সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর // ইতিহাস দ্বিতীয় অধ্যায় Class 10 // History Chapter 2 Question answer
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর
ইতিহাস দ্বিতীয় অধ্যায় Class 10
MCQ প্রশ্ন উত্তর
১. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন – [ Madhyamik ’17 ]
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(খ) শিশির কুমার ঘোষ
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর – (ক) উমেশচন্দ্র দত্ত
২. ‘বামাবোধিনী’ পত্রিকাটি ছিল –
(ক) দৈনিক
(গ) পাক্ষিক
(খ) সাপ্তাহিক
(ঘ) মাসিক
উত্তর – (ঘ) মাসিক
৩. ‘বামাবোধিনী’ পত্রিকার শেষ সম্পাদক ছিলেন –
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) সুপ্রকাশ দত্ত
(গ) আনন্দকুমার দত্ত
(ঘ) ক্ষেত্রমোহন দত্ত
উত্তর – (গ) আনন্দকুমার দত্ত
৪. কেশবচন্দ্র সেন কর্তৃক প্রতিষ্ঠিত ‘বামাবোধিনী সভা’-র (১৮৬৩ খ্রি.) মুখপত্র ছিল –
(ক) বঙ্গদর্শন পত্রিকা
(খ) তত্ত্ববোধিনী পত্রিকা
(গ) গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা
(ঘ) বামাবোধিনী পত্রিকা
উত্তর – (ঘ) বামাবোধিনী পত্রিকা
৫. উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল –
(ক) সোমপ্রকাশ পত্রিকার
(গ) গ্রামবার্তা প্রকাশিকার
(খ) বঙ্গদর্শন পত্রিকার
(ঘ) বামাবোধিনী পত্রিকার
উত্তর – (ঘ) বামাবোধিনী পত্রিকার
৬. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল –
(ক) বেঙ্গল গেজেট
(খ) দিগদর্শন
(গ) সমাচার দর্পণ
(ঘ) সংবাদ প্রভাকর
উত্তর – (ক) বেঙ্গল গেজেট
৭. ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ প্রকাশিত হত –
(ক) কলকাতার রাধাবাজার থেকে
(খ) শ্রীরামপুর থেকে
(গ) পার্ক স্ট্রিট থেকে
(ঘ) চিংড়িপোতা থেকে
উত্তর – (ক) কলকাতার রাধাবাজার থেকে
৮. প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল – [ Madhyamik25 ]
(ক) সম্বাদ ভাস্কর
(খ) সম্বাদ কৌমুদি
(গ) সংবাদ প্রভাকর
(ঘ) সমাচার দর্পণ
উত্তর – (গ) সংবাদ প্রভাকর
৯. কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন ?
(ক) সম্বাদ কৌমুদী
(খ) সংবাদ প্রভাকর
(গ) সমাচার চন্দ্রিকা
(ঘ) সংবাদ রত্নাকর
উত্তর – (খ) সংবাদ প্রভাকর
১০. ‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তর – (গ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
১১. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) হারানচন্দ্র মুখার্জী
(খ) মধুসূদন দত্ত ভিতি
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর – (গ) গিরিশচন্দ্র ঘোষ
১২. ‘হুতোম প্যাঁচার নকশা’ সর্বপ্রথম ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল –
(ক) প্রবাসী পত্রিকায়
(খ) দেশ পত্রিকায়
(গ) বিধিধার্থ সংগ্রহ পত্রিকায়
(ঘ) ভারতী পত্রিকায়
উত্তর – (গ) বিধিধার্থ সংগ্রহ পত্রিকায়
১৩. নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল – [Madhyamik ‘22]
(ক) নদিয়াতে
(খ) ঢাকায়
(গ) শ্রীরামপুরে
(ঘ) কলকাতায়
উত্তর – (খ) ঢাকায়
১৪. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন – [ Madhyamik ’18 ]
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভাঃ জেমস লঙ
উত্তর – (ঘ) রেভাঃ জেমস লঙ
১৫. নীলদর্পণ নাটকের অভিনয় নিষিদ্ধ হয়েছিল –
(ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৯০৮ খ্রিস্টাব্দে
১৬. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রথমে ছিল একটি –
(ক) মাসিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) সাপ্তাহিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তর – (ক) মাসিক পত্রিকা
১৭. গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয় –
(ক) ১৮৬৩ খ্রিস্টাব্দ থেকে
(খ) ১৮৭১ খ্রিস্টাব্দ থেকে
(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দ থেকে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দ থেকে
উত্তর – (খ) ১৮৭১ খ্রিস্টাব্দ থেকে
১৮. ‘ফকির চাঁদ বাউল’ বলা হয় –
(ক) লালন ফকিরকে
(খ) হরিনাথ মজুমদারকে
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) জলধর সেনকে
উত্তর – (খ) হরিনাথ মজুমদারকে
১৯. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কবে বন্ধ হয়েছিল ?
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
২০. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন –
(ক) ডেভিড হেয়ার
(খ) থমাস ব্যাবিংটন মেকলে
(গ) উইলিয়ম জোনস
(ঘ) চার্লস মেটকাফ
উত্তর – (গ) উইলিয়ম জোনস
২১. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রি.) তৈরি হয়েছিল –
(ক) প্রাচ্য বিদ্যাচর্চার জন্য
(খ) পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য
(গ) সামরিক বিদ্যাচর্চার জন্য
(ঘ) হিন্দু ও ইসলামীয় আইনচর্চার জন্য
উত্তর – (ক) প্রাচ্য বিদ্যাচর্চার জন্য
২২. এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি হলেন –
(ক) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(খ) রাজা রামমোহন রায়
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর – (ক) রাজা রাজেন্দ্রলাল মিত্র
২৩. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন –
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) রাজা রামমোহন রায়
(গ) উইলিয়ম কেরি
(ঘ) ডেভিড হেয়ার
উত্তর – (ক) রাজা রাধাকান্ত দেব
২৪. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় – [ Madhyamik ’17]
(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
উত্তর – (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে
২৫. লর্ড হার্ডিঞ্জের নির্দেশিকা প্রকাশিত হয় –
(ক) ১৮২৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৪৪ খ্রিস্টাব্দে
২৬. হিন্দু মেট্রোপলিটন কলেজ (১৮৫৩ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন -[Madhyamik 25]
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) বিদ্যাসাগর
(ঘ) মোতিলাল শীল
উত্তর – (খ) রাধাকান্ত দেব
২৭. ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’ (১৮৬৪ খ্রি.) প্রতিষ্ঠা করেন –
(ক) রাজা রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিংকওয়াটার বিটন
উত্তর – (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৮. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন – [ Madhyamik ’19 ]
(ক) ডা. এম জে ব্রামলি
(খ) ডা. এইচ এইচ গুডিভ
(গ) ডা. এন ওয়ালিশ
(ঘ) ডা. জে গ্রান্ট
উত্তর – (ক) ডা. এম জে ব্রামলি
২৯. ‘ক্যালকাটা মেডিক্যাল কলেজ’ তৈরির জন্য জমি দান করেন – [Madhyamik 25]
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) মোতিলাল শীল
(গ) ডেভিড হেয়ার
(ঘ) রাধাকান্ত দেব
উত্তর – (খ) মোতিলাল শীল
৩০. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম মহিলা স্নাতক হলেন –
(ক) বিধুমুখী বসু
(খ) সরোজিনী নাইডু
(গ) কল্পনা দত্ত
(ঘ) বীণা দাস
উত্তর – (ক) বিধুমুখী বসু
৩১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় – [ Madhyamik 19 ]
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
৩২. স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন –
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
৩৩. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় – [Madhyamik 20]
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
৩৪. ‘হান্টার কমিশন’ গঠন করেন –
(ক) লর্ড বেন্টিঙ্ক
(খ) লর্ড রিপন
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড কার্জন
উত্তর – (খ) লর্ড রিপন
৩৫. উনিশ শতকের নারীশিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল –
(ক) বিটন (বেথুন) স্কুল
(খ) হেয়ার স্কুল
(গ) স্কটিশ চার্চ স্কুল
(ঘ) হিন্দু স্কুল
উত্তর – (ক) বিটন (বেথুন) স্কুল
৩৬. ‘নারীশিক্ষা ভাণ্ডার’ নামক তহবিল গঠন করেন –
(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৭. ’স্ত্রীশিক্ষা বিধায়ক’ গ্রন্থ রচনা করেন –
(ক) রাধাকান্ত দেব
(খ) বিদ্যাসাগর
(গ) আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) ডেভিড হেয়ার
উত্তর – (ক) রাধাকান্ত দেব
৩৮. গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয় – [ Madhyamik ’24 ]
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২২ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮২২ খ্রিস্টাব্দে
৩৯. ‘স্ত্রীশিক্ষা বিষয়ক’ গ্রন্থটি লেখেন –
(ক) গৌরমোহন বিদ্যালঙ্কার
(খ) ডেভিড হেয়ার
(গ) থিওডোর বেক
(ঘ) ভগবানচন্দ্র বসু
উত্তর – (ক) গৌরমোহন বিদ্যালঙ্কার
৪০. সতীদাহপ্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হল –
(ক) রেগুলেশন- XVII
(খ) রেগুলেশন- XVI
(গ) রেগুলেশন- XV
(ঘ) রেগুলেশন- XIV
উত্তর – (ক) রেগুলেশন- XVII
৪১. সতীদাহ প্রথা রদ হয় – [ Madhyamik ’18 ]
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
৪২. সতীদাহ প্রথা সমর্থন করেছিল –
(ক) সমাচার চন্দ্রিকা
(খ) সম্বাদ কৌমুদী
(গ) সমাচার দর্পণ
(ঘ) সর্বশুভকরী পত্রিকা
উত্তর – (ক) সমাচার চন্দ্রিকা
৪৩. ‘ইয়ং বেঙ্গল’বা ‘নব্যবঙ্গ’ বলা হত –
(ক) ডিরোজিওর অনুগামীদের
(খ) রামমোহনের অনুগামীদের
(গ) রামকৃষ্ণের অনুগামীদের
(ঘ) বিবেকানন্দের অনুগামীদের
উত্তর – (ক) ডিরোজিওর অনুগামীদের
৪৪. সর্বপ্রথম ‘নব্যবঙ্গ’ নামটি ব্যবহার করেন –
(ক) ডিরোজিও
(খ) ঈশ্বরগুপ্ত
(গ) যোগেশচন্দ্র বাগল
(ঘ) রামতনু লাহিড়ী
উত্তর – (খ) ঈশ্বরগুপ্ত
৪৫. নব্যবঙ্গ গোষ্ঠীকে ‘ইয়ং ক্যালকাটা’ নাম দেন –
(ক) ডিরোজিও
(খ) ঈশ্বরগুপ্ত
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর – (গ) প্যারীচাঁদ মিত্র
৪৬. ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকা প্রকাশ করেন –
(ক) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
(খ) রসিককৃষ্ণ মল্লিক
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) মধুসূদন দত্ত
উত্তর – (ক) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
৪৭. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে’র প্রথম সভাপতি ছিলেন –
(ক) ডিরোজিও
(খ) উমাচরণ বোস
(গ) দক্ষিণারঞ্জন বসু
(ঘ) রসিককৃষ্ণ মল্লিক
উত্তর – (ক) ডিরোজিও
৪৮. যে আইন দ্বারা বিধবাবিবাহ চালু হয় –
(ক) রেগুলেশন অ্যাক্ট-XV
(খ) রেগুলেশন অ্যাক্ট-XVII
(গ) রেগুলেশন অ্যাক্ট-XVI
(ঘ) রেগুলেশন অ্যাক্ট-XIV
উত্তর – (ক) রেগুলেশন অ্যাক্ট-XV
৪৯. বাংলায় প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় –
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর
(ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
উত্তর – (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর
৫০. কলকাতায় প্রথম বিধবাবিবাহ করেন –
(ক) শ্রীশচন্দ্র বিদ্যারত্ন
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) অশ্বিনীকুমার দত্ত
(ঘ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
উত্তর – (ক) শ্রীশচন্দ্র বিদ্যারত্ন
৫১. রামমোহন রায় অ্যাংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন – [Madhyamik ’23]
(ক) ১৮২১ খ্রিস্টাব্দে
(খ) ১৮২২ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২৬ খ্রিস্টাব্দে
উত্তর – (খ) ১৮২২ খ্রিস্টাব্দে
৫২. ব্রাহ্ম ধর্মের প্রবর্তক হলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রামমোহন রায়
(গ) বিবেকানন্দ
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তর – (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩. রামমোহন রায়-এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন -[Madhyamik ’22]
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ
(ঘ) তারাচাঁদ চক্রবর্তী
উত্তর – (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৪. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন – [ Madhyamik ’20 ]
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর – (গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
৫৫. ‘ব্রাহ্মবন্ধু সভা’ স্থাপন করেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজা রামমোহন রায়
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তর – (গ) কেশবচন্দ্র সেন
৫৬. ব্রাহ্মসমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তর – (গ) অক্ষয়কুমার দত্ত
৫৭. তত্ত্ববোধিনী সভা’-র প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) রামমোহন রায়
(খ) কেশবচন্দ্র সেন
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিবেকানন্দ
উত্তর – (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৮. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) শিবনাথ শাস্ত্রী
(ঘ) আনন্দমোহন বসু
উত্তর – (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৯. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন – [ Madhyamik ’17 ]
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – (খ) কেশবচন্দ্র সেন
৬০. ‘নব্য বেদান্ত’ বলা হয় –
(ক) শঙ্করাচার্যের বেদান্তকে
(খ) শ্রীরামকৃষ্ণের মতবাদকে
(গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে
(ঘ) স্বামী ব্রহ্মানন্দের মতবাদকে
উত্তর – (গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে
৬১. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন – [ Madhyamik ’18 ]
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তর – (গ) শ্রীরামকৃষ্ণ
৬২. ‘যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন –
(ক) নব্য বেদান্তবাদের আদর্শ
(খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ
(গ) পৌত্তলিকতার আদর্শ
(ঘ) নবজাগরণের আদর্শ
উত্তর – (খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ
৬৩. ‘রেনেসাঁ’ শব্দটি হল, একটি – [ Madhyamik 23 ]
(ক) ইংরেজি শব্দ
(খ) ফরাসি শব্দ
(গ) ইতালীয় শব্দ
(ঘ) ল্যাটিন শব্দ
উত্তর – (খ) ফরাসি শব্দ
৬৪. রেনেসাঁ শব্দটি জনপ্রিয় করেছিলেন –
(ক) মিশলে
(খ) জ্যাকব বুখার্ড
(গ) হামফ্রি
(ঘ) পেত্রার্ক
উত্তর – (খ) জ্যাকব বুখার্ড
৬৫. বাংলার ইতিহাসে ‘রেনেসাঁ’ শব্দের প্রথম ব্যবহার করেন –
(ক) সুশোভন সরকার
(খ) সুমিত সরকার
(গ) শিপ্রা সরকার
(ঘ) রণজিৎ গুহ
উত্তর – (ক) সুশোভন সরকার
৬৬. বাংলার নবজাগরণ ছিল – [ Madhyamik ’20 ]
(ক) ব্যক্তিকেন্দ্রিক
(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক
(গ) কলকাতাকেন্দ্রিক
(ঘ) গ্রামকেন্দ্রিক
উত্তর – (গ) কলকাতাকেন্দ্রিক
৬৭. উনিশ শতকের নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলে অভিহিত করেছেন —
(ক) অশোক মিত্র
(খ) বিনয় ঘোষ
(গ) যদুনাথ সরকার
(ঘ) সুশোভন সরকার
উত্তর – (ক) অশোক মিত্র
SAQ প্রশ্ন উত্তর
১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কী ?
উত্তর – দিগদর্শন।
২. উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কী ছিল ?
উত্তর – সমাচার দর্পণ ।
৩. ‘সম্বাদ কৌমুদী’ (১৮২১ খ্রি.)-র সম্পাদনা কে শুরু করেন ?
উত্তর – রাজা রামমোহন রায়
৪. বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তর – ১৮৬৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে
৫. ‘বামাবোধিনী’ পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর – ১৯২৩ খ্রিস্টাব্দে
৬. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেছিলেন ?
উত্তর – গিরিশচন্দ্র ঘোষ
৭. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর – হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৮. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি কবে থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে থাকে ?
উত্তর – ১৮৫৬ খ্রিস্টাব্দ থেকে
৯. কত খ্রিস্টাব্দে ‘হিন্দু প্যাট্রিয়ট’ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় ?
উত্তর – ১৮৯২ খ্রিস্টাব্দে
১০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন উপজাতি বিদ্রোহ সমর্থন করত ?
উত্তর – সাঁওতাল বিদ্রোহ
১১. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকায় কাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয় ? [ অথবা ], কাদের অত্যাচারের কথা ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর – নীলকরদের অত্যাচারের কথা ।
১২. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি কে লিখেছিলেন ?
উত্তর – কালীপ্রসন্ন সিংহ
১৩. ‘হুতোম প্যাঁচার নক্শা’ গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?
উত্তর – ১৮৬১ খ্রিস্টাব্দে
১৪. ‘বিদ্যোৎসাহিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – কালীপ্রসন্ন সিংহ।
১৫. ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে ? [ Madhyamik 23, ’22 ]
উত্তর – দীনবন্ধু মিত্র
১৬. ‘নীলদর্পণ’ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ? [ Madhyamik 20 ]
উত্তর – মাইকেল মধুসূদন দত্ত (১৮৬১ খ্রিস্টাব্দে)।
১৭. রেভারেন্ড জেমস লঙ কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন ? [ Madhyamik ’22 ]
উত্তর – ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রচারের অপরাধে
১৮. ‘গ্রামবার্ত্তা’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় ? [ Madhyamik 23, ’19 ]
উত্তর – কুষ্টিয়া থেকে
১৯. ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র সম্পাদক কে ছিলেন ? [ Madhyamik ’24, ’17 ]
উত্তর – হরিনাথ মজুমদার ( কাঙাল হরিনাথ )
২০. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ কবে প্রকাশিত হয় ?
উত্তর – ১৮৬৩ খ্রিস্টাব্দে
২১. ‘পাশ্চাত্যবাদী’ কাদের বলা হয় ?
উত্তর – লর্ড বেন্টিষ্কের আমলে জনশিক্ষা কমিটির যেসকল সদস্য মনে করতেন যে, সরকারি টাকা পাশ্চাত্য শিক্ষাখাতে ব্যয় করা উচিত, তাদের ‘পাশ্চাত্যবাদী’ বলা হয়।
২২. কে ‘কলকাতা মাদ্রাসা’ (১৭৮১ খ্রি.) প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ওয়ারেন হেস্টিংস ।
২৩. ‘এশিয়াটিক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ? [ Madhyamik ’13 ]
উত্তর – স্যার উইলিয়ম জোনস ।
২৪. এশিয়াটিক সোসাইটি’ কোন বছর প্রতিষ্ঠিত হয় ? [ Madhyamik 23 ’20 ]
উত্তর – ১৭৮৪ খ্রিস্টাব্দে
২৫. জোনাথন ডানকান ‘বারাণসী সংস্কৃত কলেজ’ কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ১৭৯১ খ্রিস্টাব্দে
২৬. ফোর্ট উইলিয়ম কলেজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – লর্ড ওয়েলেসলি
২৭. কত খ্রিস্টাব্দে ‘মেকলে মিনিট’ পেশ করা হয় ?
উত্তর – ১৮৩৫ খ্রিস্টাব্দে
২৮. শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ? [ Madhyamik 23, ’17 ]
উত্তর – উইলিয়ম কেরি, মার্শম্যান এবং উইলিয়ম ওয়ার্ডকে।
২৯. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ? [ Madhyamik ’22 ]
উত্তর – ১৮১৭ খ্রিস্টাব্দে
৩০. হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উত্তর – প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
৩১. কলকাতার ‘হিন্দু কলেজ’ কবে ‘প্রেসিডেন্সি কলেজ’ নামে পরিচিতি লাভ করে ?
উত্তর – ১৮৫৫ খ্রিস্টাব্দে
৩২. ‘পটলডাঙা অ্যাকাডেমি’-র বর্তমান নাম কী ?
উত্তর – হেয়ার স্কুল।
৩৩. কলকাতায় ‘হেয়ার স্কুল’ (১৮১৮ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ডেভিড হেয়ার।
৩৪. ‘ভারতে ইংরেজি শিক্ষার জনক’ কাকে বলা হয় ?
উত্তর – ডেভিড হেয়ার
৩৫. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর – ১৮১৭ খ্রিস্টাব্দে
৩৬. ডেভিড হেয়ার ‘ক্যালকাটা স্কুল সোসাইটি’কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ১৮১৮ খ্রিস্টাব্দে
৩৭. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ডেভিড হেয়ার
৩৮. কোন বছর, কার আমলে কলকাতায় ‘সংস্কৃত কলেজ’ স্থাপিত হয়েছিল ?
উত্তর – ১৮২৪ খ্রিস্টাব্দে, লর্ড আমহার্স্টের আমলে
৩৯. ‘কাউন্সিল অফ এডুকেশন’কবে গঠিত হয় ? [ Madhyamik 24 ]
উত্তর – ১৮৪২ খ্রিস্টাব্দে
৪০. ‘বিদ্যাবণিক’ কাকে বলা হয় ?
উত্তর – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
৪১. কত খ্রিস্টাব্দে ‘হিন্দু বালিকা বিদ্যালয়’ (বেথুন স্কুল) স্থাপিত হয় ?
উত্তর – ১৮৪৯ খ্রিস্টাব্দের ৭ মে
৪২. কে ‘হিন্দু বালিকা বিদ্যালয়’ (বেথুন স্কুল) স্থাপন করেন ?
উত্তর – এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন।
৪৩. ‘স্ত্রীশিক্ষা সম্মিলনী’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৪. ক্যালকাটা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? [ Madhyamik 24, ’14 ]
উত্তর – ১৮৩৫ খ্রিস্টাব্দে
৪৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন ?
উত্তর – লর্ড ক্যানিং
৪৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলার কে ছিলেন ?
উত্তর – স্যার জেমস উইলিয়ম কোলভিল
৪৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ? [ Madhyamik 24, 20 ]
উত্তর – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৪৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ?
উত্তর – যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪৯. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ?
উত্তর – চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলী
৫০. কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এম এ পরীক্ষা কবে হয় ?
উত্তর – ১৮৬১ খ্রিস্টাব্দে
৫১. বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তর – কাদম্বিনী গাঙ্গুলী
৫২. ‘গোলদিঘির গোলামখানা’ কী ও কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৮৫৭ খ্রিস্টাব্দে
৫৩. কত খ্রিস্টাব্দে, কেন ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর – ১৮২৮ খ্রিস্টাব্দের ২০ আগস্ট, একেশ্বরবাদ প্রচারের জন্য
৫৪. ‘ব্রাহ্মসভা’কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – রাজা রামমোহন রায়
৫৫. ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – রাজা রামমোহন রায়
৫৬. ‘ব্রাহ্মসমাজ’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – ১৮৩০ খ্রিস্টাব্দে
৫৭. রামমোহন রায় কার পরামর্শে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর – চন্দ্রশেখর দেব
৫৮. ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন ? [Madhyamik 25, ’17]
উত্তর – রাজা রামমোহন রায়
৫৯. ‘আধুনিক ভারতের জনক’, ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বা ‘বিশ্বপথিক’ কাকে বলা হয় ?
উত্তর – রাজা রামমোহন রায়কে
৬০. ‘আধুনিক ভারতের ইরাসমাস’ কাকে বলে ?
উত্তর – রামমোহন রায়কে
৬১. ‘নব্যবঙ্গ’ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো।
উত্তর – রামতনু লাহিড়ী এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
৬২. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর – হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
৬৩. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবাবিবাহ আইন পাস হয় ?
উত্তর – লর্ড ক্যানিং
৬৪. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয় ?
উত্তর – বীরেশলিঙ্গম পান্ডুলুকে
৬৫. হাজি মহম্মদ মহসিন কে ছিলেন ?
উত্তর – বিশিষ্ট লোকহিতৈষী ব্যক্তি
৬৬. রামমোহন কবে ‘বেদান্ত কলেজ’ প্রতিষ্ঠা করেন ?
উত্তর – ১৮২৫ খ্রিস্টাব্দে
৬৭. দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন ?
উত্তর – কেশবচন্দ্র সেনকে
৬৮. সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কারা ?
উত্তর – শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ।
৬৯. কোন বছর ‘সাধারণ ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠিত হয় ? [ Madhyamik 24, ’17 ]
উত্তর – ১৮৭৮ খ্রিস্টাব্দে
৭০. ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর – ১৮৮০ খ্রিস্টাব্দে
৭১. ‘যত মত, তত পথ – এর আদর্শ কে প্রচার করেন ? [ Madhyamik 25 ]
উত্তর – শ্রীশ্রীরামকৃয় পরমহংসদেব
৭২. রামকৃষ্ণ মিশন কে, কবে, কেন প্রতিষ্ঠা করেন ?
উত্তর – স্বামী বিবেকানন্দ, ১৮৯৭ খ্রিস্টাব্দে জাতির মধ্যে ত্রাণকার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসা ও প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন।
৭৩. স্বামী বিবেকানন্দ কোথায় ও কবে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন ?
উত্তর – স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগোতে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন।
৭৪. বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ? [ Madhyamik ’17 ]
উত্তর – উনবিংশ শতককে ।
৭৫. কে উনিশ শতকের নবজাগরণকে ‘ঐতিহাসিক প্রতারণা’ বলেছেন ?
উত্তর – বিনয় ঘোষ
৭৬. কে বাংলার নবজাগরণকে ‘নব পুনরুত্থান’ (New Resurrection ) বলেছেন ?
উত্তর – কিশোরীচাঁদ মিত্র
আরও পড়ুন –
দশম শ্রেণী প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর