পদার্থ নিক্ষেপস্থল, সংগ্রহ ও তার নির্বিষকরণ পদ্ধতি না থাকায় বর্জ্য পদার্থ যততত্র ফেলা হয়। ফলে পরিবেশ দূষিত হয়। এই সমস্যা সমাধানের ম্যানিওর পিট ব্যবস্থা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে বাড়ির আশেপাশে একটি গর্ত তৈরি করা হয়। গৃহস্থালির সকল প্রকার বর্জ্য পদার্থ ওই গর্তে বহুদিন করে সঞ্চিত করে রাখা হয় যতক্ষণ না গর্তটি পূর্ণ হচ্ছে। গর্তটি পূর্ণ হয়ে গেলে তাতে মাটি দিয়ে ভালো করে চাপা দেওয়া হয়। এই সময় অপর একটি গর্ত তৈরি করে তাতে বর্জ্য পদার্থ সঞ্চয় করা হয়। গর্তটি মাটি চাপা দেওয়া 5-6 মাস পরে বর্জ্যপদার্থগুলি জৈবসারে পরিণত হয় এবং তা কৃষিকাজে ব্যবহৃত হয়।
বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
Mark – 3 প্রশ্ন উত্তর
(1) বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো।
উত্তর – বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা: শিক্ষার্থীরাই যেহেতু দেশের ভবিষ্যৎ সেহেতু নির্মল পৃথিবী তৈরিতে তাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত বলে আমার মনে হয়। শিক্ষার্থীরা যেগুলি করতে পারে সেগুলি নীচে আলোচনা করা হল-
(A) সঠিক স্থানে বর্জ্য নিক্ষেপ: বাড়ির বর্জ্য নির্দিষ্ট পাত্রে একত্রিত করে, পৌরকর্মী এলে তার হাতে বা নির্দিষ্ট পাত্রে ফেলে দেওয়া।
(B) বর্জ্য পৃথকীকরণ: বাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে জড়ো করা । জৈব ভঙ্গুর বর্জ্যের পৃথক্করণ করে তাদের ম্যানিওর পিটে ফেলে জৈবসার তৈরি করা। মিড-ডে-মিল সংক্রান্ত উচ্ছিষ্ট, সবজির খোসা, ভাতের মাড় ইত্যাদি জৈব বর্জ্য ম্যানিওর পিটে সঞ্চয় করে ভার্মি কম্পোস্ট তৈরির ব্যবস্থা করা।
(C) জনসচেতনতা বাড়ানো: সাধারণ মানুষের কিছু ব্যক্তিগত বদঅভ্যাসের ফলে পয়ঃপ্রণালী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। নালাতে শুধুমাত্র তরল বর্জ্য ফেলা উচিত। কঠিন বা প্লাস্টিক পলিথিন জাতীয় বর্জ্য ফেলা উচিত নয়। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা দরকার। নিকটস্থ হাটবাজার পর্যবেক্ষণ করা (সবজি, মাছ, মাংস, ফুল ও ফল) এবং বর্জ্য ও তৎসম্বন্ধীয় দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা।
(D) পরিচ্ছন্ন থাকা: নিজের শ্রেণিকক্ষ এবং স্কুল প্রাঙ্গণ বর্জ্য মুক্ত রাখা। কেক, বিস্কুট, চকোলেট, ফাস্টফুড ইত্যাদির প্লাস্টিকের মোড়ক ও অন্যান্য বর্জ্য নির্দিষ্ট পাত্রে বা ডাস্টবিনে ফেলা উচিত
(E) বর্জ্যের উপযোগিতা বৃদ্ধি: বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বর্জের পুনর্ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। যেমন-প্লাস্টিকের বোতলকে ফুলের টব হিসেবে ব্যবহার। প্লাস্টিকের চুড়ি দিয়ে ঘর সাজানোর উপকরণ, হাতের কাজের সামগ্রী হিসেবে ব্যবহার ইত্যাদি।
(F) বর্জ্যের ব্যবহার কমানো: পরিবেশের ক্ষতিসাধন করে (যেমন – মৃত্তিকা দূষণ, জলদূষণ) এমন দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা-এগুলি শিক্ষার্থী জীবন থেকেই অভ্যাস করা হবে। যেমন-পলিথিন/প্লাস্টিকের ব্যবহার কমিয়ে চটের ব্যাগ, কাপড়ের বা কাগজের ব্যাগের ব্যবহার বাড়ানো। Use and Through পেন, খাবারের কৌটোর ব্যবহার কমানো ইত্যাদি।
(2) প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো। [MP ’20]
উত্তর – প্রকৃতির সঙ্গে বর্জ্য পদার্থের প্রতিক্রিয়ার ভিত্তিতে বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- (A) জীব-বিশ্লেষ্য এবং (B) জীব-অবিশ্লেষ্য।
(A) জীব-বিশ্লেষ : জীব-বিশ্লেষ্য বর্জ্য পদার্থ হল সেই সমস্ত বর্জ্য পদার্থ যা যে-কোনো জীব, মূলত আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা বিশ্লেষ্য হতে পারে। বিয়োজকরা বা জটিল জৈব পদার্থসমূহকে সরল যৌগে পরিণত করে। কয়েক হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাকটিনোমাইসেটিস এবং অমেরুদণ্ডী প্রাণী এই বিয়োজনের কাজ চালিয়ে যায়। যেমন-উচ্ছিষ্ট খাদ্যবস্তু, প্রোটিন ইত্যাদি।
(B) জীব-অবিশ্লেষ্য : যে সমস্ত বর্জ্য পদার্থ কোনো জীব দ্বারা বিশ্লিষ্ট বা বিয়োজিত হয় না তাদের জীব-অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ বলে। জীব-অবিশ্লেষ্য পদার্থগুলি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন-কৃত্রিম পলিমার, প্লাস্টিক, ডি.ডি.টি, কাচ প্রভৃতি।
বিষক্রিয়ার ভিত্তিতে বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়। (A) বিষাক্ত বর্জ্য পদার্থ, (B) বিষহীন বর্জ্য পদার্থ।
(A) বিষাক্ত বর্জ্য পদার্থ: যে সমস্ত বর্জ্য মানুষসহ বিভিন্ন প্রাণীদেহে প্রবেশ করলে বিপাকীয় ও শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে গোলোযোগ বা বাধা সৃষ্টি করে নানারকম রোগ সৃষ্টি, শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যুর কারণ হতে পারে, সেই সব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে।
জীব-অবিশ্লেষ্য সমস্ত বর্জ্য পদার্থই সাধারণভাবে বিষাক্ত। বিষাক্ত বর্জ্য জল, মাটি, বায়ুকে কলুষিত করে। উদাহরণ: বিভিন্ন রাসায়নিক দ্রবণ, লেড, পারদ, ক্যাডমিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি।
(B) বিষহীন বর্জ্য পদার্থ: যে সমস্ত বর্জ্য পদার্থ জীবজগৎ তথা পরিবেশের সেভাবে ক্ষতি করে না, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে প্রাকৃতিক নিয়মেই যেসব বর্জ্য সাধারণত নির্বিষ পদার্থে রূপান্তরিত হয়ে যায়, তাদের বিষহীন বর্জ্য বলে। অধিকাংশ জীব-বিশ্লেষ্য বর্জ্য পদার্থ বিষহীন বর্জ্য।
উদাহরণ: উদ্ভিদ ও প্রাণীজাত বর্জ্য পদার্থ।
(3) কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রধান তিনটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর – কঠিন বর্জ্য ব্যবস্থাপনা: গৃহস্থালি, হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কঠিন বর্জ্যকে নির্দিষ্ট স্থানে জমা করা হয়। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে পরিবহণ করার পর নির্দিষ্ট বড়ো স্থানে একত্রিত করে বর্জ্যের নিষ্পত্তি ঘটানো হয়।
কঠিন বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পর্যায়। যথা – (A) পৃথকীকরণ, (B) স্যানিটারি ল্যান্ডফিল, ও (C) কম্পোস্টিং।
(A) পৃথকীকরণ : বর্জ্য পদার্থ নিষ্পত্তিকরণের পূর্বে চরিত্র অনুযায়ী বর্জ্যের পৃথক্করণ করা হয়। প্রথমত, যে সমস্ত জৈব বর্জ্য ভঙ্গুর তাদের আলাদা করে কম্পোস্টিং-এর ব্যবস্থা করা হয়। দ্বিতীয়ত, জৈব অভঙ্গুর বর্জ্যগুলিকে আলাদা করা হয়। সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন বস্তুকে সংগ্রহ করা হয়। যেমন-যেগুলি পুনর্ব্যবহার আর হবে না তাদের open dumping জায়গায় স্থানান্তরিত করা হয়। যাদের Recycling করা যাবে। যেমন-কাচ, লোহা, অ্যালুমিনিয়াম, তামা প্রভৃতি তাদের শিল্প কারখানায় গলিয়ে নতুন সামগ্রী উৎপাদন করা হয়।
(B) স্যানিটারি ল্যান্ডফিল : পৃথকীকৃত জৈব বর্জ্যকে নির্দিষ্ট গভীরতার পুকুরে (বর্তমানে অভেদ্য আস্তরণে আবৃত করে) স্তরে স্তরে বিছিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে মাটির স্তর ও জৈব বর্জ্যের স্তর ক্রমান্বয়ে সজ্জিত থাকে। সব থেকে উপরে মাটির স্তরটি 1-1.4 মিটার পুরু করা হয়; যাতে ইঁদুর জাতীয় জীব ভিতরে না ঢুকতে পারে। ব্যাকটেরিয়া বর্জ্য পদার্থের পচন সৃষ্টি করে। পচনের ফলে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড (Landfill Gas) উৎপন্ন হয়, যাদের সংগ্রহ করে বিভিন্ন কাজে লাগানো হয়। ভারতের কয়েকটি স্থানে এই পদ্ধতি প্রচলিত আছে। বহির্বিশ্বে এই পদ্ধতি ব্যাপক ভাবে প্রয়োগ করা হয়।
(C) কম্পোস্টিং: জৈব বর্জ্য পদার্থ, মানুষ বা গবাদি পশুর মলকে ব্যাকটেরিয়ার দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে বা জৈবসারে পরিণত করাকে কম্পোস্টিং (Composting) বলে। কম্পোস্টিং-এর সময় উপজাত বস্তু হিসেবে CO₂, জল ও তাপ উৎপন্ন হয়। এই পদ্ধতিতে 60°C বা তার বেশি উয়তা উৎপন্ন হওয়ার মশা-মাছির ডিম বা লার্ভা নষ্ট হয়। আগাছা ও অন্যান্য ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়। তবে কম্পোস্ট জীবাণু মুক্ত থাকে। এতে উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রেজেন, ফসফেট প্রভৃতি পুষ্টিকর উপাদান থাকে।
(4) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী ? [MP’18] [অথবা] বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ ?
উত্তর – গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা: গ্যাসীয় বর্জ্য সৃষ্টি হয় মূলত মনুষ্যজনিত ক্রিয়াকর্মের ফলে। বিভিন্ন শিল্প কারখানা ও যানবাহন গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস। প্রধান গ্যাসীয় বর্জ্যগুলি হল-অ্যারোসল, CO 2, CH4, CFC, CO ইত্যাদি। সবুজ উদ্ভিদ ও প্রযুক্তির সাহায্য নিয়ে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন –
(i) দহন কাজে ব্যবহার করার পূর্বে কয়লা বা খনিজ তেল থেকে সালফার অপসারণ করা।
(ii) গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে জ্বালানিতে উপস্থিত S*O_{2} কে মুক্ত করার পর ব্যবহার করা।
(iii) যানবাহন থেকে নির্গত গ্যাসকে বায়ুমন্ডলে ছাড়ার আগে প্ল্যাটিনাম অণুঘটকের সাহায্যে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্য দিয়ে পাঠিয়ে দূষক পরিণত করা। এ ছাড়া যানবাহন থেকে নির্গত গ্যাস বাতাসে মেশানোর পূর্বে আধুনিক ফিলটার ব্যবহার করে সূক্ষ্ম সূক্ষ্ম কার্বন কণাকে দূর করা হয়।
(iv) জলে দ্রবীভূত গ্যাসীয় দূষক পদার্থগুলিকে জল সিঞ্চন (Scrubber) দ্বারা দ্রবীভূত করা।
(v) শিল্প কারখানা থেকে নির্গত ভাসমান কণা সমূহকে মুক্ত করা জন্য স্থিরতড়িৎ অধঃক্ষেপক ব্যবহার করার মাধ্যমে শিল্প কারখানা থেকে নির্গত ভাসমান কণা মুক্ত করা হয়।
(vi) শোষক বা ফিলটার দ্বারা ক্ষতিকারক গ্যাসকে দূর করে বিভিন্ন শিল্পে ব্যবহৃত বায়ুকে দূষণমুক্ত করা যায়।
(vii) যানবাহন থেকে হাইড্রোকার্বন গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করা যায় সিসা বর্জিত তরল জ্বালানি ব্যবহারের মাধ্যমে।
(viii) ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের বা ব্যবহারের মাধ্যমে। যেমন- ধোঁয়াহীন চুলা, সোলার কুকার ও বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে।
(ix) সবুজায়ন ঘটিয়ে পরিবেশে CO₂-এর মাত্রা কমানো ও ০২-এর মাত্রা বাড়ানো সম্ভব।
(5) বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ? [MP ’18]
উত্তর – বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যের পরিমাণগত হ্রাস: বর্জ্য পদার্থ সৃষ্টি ও তার ব্যবস্থাপনা পরিবেশে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষণমাত্রাকে প্রকৃতির সহ্যসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে যে উন্নত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন উৎসস্থল থেকে উৎপন্ন বর্জ্য পদার্থের পরিমাণ কমিয়ে আনা, পুনর্ব্যবহার করা, পুনর্নবীকরণ ও সংরক্ষণ করা হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। মানব সভ্যতাকে ভয়ানক সংকটের হাত থেকে রক্ষা করার তাগিদেই গড়ে উঠেছে বর্জ্য ব্যবস্থাপনা বা Waste Management। অর্থাৎ, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পদার্থ রোধ বা কম করার পন্থা। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি দিক রয়েছে, যথা-বর্জ্যের পরিমাণ হ্রাস (Reduce), বর্জ্যের পুনর্ব্যবহার (Re-use), বর্জ্যের পুনর্নবীকরণ (Recycle)।
বর্জ্যের পরিমাণগত হ্রাস হল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ। সাধারণত প্রাকৃতিক সম্পদ কম ব্যবহৃত হলে, উৎপাদনের পরিমাণ কম হলে বা ভোগের পরিমাণ কম হলে বর্জ্য পদার্থের উৎপাদনের পরিমাণ কম হবে। বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য যে সমস্ত উপায়গুলি অবলম্বন করতে হবে, সেগুলি হল-
(i) মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও ভোগের পরিমাণ কম করতে হবে।
(ii) উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে বর্জ্যের পরিমাণ হ্রাস করা সম্ভব। যেমন-শিল্প উৎপাদনকারীরা প্লাস্টিক বা মোড়কের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য মোড়ক ব্যবহার করলে বর্জ্যের পরিমাণ কমানো যাবে।
(iii) বর্জ্যের উৎপাদনের পরিমাণ হ্রাস করার সঙ্গে সঙ্গে বর্জ্যের পরিমাণ হ্রাসের জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেমন-যান্ত্রিক প্রক্রিয়ায় ইনসিনেরেটর মেশিনের সাহায্যে প্রচুর কঠিন বর্জ্যকে সামান্য পরিমাণের বর্জ্য পদার্থে পরিণত করা যায়।
(iv) নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ব্যবহার ইত্যাদির মাধ্যমে বর্জ্যের পরিমাণ হ্রাস করা সম্ভব।
(6) বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী ? [MP ’17]
উত্তর – বর্জ্য কম্পোস্টিং পদ্ধতি: জৈব বর্জ্য পদার্থ, মানুষ বা গবাদি পশুর মলকে ব্যাকটেরিয়ার দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে বা জৈব সারে পরিণত করাকে কম্পোস্টিং বলে।
সুবিধা:
(i) কম্পোস্ট সার মাটিতে উর্বরতা বৃদ্ধি করে।
(ii) কম্পোস্টের মধ্যে মলিবডেনাম, কপার প্রভৃতি অণুখাদ্য থাকায় উদ্ভিদের পক্ষে অপরিহার্য।
(iii) কম্পোস্ট মৃত্তিকার মধ্যস্থিত গঠনের উন্নতি ঘটায়।
(iv) গৃহস্থালির জৈব-ভঙ্গুর বর্জ্যপদার্থ দিয়ে সহজেই ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন ঘটিয়ে হিউমাস জাতীয় মিশ্র সার উৎপাদন করা হয়।
(v) এটি জৈব-ভঙ্গুর বা Bio-degradable বর্জ্যের উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস ঘটায়।
(7) পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো। [MP ’19] [অথবা], পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
উত্তর – পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব : সমগ্র পৃথিবীতে ‘মানুষের দৈনন্দিন ক্রিয়াকলাপের জন্য উৎপাদিত বর্জ্যের পরিমাণ ক্রমশ বাড়ছে। এই বর্জ্য পরিবেশের বিভিন্ন উপাদানের (যেমন-মৃত্তিকা, জলাশয়, বায়ু) যেমন ক্ষতি করে, মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিসাধন করে। বর্জ্যের ক্ষতিরকারক প্রভাবগুলি হল-
(A) মৃত্তিকার ওপর প্রভাব :
(i) আমাদের ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ যেমন কীটনাশক, আগাছানাশক, ডিটারজেন্ট ইত্যাদি,
(ii) কলকারখানা ও মোটরগাড়ি থেকে নির্গত দূষিত পদার্থ,
(iii) প্লাস্টিক, পলিথিন, পলিব্যাগ, সিরিঞ্জ ও অন্যান্য প্লাস্টিক জাতীয় দ্রব্য মৃত্তিকাতে বিয়োজিত হয় না বলে দীর্ঘদিন ধরে মৃত্তিকাতে সঞ্চিত থাকে এবং মৃত্তিকা দূষিত করে। এগুলি থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক উপাদান জল, বায়ু, আলো চলাচলে বাধা দেয়। ফলে মৃত্তিকাস্থিত অণুজীব মারা যায় ও জীব বিবর্ধনের কারণে মনুষ্য ও অন্যান্য প্রাণীর ক্ষতি হয় এবং খাদ্যশৃঙ্খল বিপর্যস্ত হয়ে পড়ে।
(B) বায়ুর ওপর প্রভাব: দীর্ঘদিন খোলা স্থানে বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে তা পচে গিয়ে বায়ুকে দূষিত করে। মানুষের দেহ ও মনের অস্বস্তি বাড়িয়ে তোলে এবং সৌন্দর্য নষ্ট করে, যা জীবন বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়। কলকারখানা থেকে নির্গত মারাত্মক ক্ষতিকারক গ্যাসগুলি প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ডেকে এনেছে।
(C) জলের ওপর প্রভাব: পৃথিবীর মহাসাগর, সাগর, হ্রদ, নদী প্রভৃতি স্থানে প্রচুর বর্জ্য জমার ফলে জল দূষিত হওয়ায় জলজ প্রাণীর অপমৃত্যু ঘটছে, তাদের প্রজনন বাধাপ্রাপ্ত হচ্ছে। বিভিন্ন ধরনের শৈবাল নষ্ট হচ্ছে। জলজ বাস্তুতন্ত্রের বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। অতিরিক্ত পরিমাণে প্লাস্টিকের ব্যবহার এবং যত্রতত্র তার নিক্ষেপের ফলে শহরাঞ্চলের হাইড্রেনগুলিতে প্লাস্টিকের সঞ্চয় ঘটছে। ফলে হাইড্রেনগুলির মুখ বুজে গিয়ে পয়ঃপ্রণালী ব্যাহত হচ্ছে। যার ফলে নর্দমার দূষিত জল মানুষ ও অন্যান্য প্রাণীদের দেহে বিভিন্ন রোগ সংক্রমণ ঘটাচ্ছে।
(D) মানবস্বাস্থ্যের ওপর: চিকিৎসা কেন্দ্র ও অন্যান্য উৎস থেকে নির্গত বর্জ্যগুলি যে সমস্ত রোগ ছড়াতে পারে তাদের মধ্যে প্রধান কয়েকটি হল-কৃমির প্রকোপ, ফুসফুসের রোগ, টিটেনাস, পেপটিক আলসার, হেপাটাইটিস, পেটের বিভিন্ন রোগ (আমাশয়, জন্ডিস), বিভিন্ন ধরনের চর্মরোগ, চোখের প্রদাহ, টাইফয়েড, ব্রংকাইটিস, এমফাইসিমা, ফ্লুরোসিস। DNA পরিবর্তন, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি। উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোসিস, নেক্রোসিস রোগ হয়, উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদনশীলতা হ্রাস ইত্যাদি। তেজস্ক্রিয় বর্জ্য মানবদেহে স্নায়ুর রোগ, পঙ্গুতা, বন্ধ্যাত্ব, ম্যালিগন্যান্ট টিউমারের মতো রোগ সৃষ্টি করে।
(8) ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো ।
উত্তর – প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভাগীরথী-হুগলি নদী প্রতিনিয়ত মানবিক কার্যকলাপের ফলে দূষিত হচ্ছে। আমরা দেখেছি, গঙ্গা নদীর তীরে অসংখ্য শিল্পকারখানা, নগরায়ণ গড়ে উঠেছে, যা এই নদীর দুষণের জন্য দায়ী।
(a) দীর্ঘদিন ধরে সমগ্র শহরাঞ্চলের পয়ঃপ্রণালী ব্যবস্থা ভাগীরথী-হুগলি নদীর সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে সমগ্র শহরাঞ্চলের মানুষের মলমূত্র, নোংরা আবর্জনা ভাগীরথী-হুগলি নদীতে এসে পতিত হয় এবং নদীর জল দূষিত হয়।
(b) ট্যানারি, রাসায়নিক বর্জ্য নদীতে নিক্ষেপ করা হয় ফলে জলের গুণগত মান হ্রাস পায়।
(c) কীটনাশক ও রাসায়নিক দ্রব্য মিশ্রণের ফলে নদীর জল পানীয়ের অযোগ্য হয়ে পড়ে।
(d) নদীর মাছ ও জলজ প্রাণীসমূহ মৃত্যুর সম্মুখীন হচ্ছে।
(e) বিভিন্ন প্রকার জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
(f) দুষিত জলের অধোগমনের ফলে বহুবিধ বিষক্রিয়া-রাসায়নিক, জৈব এবং অজৈব দূষক ভূগর্ভস্থ জলে সংক্রমিত হচ্ছে।
(g) বর্জ্য পদার্থ সঞ্চয়ের ফলে হুগলি নদীর নাব্যতা বিগত 60 বছরে 17 সেমি হ্রাস পেয়েছে।
আরও পড়ুন : –
Click Here – প্রথম অধ্যায়
বায়ুমণ্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
বারিমন্ডল অধ্যায় প্রশ্ন উত্তর
ভারতের প্রাকৃতিক ভূগোল প্রশ্ন ও উত্তর
YouTube – Samim Sir