প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর // ইতিহাস তৃতীয় অধ্যায় Class 10 // History Chapter 2 Question answer
প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর
ইতিহাস তৃতীয় অধ্যায় Class 10
Class 10 History Chapter 2 Question answer
MCQ প্রশ্ন উত্তর
১. ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইনস্পেকটর জেনারেল ছিলেন – [ Madhyamik ’23 ]
(ক) জোহান ক্রুগার
(খ) এলিয়াস ফিসার
(গ) ডেইট্রিক ব্রানডিস
(ঘ) ফ্রেডরিখ হফম্যান
উত্তর – (গ) ডেইট্রিক ব্রানডিস
২. ভারতে ‘প্রথম অরণ্য আইন’ পাস হয় – [ Madhyamik ’18 ]
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
৩. ঔপনিবেশিক ভারতে ‘দ্বিতীয় অরণ্য আইন’ পাস হয় –
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
৪. দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮ খ্রিস্টাব্দ) লাভবান হয়েছিল – [ Madhyamik ’20 ]
(ক) আদিবাসী সম্প্রদায়
(খ) ব্রিটিশ সরকার
(গ) ব্যবসায়ী শ্রেণি
(ঘ) ব্রিটিশ ও আদিবাসী শ্রেণি উভয়ই
উত্তর – (খ) ব্রিটিশ সরকার
৫. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় – [ Madhyamik ’17 ]
(ক) দুটি স্তরে
(খ) তিনটি স্তরে
(গ) চারটি স্তরে
(ঘ) পাঁচটি স্তরে
উত্তর – (খ) তিনটি স্তরে
৬. ‘অরণ্য আইন’ আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন –
(ক) রিচার্ড গ্রোভ
(খ) ডেইট্রিক ব্রানডিস
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) র্যাচেল কারসন
উত্তর – (খ) ডেইট্রিক ব্রানডিস
৭. ‘তৃতীয় অরণ্য আইন’ পাস হয় –
(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে
৮. ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল -[ Madhyamik 24, ’22 ]
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) রাম্পা বিদ্রোহ
উত্তর – (ঘ) রাম্পা বিদ্রোহ
৯. বাংলায় সংঘটিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল –
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) মুন্ডা বিদ্রোহ
(ঘ) বারাসত বিদ্রোহ
উত্তর – (খ) চুয়াড় বিদ্রোহ
১০. আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে –
(ক) ছোটোনাগপুর অঞ্চলে
(খ) দুমকা অঞ্চলে
(গ) জঙ্গলমহল অঞ্চলে
(ঘ) রাঁচি-চক্রধরপুর অঞ্চলে
উত্তর – (গ) জঙ্গলমহল অঞ্চলে
১১. চুয়াড় বিদ্রোহের নেতা গোবর্ধন দিকপতি পাইক ছিলেন –
(ক) ঘাটালের
(খ) রাইপুরের
(গ) চন্দ্রকোনার
(ঘ) মেদিনীপুরের
উত্তর – (গ) চন্দ্রকোনার
১২. চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন –
(ক) লর্ড কর্নওয়ালিস
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর – (খ) লর্ড ওয়েলেসলি
১৩. ধাদকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন, তার নাম –
(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) চুয়াড় বিদ্রোহ
উত্তর – (ঘ) চুয়াড় বিদ্রোহ
১৪. জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল – [ Madhyamik 23 ]
(ক) সাঁওতাল বিদ্রোহের পরে
(খ) কোল বিদ্রোহের পরে
(গ) চুয়াড় বিদ্রোহের পরে
(ঘ) মুন্ডা বিদ্রোহের পরে
উত্তর – (গ) চুয়াড় বিদ্রোহের পরে
১৫. কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রি.) অনুষ্ঠিত হয়েছিল – [ Madhyamik ’18 ]
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটোনাগপুরে
(ঘ) রাঁচিতে
উত্তর – (গ) ছোটোনাগপুরে
১৬. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন – [ Madhyamik ’17 ]
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল বিদ্রোহে
(ঘ) মুন্ডা বিদ্রোহে
উত্তর – (খ) কোল বিদ্রোহে
১৭. সিংরাই যুক্ত ছিলেন –
(ক) সাঁওতাল বিদ্রোহের সঙ্গে
(খ) মুন্ডা বিদ্রোহের সঙ্গে
(গ) কোল বিদ্রোহের সঙ্গে
(ঘ) চুয়াড় বিদ্রোহের সঙ্গে
উত্তর – (গ) কোল বিদ্রোহের সঙ্গে
১৮. কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দ) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন -[ Madhyamik 25 ]
(ক) ব্যারোজ
(খ) রোগসেস
(গ) ক্যাপটেন উইলকিনসন
(ঘ) চার্লস মেটকাফ
উত্তর – (গ) ক্যাপটেন উইলকিনসন
১৯. ‘হুল’ শব্দটি দিয়ে বোঝানো হয় –
(ক) মুন্ডা বিদ্রোহকে
(খ) সাঁওতাল বিদ্রোহকে
(গ) কোল বিদ্রোহকে
(ঘ) চুয়াড় বিদ্রোহকে
উত্তর – (খ) সাঁওতাল বিদ্রোহকে
২০. ‘হুল’ কথাটির অর্থ হল – [ Madhyamik 20 ]
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ
উত্তর – (ঘ) বিদ্রোহ
২১. সাঁওতালদের জমির উপর খাজনা চালু করেন –
(ক) ডালহৌসিরায়
(খ) ক্লিভল্যান্ড
(গ) চার্লস উইলকিনস
(ঘ) রোগসেস
উত্তর – (খ) ক্লিভল্যান্ড
২২. সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য ব্যবহার করা হতযে বাটখারা, তার নাম –
(ক) কেনারাম
(খ) বেচারাম
(গ) গিরা
(ঘ) চার
উত্তর – (ক) কেনারাম
২৩. সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করার জন্য ব্যবহার করা হতযে বাটখারা, তার নাম –
(ক) কেনারাম
(খ) বেচারাম
(গ) গিরা
(ঘ) চার
উত্তর – (খ) বেচারাম
২৪. সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী দুটি উপজাতি গোষ্ঠীহল –
(ক) মুন্ডা ও হো
(খ) ওঁরাও ও মুন্ডা
(গ) হো ও ভুয়ান
(ঘ) মাল ও ভূয়ান
উত্তর – (ঘ) মাল ও ভূয়ান
২৫. সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট ছিলেন –
(ক) ফ্রেডরিখ হ্যালিডে
(খ) ডালহৌসি
(গ) ক্লিভল্যান্ড
(ঘ) হিউসন
উত্তর – (ক) ফ্রেডরিখ হ্যালিডে
২৬. ‘খেরওয়ার’ বলতে বোঝায় –
(ক) প্রলয়ের দিন
(খ) সাঁওতালদের স্বাধীন সত্তা
(গ) ঈশ্বর প্রদর্শিত পথ
(ঘ) নবজাগরণ
উত্তর – (খ) সাঁওতালদের স্বাধীন সত্তা
২৭. সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তিসংগ্রাম’, এটি বলেছেন –
(ক) নরহরি কবিরাজ
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) বরুণ দে
(ঘ) সুপ্রকাশ রায়
উত্তর – (ঘ) সুপ্রকাশ রায়
২৮. ‘ধরতি আবা’ কথার অর্থ হল –
(ক) পৃথিবীর পিতা
(খ) একমাত্র নেতা
(গ) পৃথিবীর ভগবান
(ঘ) পৃথিবীর মালিক
উত্তর – (ক) পৃথিবীর পিতা
২৯. বিরসা মুন্ডা মারা যান –
(ক) কলেরা রোগে
(খ) যক্ষ্মা রোগে
(গ) কুষ্ঠ রোগে
(ঘ) অনাহারে
উত্তর – (ক) কলেরা রোগে
৩০. মৃত্যুকালে বিরসা মুন্ডার বয়স হয় –
(ক) ২৭ বছর
(খ) ২৫ বছর
(গ) ৩৩ বছর
(ঘ) ২৮ বছর
উত্তর – (খ) ২৫ বছর
৩১. ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত –
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ) রংপুর বিদ্রোহে
(ঘ) পাবনা বিদ্রোহে
উত্তর – (গ) রংপুর বিদ্রোহে
৩২. রংপুর বিদ্রোহ একটি –
(ক) কৃষক বিদ্রোহ
(খ) শ্রমিক বিদ্রোহ
(গ) উপজাতি বিদ্রোহ
(ঘ) জমিদার বিদ্রোহ
উত্তর – (ক) কৃষক বিদ্রোহ
৩৩. কে নিজেকে ‘ধারতি আবা’ বলে অভিহিত করেছেন ? –
(ক) বিরসা মুন্ডা
(খ) তিতুমির
(গ) মঙ্গল পান্ডে
(ঘ) ক্ষুদিরাম বসু
উত্তর – (ক) বিরসা মুন্ডা
৩৪. রংপুর বিদ্রোহে নুরুলউদ্দিনের সহকারী ছিলেন –
(ক) দয়ারাম শীল
(খ) শিউরাম
(গ) দেবী সিংহ
(ঘ) তিতুমির
উত্তর – (ক) দয়ারাম শীল
৩৫. ভিল বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) জে জোয়া ভগত
(খ) মজনু শাহ
(গ) ভৈরব
(ঘ) শিউরাম
উত্তর – (ঘ) শিউরাম
৩৬. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয় –
(ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তর – (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
৩৭. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন – [ Madhyamik ’19 ]
(ক) রানি কর্ণাবতী
(খ) রানি শিরোমণি
(গ) দেবী চৌধুরাণী
(ঘ) রানি দুর্গাবতী
উত্তর – (গ) দেবী চৌধুরাণী
৩৮. ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন – [ Madhyamik ’22 ]
(ক) ভিনসেন্ট স্মিথ
(খ) জেমস মিল
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর – (গ) ওয়ারেন হেস্টিংস
৩৯. সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ‘হিন্দুস্তানের যাযাবর’ ও ‘পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলেছেন –
(ক) উইলিয়ম বেন্টিঙ্ক
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড কর্নওয়ালিস
(ঘ) উইলিয়ম হান্টার
উত্তর – (খ) ওয়ারেন হেস্টিংস
৪০. বারাসত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন –
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড ময়রা
উত্তর – (গ) লর্ড বেন্টিঙ্ক
৪১. বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন –
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বিরসা মুন্ডা
উত্তর – (গ) তিতুমির
৪২. তিতুমিরের প্রকৃত নাম ছিল – [ Madhyamik ’25, ’19 ]
(ক) চিরাগ আলি
(খ) হায়দর আলি
(গ) মির নিশার আলি
(ঘ) তোরাপ আলি
উত্তর – (গ) মির নিশার আলি
৪৩. মির নিশার আলি নেতৃত্ব দিয়েছিলেন – [Madhyamik 22 ]
(ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে
উত্তর – (ক) বাংলার ওয়াহাবি আন্দোলনে
৪৪. কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল ?
(ক) লর্ড বেন্টিঙ্ক
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড লিটন
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর – (ক) লর্ড বেন্টিঙ্ক
৪৫. দুদু মিঞা বাংলাদেশকে বিভক্ত করেছিলেন –
(ক) হলকায়
(খ) মহকুমায়
(গ) প্রদেশে
(ঘ) ভুক্তিতে
উত্তর – (ক) হলকায়
৪৬. হাজি শরিয়ৎউল্লাহ ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন –
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮২০ খ্রিস্টাব্দে
৪৭. ‘পাগলপন্থী’ কৃষক বিদ্রোহ হয়েছিল –
(ক) ঢাকাতে
(খ) যশোহরে
(গ) খুলনাতে
(ঘ) ময়মনসিংহে
উত্তর – (ঘ) ময়মনসিংহে
৪৮. ভারতে প্রথম নীলচাষ শুরু হয় –
(ক) ১৭৭৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর – (ক) ১৭৭৭ খ্রিস্টাব্দে
৪৯. ভারতের প্রথম নীলকর হলেন –
(ক) জেমস মিল
(খ) মেকলে
(গ) লুই বোনার্ড
(ঘ) ডেইট্রিক ব্রানডিস
উত্তর – (গ) লুই বোনার্ড
৫০. বাংলার নীলকুঠিগুলিকে বলা হত –
(ক) আড়ং
(খ) হল্কা
(গ) গুমঘর
(ঘ) গিরা
উত্তর – (ক) আড়ং
৫১. নীলকরগণ যে চাবুক দিয়ে চাষিদের দৈহিক নির্যাতন করত, তার নাম হল –
(ক) কেনারাম
(খ) বেচারাম
(গ) শ্যামচাঁদ
(ঘ) রামচাঁদ
উত্তর – (গ) শ্যামচাঁদ
৫২. ‘দাদন’ কথার অর্থ –
(ক) অগ্রিম অর্থ নেওয়া
(খ) পাট্টা দেওয়া
(গ) ধার শোধ করা
(ঘ) বেগার খাটা
উত্তর – (ক) অগ্রিম অর্থ নেওয়া
৫৩. ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল –
(ক) নদিয়ায় (চৌগাছা)
(খ) বীরভূমে
(গ) বর্ধমানে
(ঘ) মালদহে
উত্তর – (ক) নদিয়ায় (চৌগাছা)
৫৪. নীল বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন –
(ক) লর্ড বেন্টিঙ্ক
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড আমহার্স্ট
উত্তর – (খ) লর্ড ক্যানিং
৫৫. পঞ্চম আইন পাস করেছিলেন –
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড ক্যানিং
উত্তর – (খ) লর্ড বেন্টিঙ্ক
৫৬. নীল আইন পাস হয় –
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
৫৭. প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি –
(ক) সামন্ততান্ত্রিক বিদ্রোহ
(খ) ধর্মীয় বিদ্রোহ
(গ) কৃষক বিদ্রোহ
(ঘ) শ্রমিক বিদ্রোহ
উত্তর – (গ) কৃষক বিদ্রোহ
৫৮. ‘ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন –
(ক) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
(খ) ভবানী পাঠক
(গ) মজনু শাহ
(ঘ) দীনবন্ধু মিত্র
উত্তর – (ক) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
৫৯. নীল বিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিশ্বচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল – [ Madhyamik 24 ]
(ক) পাবনা জেলায়
(খ) খুলনা জেলায়
(গ) নদিয়া জেলায়
(ঘ) ফরিদপুর জেলায়
উত্তর – (গ) নদিয়া জেলায়
৬০. ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন – [ Madhyamik 25 ]
(ক) রামরতন মল্লিক
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) দিগম্বর বিশ্বাস
(ঘ) কাদের মোল্লা
উত্তর – (ক) রামরতন মল্লিক
৬১. ‘লাল সাহেব’ নামে খ্যাত ছিলেন –
(ক) রামরতন মল্লিক
(খ) বিশ্বনাথ সর্দার
(গ) ব্লেয়ার ক্লিং
(ঘ) লঙ সাহেব
উত্তর – (ক) রামরতন মল্লিক
৬২. রামরতন মল্লিক ছিলেন –
(ক) নড়াইলের জমিদার
(খ) সুন্দরবনের জমিদার
(গ) মালদহের জমিদার
(ঘ) বাঁশবেড়িয়ার জমিদার
উত্তর – (ক) নড়াইলের জমিদার
৬৩. ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন –
(ক) বৈদ্যনাথ সর্দার
(খ) বিশ্বনাথ সর্দার
(গ) মেঘাই সর্দার
(ঘ) বিষ্ণুচরণ সর্দার
উত্তর – (খ) বিশ্বনাথ সর্দার
৬৪. নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়নি –
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা
(খ) সমাচার দর্পণ
(গ) সমাচার চন্দ্রিকা
(ঘ) সন্ধ্যা
উত্তর – (ঘ) সন্ধ্যা
৬৫. অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) বারীন্দ্র ঘোষ
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) হেমচন্দ্র কানুনগো
উত্তর – (গ) শিশির কুমার ঘোষ
৬৬. পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয় –
(ক) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়
(খ) বঙ্গদর্শন পত্রিকায়
(গ) সমাচার দর্পণ পত্রিকায়
(ঘ) বামাবোধিনী পত্রিকায়
উত্তর – (ক) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায়
৬৭. ১৮৮৫ খ্রিস্টাব্দের ‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ পাস যেবিদ্রোহের ফল ছিল, তা হল –
(ক) পাগলপন্থী বিদ্রোহ
(খ) চুয়াড় বিদ্রোহ
(গ) পাইক বিদ্রোহ
(ঘ) পাবনা বিদ্রোহ
উত্তর – (ঘ) পাবনা বিদ্রোহ
SAQ
১. ‘বিদ্রোহ ’কী ?
উত্তর – প্রচলিত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করাকে ‘বিদ্রোহ’ বলা হয়।
২. ‘অভ্যুত্থান’ কী ?
উত্তর – যখন কোনো বিদ্রোহে ব্যাপক সংখ্যক জনগণ অংশগ্রহণ করে তখন তাকে ‘অভ্যুত্থান’ বলা হয় ।
৩. ‘বিপ্লব’ কথাটির অর্থ কী ?
উত্তর – আমূল পরিবর্তন ।
৪. ভারতের অরণ্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীর মধ্যে প্রচলিত দুটি বিশেষ ধরনের কৃষিব্যবস্থার নাম কী ?
উত্তর – ঝুম ও রেওয়াং ।
৫. পশ্চিমবঙ্গের ‘জঙ্গলমহল’ কোন অঞ্চলকে বলা হয় ?
উত্তর – বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত অংশকে ‘জঙ্গলমহল’ বলা হয় ।
৬. ‘জঙ্গলমহল’- এর আদি অধিবাসী কারা ?
উত্তর – চুয়াড়রা ।
৭. ‘চুয়াড়’ কথার অর্থ কী ?
উত্তর – দুর্বৃত্ত ও নীচ জাতি ।
৮. ‘পাইকান’ কী ?
উত্তর – চুয়াড়দের ভোগদখলিকৃত নিষ্কর জমি ।
৯. ঘাটশিলা বা ধলভূমে চুয়াড় বিদ্রোহে প্রথম কে নেতৃত্ব দিয়েছিলেন ? [ অথবা ], প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর – ধলভূমের রাজা জগন্নাথ ধল (সিংহ) ।
১০. চুয়াড় বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তর – গোবর্ধন দিকপতি ও লাল সিং
১১. রানি শিরোমণি কে ছিলেন ?
উত্তর – মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী ।
১২. মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয় ? [ Madhyamik 15 ]
উত্তর – মালাবার উপকূলে ।
১৩. কোন আইন দ্বারা ‘জঙ্গলমহল’ গড়ে উঠেছিল ?
উত্তর – ১৮ নং রেগুলেশন আইন দ্বারা ।
১৪. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তর – বুদ্ধ ভগত ও জোয়া ভগত ।
১৫. কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন ? [ Madhyamik 25 ]
উত্তর – কোল বিদ্রোহে (১৮৩১- ১৮৩২ খ্রিস্টাব্দ) ।
১৬. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী ?
উত্তর – পাহাড়ের প্রান্তদেশ ।
১৭. ‘দামিন-ই-কোহ’- এর পরবর্তী নাম কী হয়েছিল ?
উত্তর – সাঁওতাল পরগনা ।
১৮. ‘দিকু’ কারা ?
উত্তর – সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা ‘দিকু’ বলে ডাকত ।
১৯. কামিয়াতি কী ?
উত্তর – মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদান করতে হত সাঁওতালদের, এই প্রথা কামিয়াতি নামে পরিচিত ।
২০. ‘মারাং বুরু’ কাদের দেবতা ?
উত্তর – সাঁওতালদের ।
২১. ভগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল ? [ Madhyamik 22, 11 ]
উত্তর – সাঁওতাল বিদ্রোহ ।
২২. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তর – সিধু ও কানু ।
২৩. কত তারিখে প্রতিবছর ‘হুল দিবস’ পালিত হয় ?
উত্তর – ৩০ জুন ।
২৪. হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কোন পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে ?
উত্তর – হিন্দু প্যাট্রিয়ট ।
২৫. ‘উলগুলান’ বলতে কী বোঝায় ? [ Madhyamik 17 ]
উত্তর – ‘উলগুলান’ বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় ।
২৬. কার নেতৃত্বে ‘মুন্ডা উলগুলান’ হয় ?
উত্তর – বিরসা মুন্ডা ।
২৭. মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো ।
উত্তর – বিরসা মুন্ডা, গয়া মুন্ডা (সেনাপতি)
২৮. মুন্ডাদের বংশ পরম্পরাগত যৌথ কৃষিব্যবস্থার নাম কী ?
উত্তর – খুৎকাঠি প্রথা ।
২৯. ‘বেত বেগারি’ কী ?
উত্তর– ‘বেত বেগারি’ হল বহিরাগতদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রম দিতে বাধ্য করার ঘটনা ।
৩০.ধরতি আবা’ কে ছিলেন ? তাঁর উপাস্য দেবতার নাম কী ?
উত্তর – বিরসা মুন্ডা, সিং বোঙা বা সূর্য ।
৩১. মুন্ডা বিদ্রোহের পর কোন আইনে খুৎকাঠি প্রথা স্বীকৃত হয় ?
উত্তর – ১৯০৮ খ্রিস্টাব্দের ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইনে।
৩২. রংপুর বিদ্রোহ কবে হয় ?
উত্তর – ১৭৮৩ খ্রিস্টাব্দে ।
৩৩. রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
উত্তর – নুরুলউদ্দিন ।
৩৪. কত খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ দমন করা হয় ?
উত্তর – ১৭৮৩ খ্রিস্টাব্দের মার্চ মাসে ।
৩৫. ভিল বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তর – ১৮১৯ খ্রিস্টাব্দে ।
৩৬. মজনু শাহ কে ছিলেন ?
উত্তর – সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ।
৩৭. ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর – মহম্মদ বিন আবদুল ওয়াহাব ।
৩৮. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত/অপর নাম কী ?
উত্তর – তারিকা-ই-মহম্মদীয়া ।
৩৯. ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ কী ?
উত্তর – মহম্মদ প্রদর্শিত পথ ।
৪০. ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন ?
উত্তর – সৈয়দ আহমদ ।
৪১. তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন ?
উত্তর – বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে ।
৪২. কবে, কাদের মধ্যে বালাকোটের যুদ্ধ হয়েছিল ?
উত্তর – ১৮৩১ খ্রিস্টাব্দে, ওয়াহাবি ও শিখদের মধ্যে ।
৪৩. ‘ফরাজি’ কথাটির অর্থ কী ?
উত্তর – ঈশ্বরনির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ।
৪৪. ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ?
উত্তর – হাজি শরিয়ৎউল্লাহ ।
৪৫. ফরাজি আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো ।
উত্তর – হাজি শরিয়ৎউল্লাহ, দুদু মিঞা, নোয়া মিঞা প্রমুখ ।
৪৬. দুদু মিঞার পরে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে ?
উত্তর – নোয়া মিঞা ।
৪৭. পাগলপন্থী আদর্শের প্রবর্তন কে করেন ? [ অথবা], পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর – ফকির করিম শাহ
৪৮. নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তর – দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ।
৪৯. বঙ্গীয় নীলচাষ আইন’কবে পাস হয়েছিল ?
উত্তর – ১৮৬০ খ্রিস্টাব্দে ।
৫০. কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয় ?
উত্তর – ১৮৬০ খ্রিস্টাব্দে ।
৫১. কোন পত্রিকা নীল বিদ্রোহকে ‘প্রথম বিপ্লব’ বলেছিল ?
উত্তর – অমৃতবাজার পত্রিকা ।
৫২. নীল বিদ্রোহের কাহিনি কোন কোন পত্রিকা প্রকাশ করেছিল ?
উত্তর – ‘হিন্দু প্যাট্রিয়ট’, ‘সমাচার চন্দ্রিকা’, ‘সমাচার দর্পণ’, ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ।
৫৩. পাবনার কৃষক বিদ্রোহ কবে, কোথায় হয়েছিল ?
উত্তর – ১১৮৭০ খ্রিস্টাব্দে, ইউসুফজাই পরগনায় ।
৫৪. পাবনার কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখো ।
উত্তর – ঈশানচন্দ্র রায় এবং ক্ষুদিমোল্লা
৫৫. ‘বিদ্রোহী রাজা’ কাকে বলা হয় ? তিনি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর – ঈশানচন্দ্র রায়, পাবনার কৃষক বিদ্রোহ
আরও পড়ুন –
প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা প্রশ্ন-উত্তর
দ্বিতীয় অধ্যায় – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর